আমার প্রিয় পোস্ট
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাঃ ডকুমেন্টস সহ সকল মিথ্যাচারের প্রমাণ - নিঝুম মজুমদার
- মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কিছু ছবি ফেসবুকে পেলাম - কল্পবিলাসী স্বপ্ন
- সেইসব নাক উঁচু শিক্ষিত রুচিবান দেশপ্রেমিক ভাই বোনদের জন্য মূর্খদের শোনা কিছু সেরা গান ! - কবি ও কাব্য
- চলে গেলো এ-টিমের জন্মদিন, আমরা কি তবে ভুলতে বসেছি তাদের অবদান? - স্বপ্নকথক
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- কোন সফটওয়ার ছাড়াই আপনার ভিডিও এডিটিং করুন ও সুন্দর সুন্দর ডিজাইন করুন এবং মাজার মজার সব ইফেক্ট দিন । ইন্টারনেটের মাধ্যমে!!!!! - দৈনিক কপি-পেষ্ট
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- এগনোস্টিক এর দৃষ্টিতে কনোকোফিলিপ্স এর সাথে তেল-গ্যাস চুক্তি - সুহাস শিমন
- ঢাকার ও ঢাকার বাহিরের মজার কিছু খাবারে নাম ও ঠিকানা - শিকদার মুহাম্মদ ইউসুফ
- কাব্য-আমপারাঃ //কাজী নজরুল ইসলাম। - সীমানা পেরিয়ে
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- জেনে নিন আপনার Fingerprint কোন টাইপের

- রুমেল০৭
- ডিলিট করা ফাইল পুনরায় ফিরিয়ে আনুন।। - সত্যসাক্ষী
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ইসলামের কথা বলা শুরু করলে, সে রাজাকার হয়ে যায় but ধন্যবাদ,মন্তব্য মডারেটেড - াহো
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ) - সোহাগহোসেন
- রবীন্দ্রনাথের একটি দূর্লভ চিঠি। - গাব্রিয়েল সুমন
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- বিএনপির জন্ম যেভাবে সেনানিবাসে - ঢ়ডপরডক
- ই-মেইল ব্যবহার করেনতো? তাহলে এই পোস্ট নিশ্চিত আপনার কাজে আসবে!

- হাসান জোবায়ের
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- বিষয়: পার্বত্য চট্টগ্রাম---এই পোস্ট টি সাম্প্রতিক কিছু পোস্টের কমেন্টের উত্তরে - শুভ্রতার পূজারী
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- বুদ্ধিজিবি গনহত্যা। কি ছিল হত্যাকারিদের মনস্তত্ত্ব .. - হাসান কালবৈশাখী
- টকশোতে ইউটার্ন (কিন্চিত ১৮+) - কক
- ছবিটা দেখে না হেসে পারলাম না
, আপনারাউ দ্যাখেন হাসতে পারেন কিনা - রাতুল রেজা
- ঘরে বসেই 3D মুভি উপভোগ করতে চান? বেশি না লাগবে একটা মনিটর আর নিজের বানানো চশমা!!

- হাসান জোবায়ের
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- জিহ্বা দেখে রোগ চিনুন - একলা পাখী
- এক নজরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র - জোবাইর
- পারমানবিক বিদ্যুৎ শক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর - নুভান
- লক্ষীবাঈ: ঝাঁসির রানী - ইমন জুবায়ের
- স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান //শিবির- শিরায় বিজাতীয় রক্ত - াহো
- বাংলাদেশের কিছু প্রয়োজনীয় মানচিত্র । - চোথাবাবা
- তুমি কাঁঠাল পাতার রঙ দেখোনি
- গোলাপ-ফুল
- একটি কমেন্টের ব্লগ সংস্করণ (রাজাকারদের বংশধরেরাও চাইলে পড়তে পারবে) - মি: জবরদস্ত
- কারাগার থেকে কামারুজ্জামানের সেই চিঠি (কপি পেস্ট) - ফেরীওয়ালা বন্ড
- ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার হৃদয় মন্দীরে - শায়মা
- সেইন্ট মার্টিন টু সাকরাইন - অন্যমনস্ক শরৎ
- এবং আব্দুল্লাহ, কি বলতে চান? সাঈদী যুদ্ধাপরাধী নয়? - সি পি জি
- একাত্তরের ৭ টি চিঠি । - কাওসার সিদ্দিকী
- ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে....মনে মনে.... - শায়মা
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- “আপনার মোবাইলেও দেখুন ঝকঝকে বাংলা ব্লগ” - রেজাউল করিম (রকি)
- খনার বচন - পগলা জগাই
- হজ্ব ১৯৫৩ সাল ..... - দাদুভাই
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- যেকোন মুভির জন্য > Subtitle কিভাবে ব্যবহার করবেন - মইনুল১০২
- ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত) - অন্যমনস্ক শরৎ
- বুদ্ধিজীবি হত্যাকান্ডঃ ধর্মের নামে একটি জাতিকে মেধাশূন্য করা এবং মুক্তবুদ্ধি চর্চার অপমৃত্যু - সন্যাসী
- হুজুর কেবলা-আবুল মনসুর আহমদ। যারা এই ছোটগল্পটি পড়েননি তাদের জন্য কপি পেস্ট করে ব্লগাইলাম - সন্যাসী
- যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার - হাসান জোবায়ের
- কিছু বিস্ময়কর গর্ভকাল এবং প্রসব ! - রামন
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- সৌদি আরাবিয়ায় সুফীবাদের পূণর্জাগরণ-দ্বিতীয় অংশ (ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত নিবন্ধ হতে) ২য় - নিভৃত পথচারী
- ইংরেজি শব্দের মজার তথ্য (২য় পর্ব) - শামুক
- স্পেন বিজয়ের প্রাক্কালে তারিক ইবনে জায়াদের ঐতিহাসিক ভাষন এবং এযুগের মুসলিমদের ইতিহাস নিয়ে হীণমন্যতা - হোরাস্
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- সোনালী ব্যাংক রেজাল্ট - গোপাল ভারঁ
- সামাজিক ব্যবসা নামক দারিদ্র বিমোচনের নয়া হাতিয়ার - আব্দুন নূর তুষার
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- রম্য কবিতা : স্বামী স্ত্রীর ঝগড়া । - নিশাচর ছেলে
- খোকার গল্প (আমরা যাকে শেখ মুজিব নামে চিনি) : তার বাবা-মায়ের মুখে - অমি রহমান পিয়াল
- ম্যাডামের বিলাসী বাড়ীর নয়নাভিরাম কিছু দৃশ্য!! - দ্বীপ রয়
- শহিদ মইনুল ইসলাম রোডের বাড়ি শহিদ জিযার স্মৃতী বিজরিত বাড়ি না। - আমি মদন
ফটো ইনসাইক্লোপিডিয়া অব ছাত্রলীগ
সাহারা আপুর একটা কমেন্ট চাই - কানন শাহ
- ৭ নভেম্বর ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- ১৯৭৫ নভেম্বর: মার্কিন দলিল-৪ জনতা ‘সিপাহি বিপ্লব’ চায়নি! - প্র।ইভেট
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- ওজন কমানোর জন্য কোন ধরনের ডাক্তারের পরার্মশ নেব ? - দ্যা ডেডলক
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- দ্রুত গণনা শেখার কৌশল পর্ব-১- কিভাবে ৩ সেকেন্ড এর মধ্যে যেকোনো দুই ডিজিট সংখ্যা এর সাথে ১১ গুণ করা যায় - মামুন হক অপু
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- শেয়ার ব্যবসায় লাভবান হওয়ার একদম সহজ কৌশল। - হা...হা...হা...
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- ছুটির দিনের বিকালের জন্য কিছু ফালতু জোকস্ (১৮ প্লাস) - আকাশদেখি
- এক পৃষ্টায় বাংলার সব কবি, তথ্যমূলক পোষ্ট - রাকা ও আমি
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট ( সিজন -২)
- নাফিস ইফতেখার
- জামাত-শিবিরের কিছু পুরাতন ঐতিহ্য - সি পি জি
- অসাধারণের বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা,বিভ্রান্তিমূলক পোস্টের জবাব - মোরশেদুল আজাদ পলাশ
- পোড়া চিংড়ি ভর্তার রেসিপি
- নীল-দর্পণ
- হরেক রকম ভর্তা - নীল_পরী
- মনকে রিফ্রেশ করতে আমার এ লিখাটি পড়ুন(ফানি পোস্টের সমাহার) - হাসান জোবায়ের
- ভিডিওটি অবশ্যই দেখবেন - এম এ আলম
- কিছু একটা চিল। - জামিনদার
- কেন নষ্ট করবেন দেশের সেবা করার এত বড় একটি সুযোগ? - ই য়া দ
- পোলা'র জন্য একখান বই বানালাম, দেখেন তো কেমন হলো?
- তোমোদাচি
- মন্তব্য করতে আমাকে ব্যবহার করুন একা একা ভালো লাগছে না তাই শেয়ার করলাম - মাসুদ চৌধুরী
- ছোট্ট বেলায় আপনারা কি এরকম করেছেন(ছবি ব্লগ)!!!! - বাহারুল ইসলাম বাহার
- দেখে নিন কেমন ছিল বাংলাদেশের সেই পুরান দিনের টাকা -১ ( নস্টালজিক পোস্ট ) - পরিবেশবাদী ঈগলপাখি
- খালেদা জিয়ার জন্মদিন ও বিবর্তনবাদ - পোকা
- একটি বিখ্যাত ছবি - বিডিওয়েভ
- জামাতের প্রতিষ্ঠাতা মিস্টার মওদুদীর কুফরীমূলক ধৃষ্টতাপূর্ণ উক্তি - তাইয়িব
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- সম্রাট তারেক রহমানের লন্ডন জীবন( একটি অনুসন্ধানী প্রতিবেদন) - তৌহিদ আল-বিরুনী
- শিখে নেই জীবন রক্ষাকারী কিছু পদ্ধতি [২] - দুখী মানব
- তিয়াত্তরের চিলি, পঁচাত্তরের বাংলাদেশের পরিস্থিতি ও বাংলাদেশের বর্তমান অবস্থা - মৌলিক মোহান্ত
- এক লাইনের কবিতা (১০১৬-১০২০)
- সেবু মোস্তাফিজ
- মহানবী (স) জীবনের উল্লেখযোগ্য ঘটনা - সোলজার
- বাংলা অভিধান - নষ্ট কবি
- জিমেইল একাউন্ট হ্যাক হয়েছে?
- অদ্ভুত
- বঁধু কোন আলো লাগলো চোখে!! - শায়মা
- কিছু পাশবিক কৌতুক -কৌতুক কালেকশন -১ - ফাহাদ চৌধুরী
- অনলাইনে ভারতীয় ভিসার আবেদনের সুযোগ - আজাদ আল্-আমীন
- শিখে নেই জীবন রক্ষাকারী কিছু পদ্ধতি [১] - দুখী মানব
- বাচ্চার নাম কোথায়পাওয়া যায়? - মহাসান
- রাজাকার শপথ... - শওকত
- যদি দেশকে ভালবাসেন তাহলে পড়বেন, না হলে দয়া করে ঢুকবেন না এখানে। (রি:পোস্ট. ব্লগ থেকে নেয়া) বাংলাদেশ - সবুজ-ভাই
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (২) - কোর আই সেভেন
- এই মেঘলা দিনে গোমরামুখো না থেকে একটু হাসার চেষ্টা করুন (সামথিং ১৮+) - জাফরুল
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- বাংলা ব্লগের পরিভাষা (১৮+)
- বিপ্লব রহমান
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- কিছু ASCII Symbols - উপদেশ গুরু
- বাংলাদেশ গণপরিষদ [১০ এপ্রিল, ১৯৭২] ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যে ঘোষণা করেছিলেন এবং যে ঘোষণা মুজিব নগর থেকে ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বীকৃত ও সমর্থিত হয়েছিল তার সঙ্গে এই গণপরিষদ একাত্মতা প্রকাশ করছে।বাংলাদেশ গণপরিষদ [১০ এপ্রিল, ১৯৭২] : - াহো
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- ডেভিড ফ্রস্টকে দেয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকার জানুয়ারি ১৯৭২ - াহো
- সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে) - নাফিস ইফতেখার
- এরপর সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়েই তাকে সন্ত্রাসীরা ধর্ষণ করে। - াহো
ভালো লেগেছে তাই পোষ্টে দিলাম। সমকাল থেকে।
১৮ ই জুন, ২০১০ দুপুর ২:৫৩
মুহম্মদ জাফর ইকবাল
![]()
১.
আমি যে টেলিফোন কলটির জন্য অপেক্ষা করছিলাম সেটি এলো পড়ন্ত বিকেলে। ডাটাসফটের মাহবুব জামান আমাকে ফোন করে জানালেন, এই মাত্র প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পাট জিনোমের তথ্যটি প্রকাশ করেছেন। অত্যন্ত সযত্নে গোপন করে রাখা তথ্যটি আমি এখন সবাইকে বলতে পারব! আমি তিনতলা থেকে নিচে নেমে এসে আমার সহকর্মীদের জানালাম,
বিজ্ঞানের যে কাজগুলো শুধু পৃথিবীর বড় দেশগুলো করে এসেছে ঠিক সে রকম একটা কাজ বাংলাদেশ করে ফেলেছে! প্রায় সন্ধে নেমে এসেছে, ছাত্রছাত্রীদের বেশিরভাগই নেই, অতিউৎসাহী এক সহকর্মীর ল্যাবরেটরিতে ছাত্রছাত্রীরা তখনো ক্লাস করছে। আমি সেই ক্লাসরুমে ঢুকে আমার সহকর্মী আর ছাত্রছাত্রীদের তথ্যটা জানালাম, সদ্য বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্রছাত্রীদের বিষয়টা একটু ব্যাখ্যা করতে হলো, গুরুত্বটা একটু বোঝাতে হলো তখন তাদের আনন্দ দেখে কে! তারা হাততালি দিয়ে বলল, 'স্যার, এটা তো আমাদের সেলিব্রেট করতে হবে।'
বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় বড় প্রতিপক্ষকে হারায় তখন আমাদের ছাত্রছাত্রীরা 'সেলিব্রেট' করে_ তাহলে বিজ্ঞানের পৃথিবীব্যাপী প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীরা যদি সব দেশকে হারিয়ে দেয়, সেটা কেন সেলিব্রেট করা হবে না? তাই ঝুমবৃষ্টির মধ্যে তারা কেক কিনতে বের হয়ে গেল। কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে হাততালি দিয়ে আমাদের নতুন প্রজন্ম পাট জিনোমের সিকোয়েন্স বের করার আনন্দটুকুতে অংশ নিল। তাদের উৎসাহী আনন্দময় মুখ দেখে আমার বুক ভরে যায়_ কতদিন থেকে আমরা আমাদের নতুন প্রজন্মকে বোঝানোর চেষ্টা করছি, আমরা সবকিছু পারি, জ্ঞান-বিজ্ঞানে আমরা পৃথিবীর যে কোনো দেশের সমকক্ষ হওয়ার ক্ষমতা রাখি, এই প্রথমবার আমরা সেটা প্রমাণ করে দেখাতে পারলাম!
আমার মনে হয় সাধারণ মানুষের অনেকেই হয়তো বিষয়টির সঙ্গে পরিচিত নন। তাদের সোজা ভাষায় বোঝাতে হলে এভাবে বলা যায় : আমাদের চারপাশের জীবন্ত জগৎকে দেখলে একটু ভড়কে যাওয়ার কথা। চারপাশে কত বিচিত্র জীবন, একেবারে ক্ষুদ্র ভাইরাস থেকে সুবিশাল হাতি, ছোট্ট ঘাস থেকে বিশাল বটগাছ, মাকড়সা থেকে জলহস্তী, ডায়রিয়ার জীবাণু থেকে বুদ্ধিমান মানুষ_ এ হিসাব কী কখনও বলে শেষ করা যাবে? তাদের ভেতর কী কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব? কিন্তু পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরলতম ভাইরাস থেকে, সবচেয়ে জটিলতম মানব সন্তানের মধ্যে একটা গভীর মিল আছে। তাদের সবার গঠনের একটা নীলনকশা আছে! সেই নীলনকশা অনুযায়ীই কেউ পিঁপড়া আর কেউ হাতি হয়ে গড়ে ওঠে। কেউ লজ্জাবতী গাছ আর কেউ বটগাছ হয়ে ওঠে। কেউ সাপ আর কেউ জলহস্তী হয়ে গড়ে ওঠে।
এটুকু তথ্যই হজম করা কঠিন; কিন্তু এর পরের অংশটুকু আরও চমকপ্রদ। সৃষ্টিজগতের সব প্রাণীর গড়ে ওঠার যে নীলনকশা, সেই নীলনকশার ভাষা একটি! সেই ভাষাটি লেখা হয়েছে মাত্র চারটি অক্ষরে। বিজ্ঞানীর ভাষায় সেই চারটি অক্ষর হচ্ছে অ, ঞ, ঈ এবং এ মৌলিক উপাদানগুলোর আদ্যক্ষর।
সাম্প্রতিককালে বিজ্ঞান এবং প্রযুক্তি এমন একটা জায়গায় পেঁৗছে গেছে যে, মানুষ ইচ্ছা করলেই চার অক্ষরে লেখা জীবনের সেই নীলনকশাটি পড়ে ফেলতে পারে। চার অক্ষর দিয়ে লেখা মানুষের জীবনের সেই নীলনকশাকে আমরা বলি মানব জিনোম। সব মিলিয়ে সেই জিনোম বা নীলনকশায় আছে তিনশ' কোটি অক্ষর (বিজ্ঞানের ভাষায় বেশ পেয়ার) পাটের বেলায় তার সংখ্যা হচ্ছে প্রায় অর্ধেক, একশ বিশ কোটি এবং আমাদের দেশের বিজ্ঞানীরা সেই নীলনকশার পুরোটা বের করেছেন (বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় পাট জিনোমের সিকোয়েন্স বের করেছেন।)
পাট জিনোমের সংখ্যাটি দেখেই আমরা অনুমান করতে পারছি সেটা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর জটিল কাজ_ সঙ্গে সঙ্গে সবারই নিশ্চয়ই জানার কৌতূহল হয় বাংলাদেশের বিজ্ঞানীরা কেন এ রকম ভয়ঙ্কর জটিল একটা কাজে হাত দিলেন? পাটের জিনোম বের করে আমাদের কী লাভ?
২.
এই প্রশ্নের উত্তরটিও পাট জিনোমের মতোই চমকপ্রদ! পাট জিনোম যেহেতু পাটের গঠনের নীলনকশা, তাই তার মাঝে পাটের সব তথ্য সাজিয়ে রাখা আছে। আমাদের দেশে শীতকালে পাট হয় না_ যে কারণে হয় না সে তথ্যটাও পাটের জিনোমের কোথাও না কোথাও আছে। বিজ্ঞানীরা খুঁজে বের করে সেটা পাল্টে দিতে পারেন_ তখন দেখা যাবে নতুন প্রজাতির একটা পাট চলে এসেছে, যেটা কনকনে শীতেও লক লক করে বেড়ে উঠছে। কাজেই বিজ্ঞানীরা চাইলে ঠাণ্ডা পানির পাট, লোনা পানির পাট, কম পানির পাট, কাপড় বুননের পাট, তুলার মতো পাট, শক্ত পাট, নরম পাট, পোকা নিরোধক পাট, ঔষধি পাট, সুস্বাস্থ্য পাট, লম্বা পাট, খাটো পাট, এমনকি রঙিন পাট পর্যন্ত তৈরি করতে পারবেন! পাট জিনোম বের করে সবচেয়ে বড় কাজটি হয়ে গেছে_ এখন বাকিটুকু শুধু সময়ের ব্যাপার।
পাট জিনোম বের করার এই অসাধারণ কাজটি বাংলাদেশ করে ফেলেছে, অন্যদের কথা জানি না সে কারণে গর্বে এবং অহঙ্কারে আমার মাটিতে পা পড়ছে না। যে মানুষটি না হলে সেটা হতো না তিনি হচ্ছেন মাকসুদুল আলম। তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, যুদ্ধ-উত্তর বাংলাদেশে আট ভাই-বোনের সংসারটিকে বুকে আগলে রক্ষা করেছিলেন তার মা_ সেই জীবনে কী পরিমাণ কষ্ট হয়েছে, ছেলেরা কতবার লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো একটা কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা করেছিল_ সেই গল্প শুনেছি আমি মাকসুদুল আলমের বড় ভাই মেজর জেনারেল মঞ্জুরুল আলমের কাছে। (আমাদের দেশে তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মানুষের খুব অভাব, বিটিআরসির সাবেক প্রধান এ মানুষটিকে সরকার কেন ব্যবহার করল না সেটি আমার কাছে একটি রহস্য।) বিজ্ঞানী মাকসুদুল আলম দেশের বাইরে থাকেন, একটির পর একটি জিনোম বের করে পৃথিবী বিখ্যাত হয়েছেন। যে দেশের জন্য বাবা বুকের রক্ত দিয়েছেন সেই দেশের জন্য গভীর মমতা_ বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে পারে, সে রকম একটা বিষয় হচ্ছে পাট। সেই পাটের জিনোম বাংলাদেশ থেকে বের করা হোক সেটি তার বহুদিনের স্বপ্ন। কাজটা শুরু করতে মাত্র পাঁচ কোটি টাকা লাগবে; কিন্তু সেই টাকার জোগান দেওয়া যাচ্ছে না। সবচেয়ে ভয়ের কথা যদি এর আগে অন্য কোনো দেশ এটা বের করে ফেলে তাহলে মেধাস্বত্ব হয়ে যাব সেই দেশটির_ আমরা আর সেটি ফিরে পাব না। মাকসুদুল আলমের স্বপ্নের সঙ্গে যোগ দিয়েছেন এই দেশের কিছু মানুষ, তাদের মাঝে আছেন মুক্তিযোদ্ধা মাহবুব জামান_ যিনি বহুদিন থেকে তথ্যপ্রযুক্তির জগতে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম কাস্টমকে কম্পিউটারাইজড করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আছেন প্রফেসর হাসিনা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান, যিনি পায়ের নখ থেকে মাথার চুলের ডগা পর্যন্ত গবেষক। আছেন আমাদের মুনির হাসান অসংখ্য পরিচয়ের একটি হচ্ছে, যিনি গণিত অলিম্পিয়াড কমিটির সেক্রেটারি এবং এ রকম আরও অনেকে। দেশের বাইরে থেকে আছেন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এই মানুষগুলো গবেষণা শুরু করার জন্য আক্ষরিক অর্থে দ্বারে দ্বারে ঘুরেছেন। পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, তাদের সেই গল্পগুলো শোনার মতো। আমাদের দেশের বিজ্ঞানের ধারক-বাহকদের কথা শুনে রাগে-দুঃখে-ক্ষোভে এ মানুষের চোখে আক্ষরিক অর্থেই কখনও কখনও পানি চাল এসেছে। তবু তারা হাল ছাড়েননি।
পুরো বিষয়টার মোড় ঘুরে গেল যখন বিষয়টা আমাদের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নজরে নিয়ে আসা গেল। পাট জিনোম গবেষণার টাকা জোগাড় হয়ে গেল এবং কাজ শুরু হয়ে গেল গোপনে। (আমরা সবাই জানি আমাদের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোনো রকম প্রশংসা বা প্রচারে বিশ্বাস করেন না। নীরবে কাজ করে যান। তাই আমি খুব ভয়ে ভয়ে তার নামটি উচ্চারণ করছি, আমার সঙ্গে দেখা হলে সেজন্য আমার কপালে খানিকটা দুঃখ থাকতে পারে জেনেও!)
পৃথিবীর বড় বড় দেশের সঙ্গে প্রতিযোগিতা, খবর পেলে কোটি কোটি ডলার খরচ করে রাতারাতি জিনোম বের করে মেধাস্বত্ব কিনে নেবে তাই পুরো ব্যাপারটিতে চরম একটা গোপনীয়তা। আমাদের দেশের বিজ্ঞানী আর তথ্যপ্রযুক্তিবিদরা মিলে কাজ শুরু করলেন এ বছরের জানুয়ারির দিকে_ জুন মাসের মাঝে কাজ শেষ। ব্যাপারটা সম্ভব হয়েছে নানা কারণে। বড় একটা প্রশংসা প্রাপ্য প্রফেসর হাসিনা খানের, কয়েক বছর আগে থেকে তিনি একটা পাট গাছকে আলাদা করে তার বীজ থেকে জিনোম বের করার প্রয়োজনীয় মাল-মসলা প্রস্তুত করে যাচ্ছেন। বিজ্ঞানী মাকসুদুল আলমের পৃথিবীব্যাপী যোগাযোগ রয়েছে কোন কাজটি কোন প্রতিষ্ঠান থেকে করিয়ে আনতে হবে তার নিখুঁত পরিকল্পনা করতে। ডাটাসফটের অফিসের ছোট একটা বন্ধ ঘরে কম্পিউটারের সামনে বসেছেন এই দেশের সেরা কিছু বিজ্ঞানী আর তথ্যপ্রযুক্তিবিদ। সবার মাঝে একটা মিল_ তারা সবাই তরুণ। দেশের জন্য সবার গভীর মমতা। আমার মাঝে মাঝে তাদের দেখার সুযোগ হয়েছে, বিজ্ঞানী মাকসুদুল আলম আমাকে একবার বললেন, 'আপনি এই ছেলেমেয়েদের উৎসাহ দিয়ে কিছু বলে যান।' আমি হেসে ফেলেছিলাম, বলেছিলাম, 'আমি তাদেরকে কী উৎসাহ দেব? আমি এখানে আসি তাদেরকে দেখে উৎসাহ পাবার জন্যে।' এই বিজ্ঞানী এবং তথ্যপ্রযুক্তিবিদ ছাড়াও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও ছিলেন_ সবাই মিলে একটি অসাধারণ টিম, যারা এই অসাধারণ কাজটি শেষ করেছেন।
৩.
পাট জিনোমের রহস্য বের করা হয়েছে_ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নবীন ছাত্র বা ছাত্রীটিও খুশি, আমিও খুশি! আমার খুশি হওয়ার অনেক কারণ রয়েছে। কিছু কারণ সবাই অনুমান করতে পারবেন। জিনোম বের করার ক্ষমতা রাখে সেরকম হাতেগোনা কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও এক কাতারে এসে দাঁড়িয়েছে। এ অসাধারণ কাজটি করা হয়েছে সরকারি-বেসরকারি দেশীয় এবং দেশের বাইরে কিছু প্রতিষ্ঠানের যুক্ত প্রচেষ্টায়। সবাই মিলে কাজ করে যে ম্যাজিক করে ফেলা যায়, সেটি প্রমাণিত হয়েছে। পাট জিনোমের মেধাস্বত্ব হবে বাংলাদেশের_ পৃথিবীর বড় কোনো দেশ আমাদের সম্পদ নিয়ে ব্ল্যাকমেইল করতে পারবে না।
এসব কারণ ছাড়াও আমার খুশি হওয়ার অন্য একটি কারণ আছে_ সেটি আমাদের নতুন প্রজন্ম নিয়ে। তারা মুখস্থ করে প্রাইভেট পড়ে, কোচিং থেকে কোচিংয়ে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যায়। কেউ কেউ কখনও কখনও বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে, তখন অভিভাবকরা ধমক দিয়ে তাদের স্বপ্নকে ছিন্ন ছিন্ন করে দেন। তাদের বলেন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা যাবে না, যে বিষয় পড়লে চাকরি পাওয়া যাবে সে বিষয়টাই পড়তে হবে। আমাদের দেশের ছেলেমেয়েদের তখন সেই স্বপ্নকে বাক্সবন্দি করে রেখে রসকষহীন, আনন্দহীন মোটা মোটা বই মুখস্থ করতে হয়।
আমরা প্রথমবার একটা সুযোগ পেয়েছি এই দেশের ছেলেমেয়েদের বলার জন্য যে, তাদের স্বপ্নকে বাক্সবন্দি করে রাখতে হবে না। তারা স্বপ্ন দেখতে পারে এ দেশে তারা বিজ্ঞানী হতে পারবে। পাট জিনোম বের করার এই প্রজেক্টটির নাম তাই দেওয়া হয়েছিল স্বপ্নযাত্রা। সেই স্বপ্নযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা এখন আর কেউ ঠেকাতে পারবে না।
আমি জানি এই যাত্রা খুব কঠিন, এ দেশে ধারণা করা হয় শিক্ষা অনুৎপাদনশীল খাত, এই দেশে শিক্ষকরা হচ্ছেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, এই দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার জন্য কানাকড়ি দেওয়া হয় না, এই দেশে বিশ্ববিদ্যালয়কে টিটকারী করার জন্য 'বিশ্ববিদ্যা-লয়' নামে নতুন নতুন শব্দ আবিষ্কার করা হয়; কিন্তু তারপরও আমি জানি এই দেশের অসংখ্য শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রী বুকের মাঝে স্বপ্ন পুঁতে নিঃশব্দে সামনে এগিয়ে যাচ্ছেন।
পাট জিনোমের যে স্বপ্নযাত্রা শুরু হয়েছে সেই যাত্রার লক্ষ্য অনেক দূর, সেখানে পেঁৗছাতে হবে।
বুড়ো মানুষরা ইতস্তত করবে, পিছিয়ে নিতে চাইবে; কিন্তু তরুণ প্রজন্ম নিশ্চয়ই সবাইকে টেনে নিয়ে যাবে, আমার সেই বিশ্বাস আছে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অন্যমনস্ক শরৎ বলেছেন:
প্রিয় পোস্টে গেল, সরাসরি। অনেক ধন্যবাদ।
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন:
অসাধারন একজন মানুষ, মুহম্মদ জাফর ইকবাল । আমি ধন্ন তাকে সরাসরি শিক্কক হিসেবে পেয়ে ... স্যার দিরঘজিবি হউক ...
রেজোওয়ানা বলেছেন:
Good
মামুন বিদ্রোহী বলেছেন:
জাফর সার সত্যি অসাধারণ লিখেল..
লেখক বলেছেন: বলেইছি তো সমকাল থেকে নেয়া।
যারা সমকাল পড়েননা তাদের জন্য।
শোকেজড।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
আহ..!! আমি যদি এখনও শাবিপ্রবির ছাত্র থাকতে পারতাম! তাহলে হয়ত এই আনন্দের সময়টা উপভোগ করা যেত...
আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টিকে খুব মিস করি...
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: অসাধারন একজন মানুষ, মুহম্মদ জাফর ইকবাল ।++++++++++++++++++++++++
নিশম বলেছেন:
স্যারের বাসার কাজ-কাম করার চান্স পেলেও অনেক খুশী হইতাম, এটলিস্ট স্যারের সাথে তো অনেক কিছহু আলোচনা করতে পারতাম, কত্তো কিছহু জানতে পারতাম !!!! এই লিখাটা " কালের কন্ঠ"তেও ছাপা হইছে !! প্লাস !
=============================
আপনার মন্তব্যের হাল দেখে আমার আর "দিরঘজিবি" হতে ইচ্ছা করছেনা, আপনার "ধন্ন" হওয়া দেখে আমারও আনন্দ লাগছে। আপনার "শিক্কক" দীর্ঘজীবি হোক...........
লেখক বলেছেন: উনি বানান জানেন। হ্য়ত ব্লগে লিখা রপ্ত করতে পারেননি এখনো।
অপ্রিয় বলেছেন:
জিনম সিকোয়েন্সিং একটি রেফারেন্স ওয়ার্ক, প্রচুর ফলিত গবেষনা না হলে এটি মুল্যহীন। এটিকে যারা মহান কিছু ভাবছেন তাদের এ সম্পর্কে কোন ধারণা নেই। অবশ্যই অভিনন্দন, তবে ১০ কোটি টাকার কাজটি কতটুকু ত্রুটিমুক্ত - সেটির নিশ্চয়তা পাবার জন্য আরও অপেক্ষা করতে হবে। বিজ্ঞানের পীর-ফকিররা যা ই বলুন না কেন।
লেখক বলেছেন: আপনার ভাই চালুনির ফুটা খুজে অভ্যাস।
মানবিক ৩০ বলেছেন:
শ্রদ্ধায় ভক্তিকে আমার মাথা নুইয়ে এসেছে ........
লেখক বলেছেন: আমারও
বিপ্লব৯৮৪২ বলেছেন:
পড়লাম ।++
সেতু আমিন বলেছেন:
এই পোস্টে মাইনাস দেয়ার কি হলো?পত্রিকা থেকে কপি শুধু এই জন্য?
লেখক বলেছেন: মাইনাস দিয়েছে কপি পে্ষ্টের জন্য ঠিক আছে।
আমি আসলে জনাব জাফর ইকবালের এমন একটা লেখা সবার সামনে আনার লোভ সামলাতে পারছিলামনা।
মে ঘ দূ ত বলেছেন:
অনেক ধন্যবাদ পোষ্টটার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকেও।
রবিন০৪ বলেছেন:
আসল গুরুত্বটা বুঝতে পারলাম।
েদশী িহেরা বলেছেন:
++++++++্
সপ্ন পুরন বলেছেন:
+
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
ধন্যবাদ পোষ্টটার জন্য। ভাল লাগল।
স্পেলবাইন্ডার বলেছেন:
ভাল একটা লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কপি পেস্ট দিতে একটু সংকোচ লাগতো। এখন থেকে ভালো কিছু শেয়ার করতে পারবো। থ্যাংকু.................।
লেখক বলেছেন: আমার মাথা ঘুইরা গ্যালো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















