somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর কবি ও সেই নারী

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবি:দেখলেন তো কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়।
নারী:হুম
কবি: এত হুম হুম কেনো? মন খারাপ প্রিয় মানুষটির সাথে আসতে পারেননি তাই?
নারী:হুম?
কবি:এত অন্যমনস্ক কেনো আপনি। আরে ভাই ভুলে যান অতীতের কথা। অতীত নিয়ে কেউ পড়ে থাকেনা। জীবন অনেক সুন্দর! সুন্দর এই অপার ধরিত্রী।
নারী:রাখুন আপনার হাইথট।
কবি: হা হা হাইথট বলাটা কি আপনার মুদ্রাদোষ বলুন তো?
নারী: জানিনা
কবি:ঐ পারে যাবেন?
নারী:কোন পারে?
কবি:মানে এই ক্ষেত পেরিয়ে ঐ সবুজ দিগন্তে। আপনার প্রেমিকের মত কলাই এর ক্ষেত না পাই সবুজ বনানী দেখিয়ে আনতে পারি । যাবেন?
নারী: আচ্ছা চলুন যাই।


নারী:শহরের এত কাছে এমন জঙ্গল এলাকা? আমার ধারনাই ছিলোনা।
কবি:এই বিশ্মব্রমান্ডের কতটুকু আর ধারনা পেয়েছেন বলুন? জীবনের আরওকত বাকী!
নারী: আপনি না খুব বুড়োদের মত কথা বলেন। আমার মেজাজ খারাপ হয়ে যায়।
কবি: হা হা ওকে আর কথাই বলবোনা। ঠিক আছে?
নারী: না ঠিক নেই।
নারী:আচ্ছা ওটা কি হরিয়াল পাখি? ঐযে রঙ্গিন.......
কবি: না ওঠা হরিয়াল না,ওটা কাঠঠোকরা। উডপেকার। মাথায় ঝুঁটি.....
নারী: ওহ হা মনে পড়েছে। এতে হাসির কি হলো?জায়গাটা কেমন অন্ধকার ঝুপসী। আচ্ছা এইখানে কি গুই সাপ আছে?
কবি: গুই সাপ? কি জানি থাকতেও পারে।
নারী: কি বলেন? চলেন ফিরে যাই।
কবি: হা হা ভয় পাবেন না। গুইসাপেরা আমার মত মানে হার্মলেস আর তারাও মনে হয় শীতনিদ্রা দেয়।
নারী: না না আমার ভয় লাগছে।চলুন ফিরে যাই।
কবি: ভয়? আরে কেনো? আচ্ছা আমার হাতটা ধরবেন?
নারী: কেনো?
কবি: ভয় কমতে পারে।অথবা.......
নারী: অথবা কি?
কবি:বলবো?
নারী:বলেন
কবি: অথবা প্রেমিক বা স্বামীর সাথে এমন বনানীতে ঘুরে বেড়ানোর মনো বাসানা পূর্ণ না হবার দুঃখটুকু হয়তো কিছুটা লাঘব হবে।
নারী:মানে?
কবি: মানে আর কিছু নয়। আমার হাতটা ধরুন। না হয় কিছুটা সময়ের জন্য দুঃখ ভুলুন। সারাজীবনের অপ্রাপ্তির দুঃখগুলো। কিছুটা সময়রের জন্য না হয় হারিয়ে যাক ঐ সুদূরে। ভুলে থাকুন সকল অপ্রাপ্তি, বঞ্চনার কষ্ট।


কবি: আপনার হাত বড্ড নরম। ঠিক যেন শিশির ভেজা পদ্ম কোরোক।
নারী:ধ্যাৎ। কি যে বলেন
কবি: লজ্জা পেলেন?
নারী:একটু
কবি:লজ্জা পেলে আপনি রাঙ্গা হয়ে যান। ভাবছেন একা পেয়ে এসব বলছি? জানেনই তো আমি কিছু লুকাতে জানিনা। মানুষ কষ্ট পায় স্যাকরিফাইজ করে করেই। স্যাক্রিফাইজ খারাপ না তবে খারাপ যেটা সেটা মনের কষ্টগুলোকে পুষে রাখা। এতটুকু জীবনে কতকিছুই না পাবার দুঃখ রয়ে যায়। আপনি তো একদম চুপ হয়ে গেলেন । কি ভাবছেন?
নারী:কিছুনা।
কবি: হা হা আপনি আপনাতে নেই । আপনার মন ঘুরে বেড়াচ্ছে কোথায় বলেন তো? আচ্ছা এক কাজ করেন সেই গানটা গান। দূরে কোথাও দূরে দূরে .........আমার মন বেড়ায় ঘুরে..........

কবি: আপনার গলা খুব সুন্দর! আপনার ইচ্ছে পূরণ করতে গিয়ে আপনিও আজ আমাকে উপহার দিলেন সুন্দর কিছু মুহুর্তের। সুন্দর এই কবিতার মত দিনটি আমার মনের ফ্রেমেও বন্দী হয়ে রইবে সারাজীবন। হা করে কি দেখছেন?
নারী: নাহ কিছুনা। আপনি খুব অন্য রকম। আর দশটা মানুষের সাথে মেলেনা আপনার প্রকৃতি। আমি ঠিক মেলাতে পারিনা।
কবি: হা হা হা হা হা আমি ছন্নছাড়া, ভবঘুরে এবং বন্য
নারী: বন্য!
কবি: হা হা হা হা ভয় পেলেন? ভয় পাবেন না আমি ভালোমানুষ। কখনও কারো ক্ষতি করিনি।
নারী:ঠিক তো!
কবি: হুম ঠিক ঠিক ঠিক । হা হা হা
কবি:আপনাকে একটা চুমু খেতে পারি?
নারী: কক্কি!!!
কবি: হা হা আৎকে উঠলেন? হাহাহা হা হা হা আৎকাবেন জানতাম তবে এতটা আৎকাবেন তা বুঝিনি। দেখুন আমি অনুমতি চেয়েছি। নিজেকে বন্য বলেছি বলেই বুনোর মত ঝাঁপিয়ে পড়বো এমন ইচ্ছে নেই আমার। আপনি অনুমতি দিলেই শুধু একবার চুমু খাবো।
দী--র্ঘ---চুম্বন। আজকের এই সুন্দর দিনটির স্মৃতিময় চুম্বন।


এরপর আগামীকাল-
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

এটা কিছু হলো? সাইকেলকে আরও দামি করার প্রয়োজন কী?

লিখেছেন মুনতাসির, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৫

জাতীয় বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনেক সময় বড় শিরোনামে আসে না। করপোরেট কর, ব্যাংকিং, রাজস্ব ঘাটতি, বড় প্রকল্পের খবরের ভিড়ে কিছু সিদ্ধান্ত নীরবে ঢুকে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

×