টুমোরো ইস আওয়াড় ওনলি বেংগলী নিউ ইয়াড়। এইদিনে আমি তোমাদের সকলকে উইশ করছি। হেপী বেংগলী নিউ ইয়াড়। আপনাড়া সবাই ছলে আসবেন নববর্ষ উইশ করতে। বাংগালীড় প্ড়ানেড় উৎসব। ওয়াও হোয়াট এ সেলিব্রেশন। আপনাড়া নিশ্চয়ই সবাই বাংগালী নিউ ইয়াড়ের হিস্টরী জানেন, জানাই স্বাভাবিক, বেংগলী হিসেবে আমাদেড় জানাটা জড়ুড়ি। তাই আমি আড় কিছুই বলে অযথা টাইম ওয়েষ্ট করতে চাইনা। এই দিনে হেভভী ফান। ওয়াও ড়মনা বটমুলে পান্তা ভাত, আমাদের পদ্মাড় ইলিশ ফিস, গ্রীন চিলি, অনিয়ন, পোটেটো ম্যাশ। হেভ্ভী ফিলিংস। এসব এনজয় কড়লে নিজেড়ে বাংগালী ফিল কড়ি। আই এ্যম প্ড়াউড অব বিং এ বেংগলী। ফিলিং এ্যা বেংগলী। সো আমাদের সকলকে মাঝে মাঝে পান্তা ইলিশ খাওয়া জরুরী। না হলে আমরা বাংগালী একথাটা ভুলেই যাব।
সো ফ্রেনডস এবার আমড়া বাংগালী হবো। জমিলা এবাড় তুমি নিউ ইয়াড়ে কি মেকআপ নিচ্ছ।
ওহ বয় তুমি এগেইন এন্ড এগেইন আমাড় নামটা ভুল কড়ছো, আমি জমিলা নয় হোয়াট এ্যা ক্ষ্যাত হিয়ারিং। ফ্রেন্ডসরা আমাকে জুমি বলে ডাকে। কেউ কেউ অবশ্য মিলাও বলে। তুমি যে কোন একটা বলতে পাড়ো। এবাড় আসি নিউ ইয়াড়ের মেকাপের ব্যপাড়ে, কালই গেলা পাড়সোনায়, তুমি তো জানো পাড়সোনা আমি যেতে খুব লাইক কড়ি। গতকাল মড়নিংয়ে গেলাম বেড় হয়েছি ইভিনিংয়ে। ভ্রু প্লাক, হেয়ার কাট এন্ড ট্রিটমেন্ট, ফেসিয়াল, পেডিকিউর মেনিকিউর, স্পা.......( দুর্বাল, আমি সবি কিছুর নামই জানিনা), দেখো, একটু ভালো কড়ে সাড়্চ কড়ো আমার শরীরে একটা ন্যাচরাল লুক এসেছে। ..আরে আরে তুমি ওভাবে দেখছো কেন, তুমি খুবই নটিবয়,আফটার অল আই লাইক ইউর দুষ্টুমী । লিচেন, আমার কাজিন লাস্ট উইকে মুম্বাই গিয়েছিল, ওকে দিয়ে অরেন্জ ও রেড ও হোয়াইট শেডে একটা হেববী কমবেনেশনের শাড়ি আনিয়েছি। বৈশাখি লুকটা নাইসলি এসে গেছে। লাস্ট মান্থে আমি ব্যাংকক থেকে কয়েক ফেয়ার সু দ্যাটস মিন জুতা কিনেছি। মাই গড আই এ্যাম হ্যাপী নাইসলি ম্যাচিং হয়ে গেছে। বসুন্ধরা থেকে ম্যচিং করে জুয়েলারী কিন্ত হলো। কাল আমাড় বয় ফ্রেন্ডকে নিয়ে ড়মনায় যাব। ওখানে মাটিড় প্লেট, বেংগলীতে কি যেন বলে, সানকি ও ইয়েস সানকিতে করে পান্তা ইলিশ খাবো। সাড়াক্ষন ঘুড়বো। কিন্তু ওদিকে অননেক ভীড়, বিড়ক্তি। যদিও এটা নিউ ইয়ড়ে এটা সহ্য কড়া যায়। আফটার অল বেংগলী নিউ ইয়ার। আমাদের ওন কালচার। এটুকু স্যাকরিফাইস করা যায়, যদিও একটু কষ্ট হবে, ব্যাপাড় না কি বলো। ওখান থেকে ওয়েস্টিনে এসে লান্চ কড়বো। ওয়াও ওখানকার ইটালিয়ান ফুড, আই লাইক দ্যাট। ইটালিয়ান ফুড আমি খুব এনজয় করি।
তো ড়োকনুদ্দিন, হটস ইয়োর প্লান,
লিচেন তোকে কতবাড় বলেছি আমাকে ড়োকনুদ্দিন বলে ডাকবা না। উফ সেসময়ে আমার দাদী এসে এই নামটা ফিক্স করেছিলো। গ্রানমা গ্রামে স্টে কড়তেন তাই একটু ক্ষ্যাত ক্ষ্যাত ছিলেন। আমার ড্যাড মাকে খুব মানে তাই ড্যাড নামটা চেন্জ করেনি। শোন আমাকে রুনি বা রকি বলে ডাকবা। আই হেইট রোকনুদ্দিন, নেম। সো কিযেন তোমাড় নাম বললে, ওঃ হয়া জলি স্যরি, মিলা যা বলছিলাম। আমি গত সপ্তাহেই হেয়াড়কাট নিয়েছিলাম। আজ আবার একটু শেপটা ঠিক কড়ে নিব। পাড়সোনা এডামসে অলরেডী কমুনিকেট কড়ে ফেলেছি। রনবীর কাপুরের মত হেয়ার কাট, আই লাব রনবীর।
আমি গত কালই একটা পান্জাবী কিনেছি। ঐ যে স্টার প্লাসে .....বলদাটা পরেছিলো, ওহ আই কান্ট রিমেমবাড়, নাউ। তোমাকে আসলে অনেক নাইচ লাগছে। তুমি মাঝে মাঝে এমন বিউটিফুল মেকাপ করো। আই লাভ ইট।
ওহ স্যরি, স্যান্ডেলও নিয়েছি হাসপাপি থেকে। গত বছর আংকেল সুইজারল্যান্ড থেকে একটা ওয়াচ পাঠিয়ে ছিলো ওটা অনেক দিন পড়ি না। ওটা পড়বো। এই তুমি কোন পারফিউমটা ইউজ করেছো, উফ অসাম। আবার কিন্তু এটাই ইউজ করবা। ওহ কিযেন বলছিলাম........ হ্যা রাত বারোটা বাজতেই সকলকে উইশ কড়বো। নেট থেকে নাইস কিছু উইশ কালেকশন কড়েছি। ওগুলো পাঠাবো। ফেস বুকে শেয়াড় কড়বো। আচ্ছা আই ফরগট টু সে গতকাল তুমি যে ছবিটা আপলোড করেছো, তোমাকে না জোশ লাগছিলো। তোমার সাদা জামাটাতে উপরের দিকে খুব সুন্দর ড়েড শেড। খুবই পিন্কি পিন্কি লাগছিলো। ----আসলে তুমি খুবি একটা নটি বয় তুমি ওসব যায়গায় ঠিকই ফলো কড়ো এজন্যই আই লাইক ইউ। ঐ রেড শেড হলো আমার পাতলা জামার ভিতরের
সকালে যাবো ড়মনা বটমুলে, রবীন্দ্রসংগীত কত দিন শুনিনা। ওখানে আর্টিষ্টরা খুব ভালো সিং কড়ে। তাড়পড় একটু গুঢ়বো, নিউ ইয়াড়ে পান্তা ইলিশ খেতে হয়। আসলে পান্তা আমি খেতে পাড়িনা। এসিডিটি হয়। কিন্তু একটু কষ্ট হলেও খাবো। আফটার অল ইটস বেংগলীজ ওন নিউ ইয়াড়।
এড় পড় বাসায় এসে দীপিকার নিউ মুভিটা দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা কড়বো। এই শোন লাস্ট নাইটে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল, উফ হোয়াট এন অ্যামাজিং, আমি তোমাকে স্বপ্নে দেখিছি। আনবিলিভেবল, ইউ লুকড ক্রেজী এন্ড বিউটিফুল। আই লাইক টু সি ইউ এগেইন।
এনিওয়ে আই এম লিবিং। ফ্রেন্ডসরা সবাই ওয়েট করছে, কল মি টুমোরো মর্নিং। বাই বেবী, বাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


