কাফি কামাল- এর তিনটি কবিতা
নদীসূত্রে জলবৈঠক
পুনর্বার জলধ্বনি, প্রস্তাবিত মেঘের ঔরসে
টলমল জলের খেয়াল।
রুদ্ধ বৈঠকীর শুষ্ক স্তন চুষে মুখপরা নদী
নিয়তির বাজুবন্ধ জলগল্পধারা
পলিগন্ধা জলের আছর পড়ে গৃহস্থের মনে
মেঘমেশিনের গানে তীè হয় লাঙলের ফাল।
কৌশল বর্ণিত আছে
হস্তরেখা নদী সমাজের কিছু বোন।
.........................................................
ভুলোচন্দ্র জলদাস-২
শোকের মাতম ভুলে জেগে ওঠা চরে
পুঁতে দিই পতিচিহ্ন প্রথম প্রহরে।
ভয়ের তুফান ভেঙে জীবনের ফাঁদে
জলশস্য আহরণে নয়াজন্মনাদে।
অতর্কিতে হানা দেয় দখিনা পবন
সমর নাকাড়া বাজে বোশেখী গগন।
ঢেউ ভাঙে মনোকূলে জেলে বউ রাঁধে
জলের বিভ্রমযোগ স্বপ্নাদ্যের স্বাদে।
জেলের প্রশ্বাসে দোলে ঝাউ-কেয়াবন
আকুলি-বিকুলি করে মেছেনির মন।
মেনে চলি জন্মচক্র কিসের প্রণতি
আতঙ্কের তীরবর্তী আমার বসতি।
..............................................
শীতের উঠোনে পউষের পাটি
শীতের উঠোনে নেমেছি
তিনজন রাতের গভীরে
পথের পরোয়া এলে মনে
থেমেছি দ্বিধার ঘাটে- চায়ের দোকান।
গুটিয়ে এসেছে পউষের পাটি
আকাশ মেলেছে অগুনতি চোখ
শাল শেয়ালের পাল ধরেছে
নিমন্ত্রণের গান।
করতলে কৌতুহলের পাখি
চঞ্চু ঘষে ডানার প্রতিরোমে
কৌতুহলে ফেটে পড়ে এঁটেল হৃদয়।
ত্রিচক্রযানে তিনটি ধর্ম; তিন বয়সের ডানায়
ছুটে যাচ্ছি অভিন্ন গন্তব্যে।
আলোচিত ব্লগ
হযরত ইব্রাহীম (আ.) ও রাসূলের (সা.) আহলে বাইত, হযরত আব্বাস (রা.) ও তাঁর আহলে বাইত/ হযরত আলী (রা.) ও তাঁর আহলে বাইত, কোন আহলে বাইতের অনুসারি হবেন?

সূরাঃ ১১ হুদ, ৬৯ নং থেকে ৭৩ নং আয়াতের অনুবাদ-
৬৯। আমার ফিরিশতাগণ তো সুসংবাদ নিয়ে ইব্রাহীমের নিকট এসেছিল। তারা বলল, সালাম, সেও বলল, সালাম।সে অবিলমন্বে এক কাবাবকৃত গো-বৎস... ...বাকিটুকু পড়ুন
নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির স্পন্দন।

ফের রাজনীতির মঞ্চে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের রাজনীতি যাদের চেনা, তারা জানেন- এখানে কোনো অধ্যায় সহজে শেষ হয় না। এখানে পতন মানেই প্রস্থান নয়,... ...বাকিটুকু পড়ুন
শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।
সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন
বিপদ

বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।