কাল ব্লগে জানলাম কলকাতায় বাংলাদেশ উৎসব হচ্ছে। মনটা নেচে উঠল একবার দেখে আসার জন্য। তার উপর আজ শুনলাম শেষদিন!
বিজয় দিবসের দিন তারা টিভিতে ‘আজ সকালের আমন্ত্রণে’ শাহিন সামাদ ও ডালিয়া নওসীনের গান শুনে ও ওঁনাদের কাছে মুক্তিযুদ্ধের কাহিনী শুনে খুব ভাল লেগেছিল।
আজ সকালেও টিভিতে বাংলাদেশ উৎসবের বিজ্ঞাপন দেখে হঠাৎ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস প্রাঙ্গনে হাজির হলাম।
দারুন সব শাড়ি দেখলাম, বিরিয়ানী খেলাম, পদ্মার নরম তুল্তুলে ইলিশ চাখ্লাম, চারদিক ঘুরে ঘুরে দেখলাম।
তারপর শুরু হল সান্ধ্য অনুষ্ঠান। তপন রায় গাইলেন লালন ফকির ও হাসন রাজার গান।
শামা রহমানের অনুষ্ঠান মিস্ করে গেছি, তাই সিডি কেনেছি। এখন শুনছি, খুব ভাল লাগছে।
বেশিক্ষণ থাকতে পারিনি যদিও! তাও কিছু ছবি তুলেছি, দেখুন...
বাংলাদেশ উপ-দূতাবাস, বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি, কলকাতা
অনুষ্ঠানমালা
বিভিন্ন স্টল
জামদানী শাড়ি
ফ্যাশন শোয়ের প্রস্তুতি
এঁর তত্ত্বাবধানে ফ্যাশন শো হবে রাতে
সন্ধ্যেবেলা অনুষ্ঠান শুরু হল শ্রাবণী মজুমদারের গান দিয়ে
তারপর এলেন সৈকত মিত্র
খুব ভাল লাগল ইন্দ্রানী সেনের গান
সমরেশ মজুমদারকে সংবর্ধনা দিলেন বাংলাদেশ হাই কমিশনার
আসার সময়ও জম্পেশ আড্ডা চলছিল
পথে একটা পুরন বাড়ি দেখে ছবি তুলতে ইচ্ছে করল
আকাশের চাঁদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

