আমার প্রিয় পোস্ট

লিখে খাই, ঘুরে বেড়াতে ভালো লাগে।

ধারালো প্রতীক

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭

শেয়ারঃ
0 54 0

কবিতার কিষাণী সে ফলবতী লাজুক রমণী
টেবিলে পুষেন এক হ্রস্বদৈর্ঘ্য কিরিচের ছবি।

কখনো সে হর্ষধ্বনি, কখনো সে গূঢ় দীর্ঘশ্বাস
নিরন্তর হত্যাপ্রিয় কোমল ডাকিনী
বর্ষব্যাপী, যুগান্তরে জমে ওঠে শ্বেত রক্তপাত।

রাজা যদি বয়োবৃদ্ধ রাণী মাও ষড়যন্ত্রে মাতে
লড়াকু নারীর কাছে অস্পৃর্শ ক্লান্ত সেনাপতি
পতিব্রতা কবিনীরও পরান উতল।

বিগত যৌবন যার রণেভঙ্গ পলায়নপর
তাদেরই প্রতিদ্বন্দ্বী ধারালো প্রতীক।

পুরুষে পতন আছে
ধাতুর সে দূর্বলতা নেই
পতিত ভাতার থেকে ধারালো কিরিচ
ঢের বেশি উত্তেজক নারীর হৃদয়ে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ খিয়াম।

২. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
মেঘ দূত বলেছেন: কবিতার কিষাণী সে ফলবতী লাজুক রমণী
টেবিলে পুষেন এক হ্রস্বদৈর্ঘ্য কিরিচের ছবি।

২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: সেইটাই বলতে চাইছি।

৪. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩
জলদাস পাঠক বলেছেন: ইহা একটি কাষ্ঠযুক্ত সাংবাদিকি কবিতা হইবার পথে। ইহা ছাড়িয়া ছবিটার কাহিনী লিখিলেই ভাল হইত মহাশয়।
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: দূরে থেকে ঢিল মারিবার অভ্যাস ভালই রপ্ত করেছেন মহাশয়। তবে আমিও ......

৫. ২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
অপ্‌সরা বলেছেন: এইটা কি কবি আলাওলের আমলে লেখা???


খুবি ভালো হয়েছে। কবি আলাওলের প্রিয় কবি।
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: আলাওল আমার প্রিয় কবিদের একজন। তবে তিনি গদ্যে লিখতেন বলে আমার জানা নেই। ধন্যবাদ অপ্সরা।

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব।

৭. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটি চমৎকার কবিতা, আর খামোখাই উলুবনে মুক্তো ছড়িয়েছেন:(:(

পতিত ভাতার থেকে ধারালো কিরিচ
ঢের বেশি উত্তেজক নারীর হৃদয়ে।

কথাটা যেমন ধারালো, ভাতার শব্দটার প্রয়োগে তা আরও ধারালো, ব্যঙ্গাত্মক ও বাঙ্‌ময় হয়ে উঠেছে।
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ বুঝিয়া নেন।

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব।

৯. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
কালপুরুষ বলেছেন: চমৎকার লেখনী কবি। মুগ্ধ হলাম পাঠে। প্রিয়তে রেখে দিলাম।
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ অজস্র। উদ্দিপ্ত হলাম।

১০. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮
লালসালু বলেছেন: ইহা একটি কাষ্ঠযুক্ত সাংবাদিকি কবিতা হইবার পথে। ইহা ছাড়িয়া ছবিটার কাহিনী লিখিলেই ভাল হইত মহাশয়।
চালিয়ে যান
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: জনাব ঝাল খাইলেন পরের মুখে। চালিয়ে যাচ্ছি, যেতে চাই সারাটা জীবন। ধন্যবাদ।

১১. ২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১
আফসার নিজাম বলেছেন: আসসালাম।

কবিতাটি তার কথার বুনেনে অসাধারণ
প্রতিটি কথাই কিরিচের মতো বিদ্ধ করে
বিদ্ধ করে হৃদয়ের অলিতে গলিতে
ক্ষমতা আর নারী পুরুষের এক আজন্ম কামনার ফসল
আর নারীও চায় সেই ক্ষমতার খেলায় নিজেকে নিয়োজিত করতে
তাইতো দেখি মিশরের ডাকিনী
আলেফ লায়লা ওয়া লায়লার মালকীন
আর বাংলার ডাইনীরা কি চমৎকার খেলে যায় তাদের খেলা।



মা'আসসালাম।
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ নিজাম।

১২. ২৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
ঘোর বলেছেন: ভালো হইসে। ছবিটাও জটিল!++
০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: +++

১৩. ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
ব্লগার কমল বলেছেন: কাফি ভাই, অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। ভালো। এরকম কবিতা আপনার বইয়ে কিন্তু ছিলো না। ;) ;) ;)
০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ কমল। আশাকরি নিয়মিত যোগাযোগ হবে।

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: খুব ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ শিমুল ভাই।

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: আপনাকেও +++

১৭. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৬
নাফিস ইফতেখার বলেছেন: কবিতাটির গঠনরীতি ও শব্দের ব্যবহার চমৎকার! কিন্তু আমি মূল কবিতার একটি লাইনও বুঝিনি! :(
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ নাফিস। এ কবিতাটি বাংলা একাডেমীর এক কর্মকর্তাকে নিয়ে লেখা। এর চেয়ে বেশী আপাতত বলতে পারছি না।

১৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৮
আয়শা আকাশী বলেছেন: অসম্ভব ধারালো আপনার কবিতা। কুর্নিশ।
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: এ ধার যেন অটুট থাকে সে শুভকামনা করবেন। ধন্যবাদ পাঠ চিহ্ন রাখার জন্য।

১৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতার কিষাণী সে ফলবতী লাজুক রমণী
টেবিলে পুষেন এক হ্রস্বদৈর্ঘ্য কিরিচের ছবি।

.........
শুধু কিষাণী শব্দটার জন্য কবিতার তাকে বেশ লাগলো।
শুভেচ্ছা রইলো।
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২০. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: খুবই ভালো হয়েছে।

আমি আগেই পড়েছিলাম, কিন্তু কমেন্ট করিনি।
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করছি যোগাযোগ নিয়মিত হবে।

০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: আহ্...

২২. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
আসিফবিডি৫৯ বলেছেন: রাজা যদি বয়োবৃদ্ধ রাণী মাও ষড়যন্ত্রে মাতে
লড়াকু নারীর কাছে অস্পৃর্শ ক্লান্ত সেনাপতি
পতিব্রতা কবিনীরও পরান উতল।

খুবই ব্যঙ্গময় উপমা।

কবিতার সাথে ছবির ইলাস্ট্রেশন চমৎকার মানিয়েছে।
ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতার জন্য তবে আয়শা আকাশীর ভাষায় অসম্ভব ধারালো আপনার কবিতা। ভাষার ব্যবহারে এরা সার্বজনীন হতে হবে।
মঙ্গলে থাকুন
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই।

আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে নিলাম।

২৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪১
তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা কবি।
০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯
আবু মকসুদ বলেছেন:
পতিত ভাতার থেকে ধারালো কিরিচ ঢের বেশি উত্তেজক নারীর হৃদয়ে।

চমৎকার লিখেছেন, ভালো লাগলো, ধন্যবাদ।
০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ মকসুদ ভাই। আপনি কেমন আছেন?

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: +++

২৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: কখনো সে হর্ষধ্বনি, কখনো সে গূঢ় দীর্ঘশ্বাস
নিরন্তর হত্যাপ্রিয় কোমল ডাকিনী
বর্ষব্যাপী, যুগান্তরে জমে ওঠে শ্বেত রক্তপাত।
_____________

বাহ্ এইতো বেশ!!!
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব।

২৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
ফকির ইলিয়াস বলেছেন: রাজা যদি বয়োবৃদ্ধ রাণী মাও ষড়যন্ত্রে মাতে লড়াকু নারীর কাছে অস্পৃর্শ ক্লান্ত সেনাপতি পতিব্রতা কবিনীরও পরান উতল।

ভালো লাগলো বেশ ।
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই।

২৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
সৈয়দ নূর কামাল বলেছেন: শব্দের গাঁথুনি ভালো লাগলো। শুভ কামনা রইলো।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি আপনার লেখা দারুণ লেগেছে। এত ভাল লাগছিল যে একনিঃশ্বাসে পড়ে ফেলেছি, এত সুন্দর বাক্য বিন্যাস, শব্দ চয়ন-----সব মিলিয়ে চমৎকার।

ভাল থাকেন।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: সংখ্যাহীন ধন্যবাদ আপনাকে। আপনি প্রশংসার ক্ষেত্রে খুবই উদার এ চিহ্ন দেখে খুবই উদ্দিপ্ত হলাম। আশাকরি পাঠযোগাযোগ নিয়মিত হবে।

৩০. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪
পাহাড়ের কান্না বলেছেন: ভাল লেগেছে কবিতা। চমৎকার লেখনি। ধন্যবাদ
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আশাকরি পাঠ যোগাযোগ নিয়মিতই হবে।
ভাল থাকুন।

১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব।

৩২. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৪
আইরিন সুলতানা বলেছেন: মনে হয় প্রথম আপনার লেখা পাঠ করলাম।

বলিষ্ঠ লেখা আপনার। ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।


আশা করছি পাঠ যোগাযোগ নিয়মিত হবে।

৩৩. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৫
আইরিন সুলতানা বলেছেন: তবে, কবিতার সাথে মানানসই অন্য কোন ছবি দিলেও হয়ত চলতো। শুধুমাত্র ব্যক্তিগত মতামত।
১১ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আপনার মতামতের প্রতি অশেষ শ্রদ্ধা

১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ফেরত দিলেন, তাও ধন্যবাদ।

৩৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
শাওন৩৫০৪ বলেছেন: কেমন প্রাচীন সংস্কৃত স্টাইলের লেখা...চরম তো...ভালো লাগলো....
১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।
মাঝে মধ্যে বিড়ালের মত চুপিসারে আমার ব্লগে নিমন্ত্রন গ্রহন কইরেন।
মন চাইলে দুই একটি আঁচড়ও কেটে যেতে পারেন।

৩৬. ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
হাসান মাহবুব বলেছেন: সবাইকে তো নেমন্তন্ন জানান। আমার ব্লগেও নিমন্ত্রন রইলো কবি। আপনার কবিতা ভালো লাগে।
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ জনাব। আপনার ব্লগের নিমন্ত্রন সানন্দে গ্রহন করিলাম।

৩৭. ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
পাপতাড়ুয়া বলেছেন: আপনাকে অন্য কারো ব্লগে দেখা যায় না কেন??খালি লিংক দিয়ে আসেন!!!!!
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: পাওয়া যাবে, পাওয়া যাবে। যাবো আর আসবো থাকবো না।
ধন্যবাদ।

৩৮. ১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
রুমমা বলেছেন: হটাৎ এটার লিন্ক দিলেন যে?আমি আবার কঠিন কিছু বুঝিনা।এটাও বুঝিনাই।তবে আমন্ত্রন জানানোর জন্য থ্যনকু
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আমি যে কঠিনেরে ভালবাসিলাম।
তাই মাঝে মধ্যে অন্যদের জানান দিতে যাই।

৩৯. ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
সমুদ্র কন্যা বলেছেন: কঠিন কবিতা হইছে। ভাল লাগছে।
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: খুবই উদ্দীপ্ত হলাম। আপনাকে ধন্যবাদ।

সমূদ্রের ছবি দেখে মনের মধ্যে ঢেউ ভাঙছে। কেন জানেন?

আমার বাপজানের বাড়িটি বঙ্গোপসাগর, কেউকারাডং এর দু'টির মাঝামাঝি।

৪০. ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
আলমগীর কুমকুম বলেছেন: ফটু ভাল হৈসে, প্লাস। কোবতে পরে পড়ুমনে...
১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: তর মিয়া, আগের কাম পরে করলে অয় নাকি?

তো ফটুর জন্য ধন্যবাদটি দিয়ে আহি গিয়া। ফিরাই যেন দেখি আপনি কোবতে টি পইরা পালাই দিছেন।

৪১. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
অরণ্যানন্দ বলেছেন: ভাল, ধন্যবাদ কাকা!
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: কাকা আপনাকেও ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৩. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৫
লিপিকার বলেছেন: খুব ভালো লিখেছেন +
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আপনাকে মন্তব্য করার জন্য +++

১৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
তাজা কলম বলেছেন: পুরুষে পতন আছে
ধাতুর সে দূর্বলতা নেই
পতিত ভাতার থেকে ধারালো কিরিচ
ঢের বেশি উত্তেজক নারীর হৃদয়ে।

++++++++++++ ভাল লাগল।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: আপনার পছন্দ দীর্ঘজীবী হোক এ প্রত্যাশা।
ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন। মাঝে মধ্যে সময় পেলে ব্লগে আইসেন।

৪৬. ১৩ ই মে, ২০১০ বিকাল ৩:০৩
আসিফ মহিউদ্দীন বলেছেন: ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।
১৩ ই জুন, ২০১০ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ১.০৫৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গ্রামেতে জন্ম আমার বাঁচায় নগর!

সারাদিন পথে পথে ধোঁয়া-ধুলো খাই
সন্ধ্যায় অফিসে বসের বকা-ঝকা খাই
মাঝরাতে বাসায় ফিরে বউয়ের মুখ ঝামটা খাই
অবশেষে ক্ষুধাহীন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই