আত্নজার জন্মদিন
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার আত্নজা সুজনা শৈলী'র দ্বিতীয় জন্মদিন আজ। দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালের এই দিন ভোরে সে পৃথিবীতে আসে। এখন আমার মেয়ে একটু একটু কথা বলতে পারে। ছোট ছোট বাক্য গঠনের চেষ্টা করে। ছবি দেখে ফল ও বিভিন্ন পশু পাখির নাম বলতে পারে। তবে খুবই অভিমানী ও জেদি। তার সার্বক্ষনিক উক্তি- খাব না, খাব না। ফলে স্বাস্থ্য অনেকটাই খারাপ। আমার মেয়ে বেড়াতে পছন্দ করে। তবে পেশাগত কারণে তাকে খুব বেশী সময় দিতে পারি না। আমাদের বিশাল গ্রামের বাড়ি ছেড়ে জনারণ্যের এ রাজধানীর এক রুমের একটি বাসায় সে খুবই অস্বস্থিবোধ করে। দাদা-দাদি ও নানা-নানীর প্রথম নাতনী হয়েও তাদের আদর-সঙ্গহীন হয়ে তাকে বড় হতে হচ্ছে। আমার প্রথম আত্মজার এ সংকীর্ণ শৈশবের জন্য আমিই দায়ী। মাঝে মাঝে মনে হয়ে আমি মেয়ের সঙ্গে প্রতারণা করছি। মেয়ের শৈশবকে গণ্ডিবদ্ধ করে ফেলেছি। সকালে বা রাতে যখন সে তার দাদা-দাদী, নানা-নানী, খালা-ফুফু ও মামা-চাচাদের সঙ্গে ভাঙা ভাঙা বাক্যে কথা বলে তখন আমার অপরাধবোধ তীব্র হয়ে ওঠে।
আমার প্রথম আত্নজার জন্য সবার কাছে শুভকামনা প্রত্যাশী।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন