গত কালকের(৯ অক্টোবর)একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে যে, জাতীয় বুদ্ধিজীবি কবরস্থানের প্রায় আড়াই বিঘা জায়গা সরকার আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দিচ্ছে । আঞ্জুমানে মুফিদুল ইসলাম একটি সেবাদানকারি প্রতিষ্ঠান । যারা বেওয়ারিশ লাশের দাফন কাজ একচ্ছত্রভাবে করে বেড়ায় । নগরীতে কারা বেওয়ারিশ হয় সে ব্যাপারে আশাকরি সবারই একটা ধারনা আছে ।এ ব্যাপারে নতুন কিছু বলার নেই ।শুধু বলার আছে জাতীয় বুদ্ধিজীবি কবরস্থান নিয়ে । আওয়ামী লীগ সরকারের সময় দেশবরেন্য লেখক বুদ্ধিজীবি আহমদ ছফা লোকান্তরিত হলেন ।সঙ্গত কারনেই আহমদ ছফার মরদেহ বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করার জন্য নেয়া হলো ।কিন্তু মুক্তিযুদ্ধের লিজ নেয়া একমাত্র রাজনৈতিক দলের দুজন নেতা.. .এরমধ্যে একজন মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাকরনের সোল এজেন্ট.. তারা বললেন,ছফা নামে কাউকেতো চিনিনা।সে আবার মুক্তিযুদ্ধ করেছে নাকি ?অথচ তার ক'দিন আগে প্রয়াত নীলিমা ইব্রাহিম মুক্তিযুদ্ধে আহমদ ছফার অবদান নিয়ে একটি কলাম লিখেছিলেন ।আমাদের দেশের অধিকাংশ রাজনীতিকরা যে পত্রিকা পড়েন না ওই ঘটনার মধ্য দিয়ে সেটা আরও দৃঢ়ভাবে প্রতীয়মান হয়েছিলো । যাক সেসব এত পবিত্র একটি স্থানে এখন বেওয়ারিশ রাজাকারও হতে পারবে। এটা হলে আঞ্জুমানে মুফিদুলইসলামের হাত ধরে নিজামী,মুজাহিদদের মতো বুদ্ধিজীবিদের ঘাতক হিসাবে পরিচিতরা এ পবিত্র জায়গায় সহজেই স্থান পাবে যেমন পাবে ছিচকে সন্ত্রাসী, নেশাখোররা।সত্যি যদি এ কাজটা হয় তাহলে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি মারাত্মক রকমের অবহেলা প্রদর্শণ করা হবে । তাই শুরু থেকেই এর প্রতিবাদ করা দরকার ।সোচ্চার হওয়া দরকার সব শুভ শক্তির একসাথে-একপ্রানে।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।