somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি, নারী ও অন্যরকম এক খুনী

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী: আপনি আজ কোথাও বের হননি?
কবি: না। প্রেমিকার সাথে আলাদা সময় কাটালাম।
নারী: সেই আলস্য প্রেমিকা? ছি ছি এই বাজে প্রেমিকাটার পাল্লায় পড়লে জীবনে আর কিছুই হবেনা।
কবি: জীবনের কাছে চাইবার কিছু নেই আমার।
নারী: তাই নাকি! কিছুই চাইবার নেই?
কবি: না নেই। আমি প্রায় দুঃখহীন মানুষ।
নারী: কিভাবে!
কবি: কারণ আমাকে কেউ কখনও কষ্ট দেয়নি।
নারী: ইশ!!! নাম্বার ওয়ান মিথ্যা কথা। তাইলে সেই ৮ বছরের প্রেম কি দিলো?কেউ কষ্ট না দিলে যারা চলে গেলো তারা কি দিলো?
কবি: হুম আনন্দ। আনন্দ দিলো। কারণ ২৮ বছরের প্রেম আমি ফিরিয়ে দিয়েছি।
নারী: মেয়েদের কেউ ফেরায় নাকি?
কবি: ফেরায়। যদি সেটা তার জন্য ভালো হয়।
কবি: আপনি প্রেম কেয়ার করেন?
নারী: প্রেম কেয়ার করা আবার কি?আপনি কিন্তু আসলেও একটু পাগল আছেন। মানে ঠিক পাগল না একটু আউলা ঝাউলা।
কবি: হুম কাজেই সাবধানে থাকবেন এই পাগল থেকে।
নারী: এহ রে !


নারী: আপনি খেয়েছেন?
কবি: কেনো ? খাওয়াবেন?
নারী: না খাওয়াবোনা। এমনি জিগাসা করলাম। আচ্ছা আপনার প্রিয় খাবার কি?
কবি: বলবো?
নারী: বলেন।
কবি: চুমু।
নারী: চুমু!
কবি: হ্যা. বিস্মিত হলেন? সেটাই আমর প্রিয় খাবার।হা হা হা
নারী: আপনি না!আপনার মনে যা আসে তাই বলে ফেলেন তাই না?
কবি: হুম । মনের কথা মনে চেপে রাখতে নেই।তাতে কষ্ট বাড়ে।
নারী: যা মনে আসে তাই বলে ফেলা কিসের লক্ষন জানেন?
কবি: জানি ।
নারী: কিসের?
কবি: প্রেমিকের। প্রেমিকের লক্ষন।
নারী: প্রেমিক না আপনার মাথা।
কবি: তো কিসের লক্ষন?
নারী: পাগলের। পাগলের লক্ষন।
কবি: হা হা হা



নারী: আগামী বই মেলায় কবিতার বই বের করছেন না?
কবি: করছি।
নারী: কি নাম বইটার?
কবি: দ্বিতল দরিয়া।
নারী: বাপরে! আনকমন! ভালোই... আপনার প্রিয় ঋতু কি?
কবি:ঋতুবতী মেঘের মাস
নারী: মানে বর্ষা?রবীন্দ্রনাথের মত।
এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায়
কবি:না, বর্ষা না
নারী: তবে?
কবি: ঋতুবতী মেঘের মাস
নারী: ধ্যাৎ কি যে বলেন! সেটা আবার কি মাস? সে যাই হোক এমন দিনে তারে বলা যায়, গানটা রবিঠাকুরের বৌদিকে নিয়ে এই কথাটা জানেন?
কবি: জানি।উনি ভাগনি, ভাতিজি, বৌদি, ক্রিয়া, পরকিয়া সব করেছেন এ্যান্ড আই লাইক ইট। নইলে কি এত সুন্দর সব আবেগী কাব্য, সঙ্গীত আমরা পেতাম? আসলে প্রেম কোনো সম্পর্ক মানেনা।উনি বড় ছোট, গোপনে, প্রকাশ্যে বহুপ্রেমে আসক্ত ছিলেন।
নারী: আপনার কথা শুনে হাসতে হাসতে মরছি আমি। আচ্ছা আপনার কত মেয়ে বন্ধু?
কবি: কয়েকশো।
নারী: কয়েকশো! আচ্ছা? বউ আসলে সবকটাকে ঝাটাপেটা করে তাড়াবে।
কবি: না তাড়াবেনা। ওহ হ্যাঁ আর আমার মেয়ে বন্ধুরা সব রুপবতী।
নারী: ইশ ! রুপবতী নাতো কাঁচকলাবতী।
কবি: হা হা হা আপনিও তবে কাচকলাবতী?
নারী: আমি কেনো?
কবি: আপনি কি আমার বন্ধু নন?
নারী: না
কবি: তবে কি আপনি। আপনি আমার কে?
নারী: কেউ না।

নারী: আচ্ছা আপনি বান্দরবান গেছেন? নীলগিরি নীলাচল?
কি সব সুন্দর নাম! যেমনি সুন্দর নাম, তেমনি তার প্রকৃতির সৌন্দর্য্য! নীলগিরিতে পাহাড় চূড়োয় রাতে যখন চাঁদ ওঠে। এত্ত বড় থালার মত চাঁদটা মনে হয় এক্কেবারে কাছের। হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়।
কবি: মনের মত সঙ্গী থাকলে সব জায়গাই সুন্দর!
নারী: একা একাও সুন্দর! যাইহোক গেছেন কিনা বলেন?
কবি: কেনো বলুন তো? নিয়ে যাবেন?
নারী: ধ্যাৎ! নিয়ে যেতে হবে কেনো সবখানে? একা যেতে পারেন না?
কবি: না পারিনা........
আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী........
নারী: উফফ আপনি না ..........
কবি: কি?
নারী: মাঝে মাঝে আপনাকে আমার খুন করতে ইচ্ছে করে।
কবি: ঠিক আছে । আপনাকে খুন করার সুযোগ দেওয়া হবে।
নারী: না থাক, দরকার নেই। তারপর আবার পুলিশে ধরে নিয়ে যাবে।
কবি: না কেউ ধরবেনা, জানবেনা কেউ, দেখবেনা কেউ শুধু আমি খুন হয়ে যাবো.......
নারী: আচ্ছা একটা কাজ করেন, একটা নোট লিখে দিয়ে যাবেন যে, আপনার মৃত্যুর জন্য কেহই দায়ী নয়।
কবি:দরকার নেই...
নারী? কেনো দরকার নেই শুনি?
কবি: বললাম না কেউ ধরবেনা, কেউ জানবেনা, দেখবেনা কেউ...
শুধু আমি খুন হয়ে যাবো........আর আপনি বেঁচে যাবেন.....
নারী: কি যে বলেন? খুন করার পর কেউ বাঁচে নাকি?
কবি: হুম হয়তও হ্যাঁ নয়তো না। কিন্তু আমার খুনী বেঁচে যাবে.......বেঁচে থাকবে সে অনন্তকাল ...
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শতরূপে শতবার
নারী: জনমে জনমে যুগে যুগে অনিবার ........

কবি: আমি সত্যি খুন হয়ে যাবো নন্দিনী, সেটাই আমার চাওয়া, সেটাই কাম্য আমার
আর আমার খুনী সুখে থাকবে, ভালো থাকবে সে......অনন্তকাল......


সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×