রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহ্ নেয়ামতুল্লাহ্ ছাত্রাবাসে রবিবার বিকালে বোমা তৈরির সময় বিস্ফোরণে চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
আহতরা হলো- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ পর্বের ছাত্র মতিন ও ফিরোজ এবং পাওয়ার বিভাগের হিমেল ও সাদ্দাম। এরমধ্যে ছাত্রলীগের প্রচার সম্পাদক এমএ মতিনের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, ওই ছাত্রাবাসের ছাত্রলীগ নিয়ন্ত্রিত ২০২ নম্বর রুমে ছাত্রলীগের প্রচার সম্পাদকসহ চারজন অবস্থান করছিল। বেলা সাড়ে তিনটার দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে জানালা দিয়ে ধোয়া বের হতে থাকে। B:-)
তবে ওই কক্ষের দরজা দিয়ে বোমাটি ছুঁড়ে মারা হয়েছে বলে ছাত্রলীগ দাবি করেছে।
এদিকে, বোমা বিষ্ফোরণের ঘটনার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর শালবাগান রেলগেট হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
সূত্র-http://www.rtnn.net/details.php?id=20792&p=1&s=5

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

