কাফি কামাল-এর দুটি কবিতা (ভুত-ভবিষ্য/বিষন্নতার একমুহুর্ত)
প্রার্থনায়, কাজে বা দাঙ্গায়
সমন্বরে কিংবা একা মনে
অহোরাত্র শয়নে স্বপনে
নিশ্চয়তা খুঁজে ফিরি কার?
অবশেষে মৃত্যুই যেখানে
মুছে ফেলে সম্পর্কের স্মৃতি
বিস্মৃতির করাল বিবরে
যেতে যেতে কারা পিছু নেয়?
টান পড়ে গহীনে কোথাও
ভেসে ওঠে সন্তানের মুখ
জগতের রীতি সূত্র বলে
পরম্পরা কর্মের বিস্তার।
কোলাহলে নিবৃত্তের ধ্বনি
কানে কানে তোলে গুঞ্জরণ
সন্তানেরই স্বপ্নের ভেতর
সকলের সুপ্ত ভবিষ্যৎ।
বিষন্নতার একমুহুর্ত
মুহুর্ত দৃশ্যের বৃত্তে আমাদের ুদ্র তুচ্ছ
অনুভবের বিস্তার
উড়ন্ত ধোঁয়ার মধ্যে আয়ুর পরিধি মেপে
তথাপি বিষন্ন হই।
যাওয়া-আসার পথে নুলো ভিখিরীর মুখে
নিজেরই প্রতিচ্ছবি
ভেসে ওঠে নিরন্তর
সমূহ সম্পর্কহীন দৃশ্যান্তরের কোরকে।
বাদামের খোসা ভেঙে ছড়াতে উড়াতে ভাবি
দিকভ্রান্তির কতদূরে
আমাদের প্রত্যাহিক শস্য সাধনার প্রান্ত
নির্জন বিশ্রাম ভূমি?
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।