আমার প্রিয় পোস্ট
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- বাংলায় পর্তুগীজ জাতি - ইমন জুবায়ের
- মা - দীপান্বিতা
- ব্লগার দীপান্বিতার - কথাচ্ছলে মহাভারত- সমগ্র - যাযাবরমন
- যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম ..... - দীপান্বিতা
- বব মার্লের জীবনের শেষ কিছু সময় - (সাথে সবকটি গান ডাউনলোড লিংক) - কবির চৌধুরী
- ভবঘুরে থেকে করপোরেট সম্রাট - মোঃ সিরাজুল হক
- এক অসাধারণ জীবনকথা ..স্টিভ জবস– অ্যাপেল কম্পিউটারের প্রতিষ্ঠাতা - হিমূ
- স্টিভেন পল জবস্ : বিশ্ব প্রযুক্তির এ মহানায়কের প্রতি সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ : বিদায় বন্ধু... যেখানেই থাকো, ভালো থেকো... - আমিই রাকিব
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - ২ - বিলাশ বিডি
- শুভ জন্মদিন, প্রিয় কবি নির্মলেন্দু গুন (প্রিয় কবিতা সংকলন) - আশরাফুল ইসলাম দূর্জয়
- চর্বি কমাতে পারে বৈশাখের এমন ১৩টি খাবার - সোহরাব সুমন
- মানুষ ভ্যান গগ - ইমন জুবায়ের
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- গল্পঃ সুখ - শেখ আমিনুল ইসলাম
- ঠাকুরের বেটার ছিন্নপত্র ও ইন্দিরা দেবীঃ একটি ছবি ব্লগ - সেলিম তাহের
- এনিগমার The Child In Us ... ব্যাখ্যা -বিশ্লেষন ... - ইমন জুবায়ের
- একটি আপেল গাছের গল্প - সিস্টেম
- ফেরদৌসির শাহনামা: ইসলামপূর্ব পারস্যের লোককথা এবং ইতিহাস-১মপর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ~ দার্জিলিং ~ - তারার হাসি
- আমার বিড়ালের কথা............. - সোহরাব সুমন
- কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু.... - একলোটন
- নেহেরু, শ্যামাপ্রসাদ, গান্ধী, এলিজাবেথ, বুলগানিন, ক্রুশ্চেভ ... - ছায়া দে
- অজানা আমাজন অরন্য... - জর্জিস
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (২) - ম্যাভেরিক
- Hachiko-A dogs true story. - জামিল আনসার
- গাহি সাম্যের গান - আকাশ অম্বর
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-৩ - তায়েফ আহমাদ
- বোধ - জীবনের নতুন মানে - বিলাশ বিডি
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ২১ > সেই রাতে যেন কেয়ামত নেমে এসেছিল - মনজুরুল হক
- স্যার জগদীশচন্দ্র বসুর জন্মতীথিতেঃ ছাত্রসমাজের প্রতি জগদীশচন্দ্র বসু - ভিন্ন চিন্তা
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- পছন্দের কিছু গজল - জগজিৎ সিং - মে ঘ দূ ত
- বঙ্গে শ্রীরাধার ক্রমবিকাশ প্রসংগে কিছু তথ্য - কুঙ্গ থাঙ
- বব ডিলানের একটি গান: দি টাইমস দে আর আ-চেঞ্জিং - ইমন জুবায়ের
- Raju Uncle 2d Animation - বাপ্পা dipson
- দান্তে'র প্রার্থনা (দিদিকে) - আকাশ অম্বর
- অন সান সু কিঃ বিবেকের বন্দী দুত - সুফিয়ান ডট কম
- সত্যজিৎ রায় - ২ - মে ঘ দূ ত
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- কাঞ্চনজংঘা ----- (অঞ্জন দত্ত) - বিষাক্ত মানুষ
- আমার পাপা - দীপান্বিতা
- মা দিবস শুরুর ইতিহাস ও মা-হারাদের জন্য একটি গান। - বিপ্লব কান্তি
কথাচ্ছলে মহাভারত - ১৯
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৩
জন্মেজয়ের ধর্ম্মহিংসাঃ
সৌতি বলেন –
![]()
রাজা জন্মেজয় সব পাত্রমিত্রদের ডেকে বিলাপ করে বললেন –আমার হৃদয়ে যে হিংসা তা এখনও দুর হল না। আমি অনেক ভেবে দেখলাম, ব্রাহ্মণই আমার আসল শত্রু।
![]()
আমার পিতা ধর্মশীল ব্যক্তি। বিনা অপরাধে তাকে শাপ দেওয়া হল। আবার পিতার হত্যাকারীকে যখন বধ করতে গেলাম তখনও এসে এই ব্রাহ্মণই বাধা দিল।
প্রথমে ব্রাহ্মণ শাপ দিয়ে পিতা পরীক্ষিতকে মারল। আবার দুষ্ট তক্ষককেও রক্ষা করল। ব্রাহ্মণের এই কুরীতি আমি আর সহ্য করতে পারছি না। আমার শরীর রাগে জ্বলছে। এখন মনে হচ্ছে সব ব্রাহ্মণদেরই আমি মারবো।
আগেই কার্তবীর্য ব্রাহ্মণ ধ্বংস করেছিলেন, উদর চিরে মেরেছিলেন ভৃগুবংশ। তার মত আমিও ব্রাহ্মণ সংহার করবো-এই আমি প্রতিজ্ঞা করলাম।
রাজার কথা শুনে সকলে স্তব্ধ হয়ে গেল। কেউ কোন কথা বলল না।
রাজা তাদের এই নিরবতার কারণ জিজ্ঞেস করলেন।
![]()
মন্ত্রীরা বলল –রাজা কথাটা শুনেই আমাদের ভয়ে মুখ দিয়ে কথা বেরচ্ছে না। কেউই ব্রাহ্মণ হত্যার সপক্ষে যুক্তি দেবে না। তুমি যে কার্তবীর্যের ব্রাহ্মণ হত্যার কথা বললে তার শাস্তিও পৃথিবী বিখ্যাত। সেই ভৃগুবংশে রাম জন্মান এবং ক্ষত্রিয়ের রক্তে পৃথিবীকে পবিত্র করেন। ক্ষত্রিয় যখন পৃথিবীতে আর ছিল না তখন ব্রাহ্মণের ঔরসেই আবার ক্ষত্রিয়ের জন্ম হয়। তাদের কথায় সৃষ্টি ও পালনকার্য চলে। তাদের অভিশাপে ক্ষণকালেই সব ধ্বংস হয়। অগ্নি, সূর্য, কালসাপের প্রতিকার আছে কিন্তু ব্রাহ্মণের শাপের কোন নিস্তার নেই।
তবে, একটি উপায় আছে। সেই উপায়ে ব্রাহ্মণের তেজ ভাঙ্গা যেতে পারে। কুশের স্পর্শে ব্রাহ্মণরা পবিত্র হন। কুশ ছাড়া তাদের কোন কাজ সম্ভব নয়। কুশের অভাবে ব্রাহ্মণের তেজ ক্ষীণ হবে। তারপর তাদের পিছনে লাগা যাবে।
রাজা বললেন –ঠিক আছে, এই উপায়েই ব্রাহ্মণদের বিনাশ করবো। এই বলে রাজা দূতদের ডেকে পাঠালেন এবং আজ্ঞা দিলেন সব খননকারদের ধরে আনতে। খননকারদের নির্দেশ দিলেন পৃথিবীর সব কুশ খুঁড়ে ফেল।
কিন্তু মন্ত্রীরা সে কার্যে বাধা দিলেন। কারণ সেই কুশ আবার সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে। তাই কুশ খনন না করে তার মূলে ঘি, দুধ, মধু, গুড় দিলে পিপঁড়ে আসবে, তারাই কুশের সর্বনাশ করবে। আবার কেউ সন্দেহও করবে না!
শুনে রাজা খুশি হয়ে সেই আজ্ঞাই দিলেন। পৃথিবীর সব কুশ নিধনে অনুচরদের যাত্রা শুরু হল।
ব্রাহ্মণের পদধুলি মস্তকে নিয়ে গদাধরের অগ্রজ কাশীরাম এ সকল কথা শুনালেন।
..............................
জন্মেজয়ের নিকট ব্যাসের আগমনঃ
ব্যাসমুনি
কুশের অভাবে ব্রাহ্মণরা চিন্তিত হলেন। সকলে আলোচনায় বসলেন। সব শুনে ব্যাস রাজার সাথে দেখা করতে চললেন।
ব্যাসকে দেখে জন্মেজয় খুশি হলেন। তার পা ধুয়ে, সেবা যত্ন করে পূজা করলেন।
ব্যাসমুনি খুশি হয়ে রাজাকে আশির্বাদ করলেন এবং মধুর হেসে জিজ্ঞাসা করলেন –বদরিকাশ্রমে শুনলাম তুমি ব্রাহ্মণদের উপর রেগে আছ, এর কারণ কি!
তুমি পন্ডিত তবু কেন এমন কাজ করছ! এই ব্রাহ্মণের ক্রোধেই যদু বংশ ধ্বংস হল, সগররাজের বংশ উচ্ছন্নে যায়, চাঁদ কলঙ্কিত হন, সাগর লবণাক্ত হন, আগুন সর্বভুক হলেন, ইন্দ্র ভগাঙ্গ হন। তোমার পূর্বপুরুষরা এদের সেবা করেই পৃথিবী জয় করতে পেরেছিলেন। তাদের উপর তোমার এত হিংসা হল কেন!
সব শুনে রাজা বলেন –বিনা অপরাধে ব্রাহ্মণের জন্যই পিতার মৃত্যু হল। আবার পিতার শত্রুকে হত্যা করতে চাইলে সেই ব্রাহ্মণই বাধা দিল। এজন্য ব্রাহ্মণ আমার শত্রু।
ব্যাস বলেন –ধৈর্য ধর রাজন, ক্রোধে ধর্ম নষ্ট করা উচিত কাজ নয়। ব্রাহ্মণদের অকারণে তুমি রাগাচ্ছ। ভবিষ্যৎ কখনও খন্ডন করা যায় না। তোমার পিতার যখন জন্ম হয় তখনই সকল গণৎকাররা বিচার করে দেখেন সাপের কামড়েই তার মৃত্যু হবে। আমার কথা শোন, পিতার জন্য দুঃখ করো না। দৈব্যের বচন কেউ খন্ডন করতে পারে না। শুধু শুধু ব্রাহ্মণদের বিরোধী হয়ো না।
ব্যাসের মুখে এত কথা শুনে রাজা কুশ নিধন বন্ধের নির্দেশ দিলেন।
..........................................
উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে
..........................................
আগের পর্ব:
কথাচ্ছলে মহাভারত - ১৮
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কেউটে সাপ বলেছেন:
কুশ কি ?
লেখক বলেছেন: কুশ অনেকটা তৃণ বা ঘাসের মতই তবে আকারে বড় আর তীক্ষ্ণ হয়...পূজোর কাজে লাগে...
http://coffeehouseradda.com/blog/nita
লেখক বলেছেন: হ্যা, আমিই নিতা... ![]()
হা...হা...হা... বলেছেন:
হিন্দু ধর্ম যখন পড়ি তখন আমার কাছে কেন জেন রূপকথার মতো মনে হয়। গনেশ, রাবন, দুর্গা, হনুমান, সীতা........... ইসলাম, খ্রীষ্টান, ইহুদি এই ধর্ম গুলোর সাথে কোন ভাবেই মিল নাই।আপনি আবার অন্য ভাবে নিবেন না।
লেখক বলেছেন: আমারও আপনার মতই মনে হয়
... কতো যে গল্প! আদ্দেক জানিই না...আমার আগের প্রজন্মের কাছেও গল্পগুলো সম্পর্কে তেমন জানতে পারি না...দাদু-দিদা এখন থাকলে হত! এখন নেটেই গল্পগুলো খুঁজি ....
সায়েম মুন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ, সায়েম
লাফ দিয়ে আগের পর্ব সব না পড়েই এটা পড়ে ফেললাম।
ক্রোধে ধর্ম নষ্ট করা উচিত কাজ নয়। ভবিষ্যৎ কখনও খন্ডন করা যায় না।
লেখক বলেছেন: ধন্যবাদ, তারার হাসি!
ক্রোধ সত্যিই খুব খারাপ!![]()
আমার মনটা যে কি খারাপ ছিল কি বলবো, তারা! পোস্টটা ১২তারিখ দেবার ছিল...এই দু’ঘন্টা আগে ঠিক হতেই দিলাম! ভাবলাম অন্তত ১৩তারিখ হল! কিন্তু তিন মিনিটের এদিকওদিক হয়ে ১৪-এ চলে এলো!![]()
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
বেচারা রাজা, এখন পর্যন্ত কাউকেই নিধন করতে পারল না। এরপর কাদেরকে নিধন করতে যাবে?
লেখক বলেছেন: ক্রমশ প্রকাশ্য ....হাঃ...হাঃ
! ....সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ইসতিয়াক!
লেখক বলেছেন: আরে! সব কথা একদম ঠিক নাকি! একদম না! এখন ভবিষ্যৎ তোমার হাতের মুঠোয়...যা মন চায় কর...শুনেছ তো স্টিফেন হকিংস কি বললেন! অনেক কাজ বাকি ভবিষ্যতের বাসস্থানের জন্য! ![]()
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ, নির্ঝর নৈঃশব্দ্য!
হামাহুদ রোমেল বলেছেন:
পৃথিবীতে মাটির ওপর ঘুরে বেড়ায় সময়।সময়ের নিজস্ব এক নিয়ম আছে, যা সবকিছুর জন্যে সমান।
লেখক বলেছেন: ঠিক বলেছেন! ![]()
মাহফুজশান্ত বলেছেন:
কেউটে সাপ@ এর জিজ্ঞাসা:- কুশ কি?উত্তর:- আরে কুশ হলো গর্দভ বুশ, ওরে জুতা দিয়ে দাও ঢুশ
লেখক বলেছেন: ওপরে উত্তর দিয়েছি, মাহফুজশান্ত! আপনি বললে এই মন্তব্য ডেল করতে পারি...কাউকে ছোট করা উচিত না, তাই না! ![]()
শূণ্য উপত্যকা বলেছেন:
যথারীতি উপভোগ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ, শূণ্য উপত্যকা!
কেউটে সাপ বলেছেন:
কই গেলেন , ঘুমাতে যাবো ...কুশ কি তারাতারি বলেন
লেখক বলেছেন: সরি, কেউটে! উত্তর দিতে দেরি হল! আমার কম্পিউটরের অবস্থা সাংঘাতিক ....খুবই অসুখ! এখন বন্ধ করলে আবার আসে কি না কে যানে! চিকিৎসা চলছে...
কেউটে সাপ বলেছেন:
আচ্ছা মনে পড়ছে এই তৃণ থেকেই লাস্টে কোনো সেনাপতি একটা নারায়ানাস্ত্র নিক্ষেপ করে
লেখক বলেছেন: তাই নাকি! কোন গল্পটা বলুন তো!
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
ব্যাস বাবুর মাথাত দুষ আছিল নি?
লেখক বলেছেন: হ্যা! মনে হচ্ছে ছোটবেলা আপনার মতই 'দুরন্ত' ছিল!![]()
ইমন জুবায়ের বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ, ইমনভাই!
...আপনার এখনকার প্রোফাইল পিকটা কি!
ম্দু বলেছেন:
মহাভারত আমার কাছে হীরক খনির চেয়েও বেশী কিছু । কত যে মহামূল্যবান উপদেশ আছে,যা আমাকে জীবনের প্রতিটি ক্ষেএে প্রেরনা যোগাচ্ছে.....ব্লগে কোন দিন পড়তে পারব স্বপ্নেও ভাবিনি.....এ মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ।
লেখক বলেছেন: ঠিক বলেছেন! এ যেন হীরক খনি! কত্তো বিচিত্র ঘটনা, চরিত্র, জটিলতা, রাজনীতি!....আমার নিজের খুব ভাল লাগছে আপনাদের সে সব গল্পগুলো আবার বলতে পেরে...অনেক ধন্যবাদ! ![]()
মনোয়ার পারভেজ বলেছেন:
অনেক বিরতি দিয়ে লিখলেন। এ জন্য আমার মন খারাপ ছিল। এখন মন ভালো হয়েছে। কেমন আছ দিদি?
লেখক বলেছেন: আরে! এই বিরতির জন্যে আমার মনও খারাপ ছিল! এখনও যে পুর ঠিক(মানে, আমার কম্পিউটর) তা না! দেখি কতো দুর দৌড় দেওয়া যায়!...ভাল থেক সব সময় ![]()
আবারো +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অলিন্দ, আমার কম্পিউটরটা ব্যাগড়া দিচ্ছে!
....নইলে পুরটাই টাইপ করে ফেলতাম!
...ভাল লাগার জন্য ধন্যবাদ
...পরেরবার দেখছি বড় পোস্ট দিতেই হচ্ছে!![]()
মে ঘ দূ ত বলেছেন:
কুশ কি জানতে চাইব ভাবছিলাম। কেউটে সাপের মন্তব্যের উত্তরে জেনে নিলুম। মন ভালো হয়েছে
লেখক বলেছেন: তা, হয়েছে বলা যায়! ব্লগে এসে আপনাদের সাথে বকতে পারলে সত্যি মন ভাল হয়ে যায়...![]()
লেখক বলেছেন: আর্রে! আপনি তো হাপিস্ই হয়ে গেছেন!
... পোস্ট দিলেন নাকি! ....আর এদিক দিয়ে তো যানই না! আজ পথ ভুলে!
দেখার জন্য ধন্যবাদ...![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, নির্ঝর নৈঃশব্দ্য!![]()
ইমন জুবায়ের বলেছেন:
আমার এখনকার প্রোফাইল পিকটা তেমন কিছু না। ধূসর রং কেবল।
ম্যাও কেমন আছে?
পাখির ছানাটা?
লেখক বলেছেন: হঠাৎ এমন পিক্!...কিছু নিশ্চয়ই মানে আছে!
পাখি আর ছানা নেই!
.... মিনি বেশ বড় হয়েছে, খালি পাখির পিছে লাগে...চিন্তায় আছি!
লবঙ্গলতিকা বলেছেন:
ভাল লাগছে, চলতে থাকুক
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, লবঙ্গলতিকা!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















