প্রতিবছরের মত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ফুটবল ২০১০ শুরু হয়েছে। আজ সকালে বর্তমান চ্যাম্পিয়ন যুগান্তর ও মানবজমিন উদ্বোধনী ম্যাচে অংশ নেয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার টুর্ণামেন্টের উদ্বোধন করেন। জাতীয় পর্যায়ের ৩৬টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টূর্ণামেন্টের ড্রিংস পার্টনার থাকছে পেপসী। টুর্ণামেন্টের বাজেট ৩লাখ ৮১ হাজার টাকা। উদ্বোধনী ম্যাচে প্রথমে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষে ২-১গোলে পরাজয় বরণ করে মানবজমিন। খেলার ৮ মিনিটের সময় মানবজমিনের কাফি কামালের কর্নার কিক থেকে গোল করেন কাজী সোহাগ। ১ গোলে এগিয়ে থাকলেও প্রথমোর্ধের শেষ মিনিটে গোল পরিশোধ করে যুগান্তর। দ্বিতীয়োর্ধের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় যুগান্তর। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ ম্যাচে যুগান্তর ২-১ গোলে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান উজ্জল। মানবজমিনের পক্ষে- নির্বাহী সম্পাদক শহীদুল আজম (অধিনায়ক), শামীমুল হক, কাফি কামাল, কাজী সোহাগ, আহমেদ জামাল, তালহা বিন নজরুল ও জাকির হোসেন খেলায় অংশ নেন। অন্যদিকে যুগান্তরের পক্ষে- হোসাইন জাকির (অধিনায়ক), মনিরুজ্জামান উজ্জ্বল, সরওয়ার হোসেন, হাবিবুর রহমানসহ অন্যরা অংশ নেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি রাপিড সিকিউরিটিস ফুটবল ২০১০ এর উদ্বোধন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।