somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ও নারী এবং এক বিকেলের গল্প

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবি: কাল বাড়ি ফিরে কি করলেন?
নারী: কাঁদলাম। আপনি কি করলেন।
কবি: একটা কবিতা লিখেছি।
নারী: আপনাকে আমার ঠিক শুভঙ্করের মতন মনে হয়।
কবি: শুভঙ্কর? মানে ফাঁকি দেবার মত কেউ নাকি?
নারী: আরে না, ফাঁকি হবে কেনো!
কবি: মানে সেই যে যাদব বুড়োর শুভঙ্করের ফাঁকির কথা বলছি আর কি ।
নারী: ধ্যাৎ কি যে বলেন! কোথায় আমি পূর্নেন্দু পত্রীর কথপোকথনের শুভঙ্করের কথা বলছি আর এর মধ্যে আবার টেনে আনলেন কাঠখোট্টা গনিত।
কবি: হা হা হা আচ্ছা বলুন। কি বলছিলেন শুভঙ্করের কথা!
নারী: বলছিলাম আপনি ঠিক শুভঙ্করের মতন কথা বলেন।
কবি: ভুল বললেন, আমি আমার মত করেই কথা বলি। আমি শুভঙ্কর টর চিনিনা। সে কি প্রেমিক টাইপ কেউ?
নারী: আপনি একজন কবি হয়েও শুভঙ্কর চেনেন না! মোটেই বিশ্বাস করতে পারছি না আর বড় দুঃখ পেলাম। মানতে পারলাম না।
কবি: সবাইকে সব চিনতে হবে এমন কোনো কথা নেই....
নারী: সে যাহোক আমার কাছে আপনাকে মনে হয় ঠিক যেন বই এর পাতা থেকে কবিতার শুভঙ্করই উঠে এসেছেন আপনি।
কবি: আমি অন্যের মতন হয়ে কারো আবেগের কাছে বাঁধা থাকতে চাইনা।
নারী: আপনার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার যেটা মনে হল সেটাই বলেছি।
নারী: জানেন? আপনাকে নিয়ে আমিও লিখছি কথপোকথন।
কবি: কি! আমাকে নিয়ে! হাসালেন।
নারী: হাসলে হাসেন আমার কি? আমার যা ভালো লাগে আমি সেটাই করবো।
কবি: ঠিক আছে নন্দিনী। তাই করুন।
নারী: এ্যাই ! এইযে বললেন আপনি শুভঙ্কর চেনেন না। কথপোকথনের নামও শোনেননি। আপনি যে এত মিথ্যুক জানতাম না।
কবি: হা হা হা নন্দিনী। আজ থেকে আপনাকে নন্দিনী নামেই ডাকবো।
নারী: আর আপনাকে শুভঙ্কর?
কবি: না । আমি শুভঙ্কর হতে চাইনা।আমি আমি হয়েই থাকতে চাই। সে যাই হোক এবার একটা গান শুনান।
নারি: গান!
কবি: হুম। জলতরঙ্গের মত সূর আপনার গলায়। শুনতে খুব ভালো লাগে।
নারী: ধ্যাৎ! কি যে বলেন না।
কবি: লজ্জা পেলেন?
নারী: হুম।
নারী: নয় নয় নয় এ মধুর খেলা--
তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা
নয় নয় নয় এ মধুর খেলা ॥
কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি--
সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ॥
নয় নয় নয় এ মধুর খেলা--

বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।
দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে।
ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে--
তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ॥

নারী: কিছু বলছেন না যে...
কবি: নাহ মানে ডুবে আছি।
নারী: ডুবে আছেন?
কবি: হুম।কত সহজেই গানে গানে বলে দিলেন মনের কথাগুলো।
নারী: ধ্যাৎ। মনের কথা আবার কি? এটা গান। রবিঠাকুরের গান।
কবি: জানেন মাঝে মাঝে না এই মানুষটার ওপর আমার ভীষন রাগ হয়।
নারী: রাগ হয়!আরে কি বলছেন এইসব ? রাগ কেনো!
কবি: রাগ মানে কিছুটা দুঃখ। কি করে বলে দিয়েছেন তিনি আমাদের মনের কথাগুলো।
নারী: হা হা হা তাই বলুন।
কবি: তবে আজকের গানটা আপনার মনের কথা।
নারী: বলেছে আপনাকে।
কবি: হ্যাঁ বলেছে তো। আপনার সাথে যেদিন থেকে আমার পরিচয় সেদিন থেকেই বুঝতে পেরেছি?
নারী: কি বুঝেছেন? বুঝেছেন ছাই।জানেন আমি সবার সাথে মন খুলে কথা বলিনা।
কবি: জানি।
নারী: কি জানেন?
কবি: জানি যে আপনি সবার সাথে সব কথা বলেন না। কিন্তু আপনার মনের গোপন কুঠুরীতে অনেক কথা জমা রয়েছে। আর মজার ব্যাপার হলো সেই গোপন কুঠুরীর দরজার সামেন দাঁড়িয়ে রয়েছি আমি।
নারী: ইশ!
কবি: ইশ না। যেদিন থেকে মন খুলেছেন সেদিন থেকেই লজ্জা পাচ্ছেন আমাকে।
নারী: আহা লজ্জা পাই না?
কবি: হুম। পান।
কবি:আপনার গোপন কুঠুরের দরজা খুলে গেছে নন্দিনী। এখন আমি ভেতরে প্রবেশ করবো কিনা বুঝতে পারছিনা।

Click This Link

Click This Link

Click This Link

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×