somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় কিছু দৃশ্যঃ-

০১ লা আগস্ট, ২০০৯ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যজিৎ রায় এবং ঋত্তিক ঘটকের যে কোন সিনেমাই দারুন লাগে। এদের ছবি কিছুটা হলেও প্রায়ই সবাই দেখি। এছাড়াও কিছু সিনেমা আছে খুব কমই দেখা হয়ে থাকে। সেগুলো সবার সাথে শেয়ার করার ইচ্ছে নিয়ে নেট ঘাঁট ছিলাম। তেমন মনের মত করে পেলাম না, তাই নিজেই ডাউনলোড করলাম। এখন আপনাদেরও দেখাতে মন চাইল।


প্রথমেই ‘ঝিন্দের বন্দী’(১৯৬১/পরিচালক-তপন সিন্‌হা) সিনেমার আমার ভিষণ প্রিয় মুহুর্ত হল যখন অরুন্ধুতি দেবী আসেন। অরুন্ধুতি দেবীকে আমার খুব ভাল লাগে। ওনার ব্যক্তিত্ব, গাম্ভীর্য- সবের মধ্যে একটা শান্ত ‘শ্রী’ আছে। ওনার ‘জতু গৃহ’, ‘বিচারক’, ‘ভগিনী নিবেদিতা’র কথাও এপ্রসঙ্গে মনে পরছে। অরুন্ধুতি দেবী ছারাও ‘ঝিন্দের বন্দী’তে উত্তম কুমার, সৌমিত্র-অসাধারণ অভিনয় করেন।



কাবুলিওয়ালা-রবীন্দ্রনাথের বিখ্যাত কাহিনী অবলম্বনে ১৯৫৬এ তপন সিনহার উপহার। এটা সবারই দেখা। ছোট্ট মিনি ও কাবুলিওয়ালারূপী ছবি বিশ্বাসের দৃশ্যগুলি চির স্মরনীয় হয়ে আছে। মা সাজেন মঞ্জু দেবী ইনিও আমার খুব প্রিয়। বাবার ভূমিকায় রাধামোহন ভট্টাচার্য বাস্তবেও নাকি খুব অমায়িক ও পন্ডিত মানুষ ছিলেন। ইনি ‘ঝিন্দের বন্দী’তেও খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। আর ছোট্ট মিনি হলেন শর্মিলা ঠাকুরের বোন টিংকু ঠাকুর।




‘ভূবন সোম’ বনফুলের গল্প অবলম্বনে মৃণাল সেনের ১৯৬৯এর সিনেমা। এটি হিন্দীতে......তবে বুঝতে খুব অসুবিধে হবে না। ভূবন সোম রূপী উৎপল দত্ত ও গৌরী রূপী সুহাসিনী মূলে এতে অসাধারণ অভিনয় করেছেন।



‘গল্প হলেও সত্যি’ তপন সিনহার ১৯৬৬এর সিনেমা। এতে রবি ঘোষ দুর্দান্ত অভিনয় করেন। এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন তার এ সিনেমায় গান করার একটুও ইচ্ছে ছিলনা। কিন্তু তপন সিনহা ওনাকে অনেক বুঝিয়ে প্রায় জোর করেই করান। এ সিনেমায় ওই দু’টি দৃশ্য আমার খুব ভাল লাগে তাই এখানে দিলাম।




মৃণাল সেনের ‘নীল আকাশের নিচে’(১৯৫৯) মঞ্জু দেবী ও কালি ব্যানার্জি অসাধারণ অভিনয় করেছেন।
১৯৩০এর পটভূমি-মঞ্জু দেবী স্বদেশী করেন, যা তার স্বামী বিকাশ রায় বিশেষ পছন্দ করেন না। একদিন রাস্তায় এক চিনে ফেরিওয়ালাকে তিনি বাচ্চাদের দঙ্গল থেকে বার করে আনেন।
চিনে ফেরিওয়ালাই কালি ব্যানার্জি, মেকআপটা মাঝে২ একটু চড়া লাগে কিন্তু সকলে অভিনয় গুণে তা দুর করেছেন।
চিনে ফেরিওয়ালা বাসন্তীরূপী মঞ্জু দেবীর মধ্যে চিনে হারিয়ে ফেলা বোনকে খুঁজে পায়। ফেরিওয়ালার সরলতায় মঞ্জু দেবীও তাকে স্নেহ করতে থাকেন, যা বিকাশ রায়ের অসহ্য লাগে। তিনি ফেরিওয়ালাকে অপমান করেন।

শেষে মঞ্জু দেবীর স্বদেশী করার অপরাধে জেল হয়। তখন চিন-জাপানেরও যুদ্ধ লাগে মঞ্জু দেবীর স্বদেশী ভাবনা ফেরিওয়ালাকে প্রভাবিত করে সেও দেশকে স্বাধীন করার ইচ্ছে নিয়ে চিনে ফিরে যায়।
বাসন্তী দেবী ও ফেরিওয়ালার সামাজিক অবস্থা ভিন্ন হলেও তাদের ভাই-বোনের সম্পর্ক মন ছুঁয়ে যায়।




সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×