টু-লেট
৭ম তলা(উত্তর পাশ)
১৮০/সুত্রাপুর, ঢাকা।
একটি আদর্শ বা অনাদর্শ পরিবারের জন্য মনোরম পরিবেশে ২বেড, ড্রইং ডাইনিং, ১টা টয়লেট, ১টা বারান্দা সহ বাড়ি ভাড়া হবে। অনুগ্রহ পুর্বক ৩০দিনের মধ্যে যোগাযোগ করুন।
সেনানিবাসের বাড়ি ছাড়তে হচ্ছে খালেদাকে
Wed, Oct 13th, 2010 4:32 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট আবেদন খারিজ হওয়ায় ৩০ দিনের মধ্যে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়তে হচ্ছে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে।
ওই বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন খারিজ করে বুধবার রায় দেয় হাইকোর্ট।
২২ দিন শুনানির পর বিচারপতি নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফের বেঞ্চ এ রায় দিলো। সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদাকে যে নোটিশ দেওয়া হয়েছিলো, তা বৈধ বলেছে আদালত।
রায়ের পর সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আদালত রিট আবেদন খারিজ করেছেন। বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ওই বাড়ি ভ্যাকেট (খালি) করতে।"
রায়ের পর বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল শুরু করে। তারা স্লোগান দিতে থাকে, "এ রায় মানি না।"
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের ক্ষেত্রে সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়িটি ছাড়ার নোটিশও জড়িয়ে আছে। সংসদে ফেরার শর্ত হিসেবে ওই নোটিশ প্রত্যাহারের দাবি এক সময় তুলে ধরেছিলো বিএনপি।
২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন।
পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়।
রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে। বুধবার রায়ের সময় হাইকোর্ট ওই স্থগিতাদেশটি তুলে নিয়েছে।
গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট। পরে গত ২৩ অগাস্ট সরকারের কাছে সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়।
ধন্যবাদ। কপি পেস্টের জন্য মাইনাস দিলে সমস্যা নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


