ব্রাজিলের জালে ১ গোল। ধন্যবাদ ডুঙ্গা!
১৬ ই জুন, ২০১০ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল ব্রাজিল ভাল খেলেছে না খারাপ খেলেছে সেটার বহু পর্যালোচনা ইতিমধ্যে হয়ে গেছে। যে যার অবস্থান থেকে তার ব্যাখ্যা দিয়েছেন। আমি ডুঙ্গাকে ধন্যবাদ দিতে চাই অন্য একটি কারনে। পৃথিবীর সবাই জানে যে ব্রাজিল কোনদিনও ডিফেন্সিভ খেলা খেলে না। সাম্বার তালে তালে ফুটবলের ছন্দই তাদের মুল অস্ত্র। আর এই ছন্দিয় খেলার জন্যই আমার মত লক্ষ লক্ষ দর্শক ব্রাজিলের খেলার চরম ভক্ত। ডুঙ্গা নিজে একজন ডিফেন্ডার। এবং এবার সবাই ধরে নিয়েছিল যে ব্রাজিলের সেই ছন্দিয় খেলা এবার আর হয়তো চোখে পরবে না। রোনালদিনহো কে বাদ দিয়ে এমনিই ডুঙ্গা সবার বিরাগভাজন। তার পর আর যদি ছন্দময় খেলা বাদ দিয়ে ডিফেন্সিভ খেলা খেলায় তবে সেটা হতো আরো বিরক্তিকর।
ব্রাজিল ২ টা গোল দেবার পরও যখন ১ টা গোল খেয়েছে আমি মোটেও অখুসি হইনি। অখুসি হইনি এই জন্য যে ব্রাজিল অন্তত ডিফেন্সিভ খেলা খেলে নাই। গতকালের খেলায় তাদের নিজেদের ভিতর খেলার সমন্বয়ও আমার ভাল লেগেছে। কিছু ভুল ত্রুটি তো থাকবেই। তবে ভুলগুলো অন্যসব দলের(!) চেয়ে অনেক কম ছিল। আমার সোজা সরল কথা হল- এই পর্যন্ত যে কয়টি খেলা হয়েছে সে হিসেবে জার্মানী ও ব্রাজিলই এই পর্যন্ত সবচেয়ে পজেটিভ ফুটবল খেলেছে। কোরিয়ার অমন ৮-২ ফরমেশনের মাঝেও যে ব্রাজিল ছন্দ হারায়নি সে জন্য হাজার বার ধন্যবাদ ডুঙ্গাকে।
* মাঠের ভিতর ম্যারাডোনার মত তিরিং বিরিং না করে ভদ্রতা বজায় রাখার জন্য ডুঙ্গাকে অতিরিক্ত একটি ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনএকজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

একনজরে
ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই...
...বাকিটুকু পড়ুনকোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন...
...বাকিটুকু পড়ুন