সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়- অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করেন। তাই সাংবাদিকরা সব সময় নির্যাতনের শিকার হন। তবে একটি স্বাধীন দেশের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকদের নির্যাতন করবেন? মিথ্যা অভিযোগে সাংবাদিকদের পিটিয়ে সবার সামনে ক্ষতস্থানে লবন লাগিয়ে দেবেন? ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে দফায় দফায় ঘন্টার পর ঘন্টা মারধর করবেন? বলবেন- তোর সম্পাদকের বিরুদ্ধে ঝাল তোকে মেরে মেঠালাম! গালাগাল দেবেন অশ্লিল ভাষায়? গতকাল দেশের একটি ইংরেজি পত্রিকা 'নিউ এজ' এর সাংবাদিক মাসুমকে নির্যাতন করেছে একটি আইন প্রয়োগকারী সংস্থা। একজন সাংবাদিকে নির্যাতনের ঘটনা জায়েজ করতে মাদকদ্রব্য উদ্ধারের সাজানো দৃশ্য ধারণ করা হয়েছে ভিডিওতে। মাসুমকে নির্যাতন করে একজন মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকারোক্তি দেয়ার মুচলেকা আদায়ের চেষ্টা করা হয়েছে !
খোদ দেশের রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি বলার পরও তাকে আটকে রাখা হয়েছে অন্তত ৬ ঘন্টা। তারপর তার সহকর্মীদের হাতে তাকে তুলে দেয়া হয়, মাসুমকে সুস্থ অবস্থায় বুঝে পেলাম এ মুচলেকা দিয়ে!!! কি ছিল এ মাসুমের অপরাধ? তাকে মেরে কি অবস্থা করেছে তা দেখুন ছবিতে। আমি ঢাকা মেডিকেল কলেজের বিছানায় তাকে দেখে বিশ্বাস করতে পারছি না এত নির্মম ঘটনা একটি আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটাতে পারে। একজন সাংবাদিকের রক্তে তারা রঞ্জিত করলেন নিজেদের আইন রক্ষার হাত! এর জবাব কি? আমি হতবাক। আপনি? আপনারা?
সম্পাদকের স্পষ্টবাদিতার শোধ, তার সহকর্মী পিটিয়ে ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।