রাজতন্ত্র কবেই গেছে নিকেশ হয়ে কালের ধূলোয়
রাজ্য নিয়ে থোড়াই ভাবি, সিংহআসন যাকগে চুলোয়!
রাজা হতে চাইনা আমি, চাইনে সুধোর অমৃতস্বাদ
তোমায় পেলেই ধন্য রাণী, তুচ্ছ করি সুরম্য প্রাসাদ!
রাজা হতে চাইনা আমি, এর চেয়ে সেনাপতি হব
সংকটকাল জয় করে, তোমায় আমি ছিনিয়ে নেব!
বন্ধুর পথে রথযাত্রায় নেই যে আমার দ্বিধা কোন
রাণী, তুমি নিস্পৃহতার খোলসে ঢাকা এখনও!
আর কতকাল দেখবো আমি তোমার এমন ঝিনুকরূপ?
মুক্তো খোঁজার নেশাতে ঝাঁপ দিতে পারি অন্ধকূপ।
ভালোবাসার মনিমুক্তো, দেবে কি আমায় উপহার?
নাকি তুমি নিষ্ঠুরতায় করতে চাও হৃদয় সংহার!
রাণী, আমি সৈনিক নয়, এবার বরং প্রজা হব
আবেগের উপঢৌকন তোমায় আমি খাজনা দেব!
কবে থেকে আলোড়িত হবে তোমার পিটুইটারি?
(দেখলেতো মেয়ে, তোমার জন্যে, ডাক্তারিও শিখতে পারি!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



