somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বিকার রাত, নিস্তব্ধ মেঘনা। পাড়ে দাঁড়ানো বিজলী বাতির ছায়াগুলো জলের উপর আপন মনে খেলা করে। যান্ত্রিক আর্তনাদে মেঘনা সেতুর উপর দিয়ে ছুটে চলে ঘুমহীন বাস-ট্রাকের দল। পাথুরে দৃষ্টি ফেলে আপন মনে কালো পথের দিকে চেয়ে থাকে ড্রাইভার্। আরোহীরা ঘুলে ঢুলে ঢুলে পড়ে। ঘুমকাতুরে চোখে এক যাত্রী চোখ বাড়ালো বাসের কাচেঁর জানালার ওপাশে। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। চাঁদনী রাত, ব্রিজের উপর যদি পরী বা পেত্নী কিছু একটা এসে দাঁড়ায় তবে সেটা খুব বেশী অস্বাভাবিক হবে না। শোনা যায় পরীরা চাঁদের আলো খেতে কুহিস্তান থেকে বাঙ্গলাদেশে চলে আসে। ঘুমের আবেশে মাতাল যাত্রীটির মাথায় কিন্তু এসব কিছুই আসেনি। সে ভেবে নিয়েছে পাগলী টাইপের কেউ।পতিতাও হতে পারে।

রাতের ঠান্ডা বাতাস ঝাপটা মারে মুখে। কানের পাশে ঝুলে থাকা চুলগুলো বাতাসে উড়ছে। প্রতিবার গাড়ি যাওয়ার সময় ব্রিজটি থরথর করে কাঁপছে। ব্রিজটি কি তার মত ভয় পাচ্ছে। জোর হাতে আরো শক্ত করে ব্রিজের রেলিং চেপে ধরে নিরুপমা। নিরুপমা রায়। মৃত্যুকে তার খুব ভয় করছে। তার মরতে ইচ্ছে করছে না। আজ কয়েকদিন সে অনেক ভেবেছে। কিন্তুর মৃত্যুর মত এত আপন কেউ কাউকে আর খুঁজে পেল না। মেঘনার কালো জলের উপর সে অর্থহীন দৃষ্টি মেলে চেয়ে থাকে। গর্ভে তার প্রেমিকের ঊথিত কামনার প্রোথিত অবদান।

যে দিনটি তার কাছে ছিল এতদিন অনেক অনেক আনন্দের, অনেক স্মৃতিময় সেই দিনটি আজ তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে লোকটিকে সে সবার থেকে আপন ভেবেছিল- বাবা মা ভাইদের সবার থেকে খুব বেশী আপন, যা জন্য সে ক্লাস ফাঁকি দিত, ভালবাসার গল্প মাখা কল্পনার জাল বুনত। পার্কের বেঞ্ছে বসে কাটাত ঘন্টার পর ঘন্টা। লোকটা তো খুব বেশী খারাপ মানুষ ছিলনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএসসি করছে কেমিস্ট্রিতে। একটু রাগী স্বভাবের ছিল। কিন্তু নিরুর সাথে কখনো রাগারাগী করত না। নিরুরু উরুতে মাথা রেখে শুয়ে থাকত সে ঘাসের সবুজ বুকে। নিরুতে দেখাত, শোনাত ভালবাসার সোনালী সুদিনের স্বপ্ন। টোনাটুনির সংসারে শুধুই তারা দুজন। রুপকথার গল্পের আবছায়া ডানা মেলত নিরুর কল্পনায়। যৌবনের তাড়নায় তারা ছুটছিল লাগামহীন বল্গা হরিনের মত। প্রেমিকের হাত ধরে নিঃশংক চিত্তে তাই নিরু যেতে সাহস করেছিল তার মেসে।ছেলেটির রুমমেট অনুপস্থিত ছিল। আদিম উনমত্ততায় মাতোয়োরা দুজন নিজেদের বাহডরে সুখ খুঁজেছিল। ঘামে ভিজে সপসপে হয়ে যাওয়া নিরুর ঘনঘন শ্বাস পড়ছিল। সে জীবনের নতুন মানে খুঁজে পেল।

কয়েকটা মাস কিভাবে কেটে গেল। কিভাবে পার হয়ে গেল সে বুঝতে পারল না। যেদিন সে জানল তার দেহের মাঝে আরো একজনের উপস্থিতি, খুব ভয় পেয়ে গেল সে। ভালবাসার চেনা লোকটা অচেনা হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে শাড়ীর আঁচল ভিজিয়ে ফেললেন।বাবা গম্ভীর মুখে সারারাত বারান্দায় বসে থাকলেন।বড় ভাই তাকে কোনদিন তার গায়ে ফুলের টোকা দেয় নাই। সেই বড় ভাই আজ তার মুখে জুতো খুলে ছুয়ে মারলেন। দুনিয়াটাই তার কাছে হঠাত অচেনা লাগছে। গভীর রাতে মা নিরুর ঘরে এল। সবাই মিলে এবরশন করার সিদ্ধান্তে এসেছে। কিন্তু নিরুর ঘর ফাঁকা পড়ে আছে। কোথাও নেই সে। না বাথরুমে, না বেলকনিতে। তাকে কেউ বের হতে তো দেখেনি। নিরু দাঁড়িয়ে আছে মেঘনা ব্রিজের মাঝ বরাবর। নিরু রেলিং এর উপর উঠে দাঁড়াল। বাবা মা ভাই তাকে হাসপাতালে, আত্মীয়ের বাইতে খুঁজে ফিরতে লাগল।

কয়েকদিন বাদে প্রথম আলোর শেষ পাতায় একটা খবর বেরল। মেঘনার মোহনায় জলে ফুলে ফেঁপে ওঠা একটা মেয়ের লাশ ভেসে উঠেছে। পুলিশ সন্দেহ করছে কোন দুষ্কৃতকারীদের দল মেয়েটিকে ধর্ষন করার পর হত্যা করে মেঘনায় ভাসিয়ে দিয়েছে। স্থানীয় বিরোধীদলীয় নেতা দাবী করতে লাগল, এই সরকারের আমলে আইন শৃংখলার খুব অবনতি হয়েছে। খুন-ধর্ষন বেড়েই চলেছে। সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দিয়ে দ্রুত আগাম নির্বাচন দেয়া।

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×