somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈধ ভিওআইপি বন্ধে বিশেষ যন্ত্র স্থাপিত হলো বিটিআরসিতে

১২ ই মে, ২০১০ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একটি বিশেষ যন্ত্র বসিয়েছে দেশের চার মোবাইল অপারেটর। ‘সিম বক্স ডিটেকশন সিস্টেম’ নামের এ যন্ত্রের মাধ্যমে জানা যাবে কোন কোন সিমের মাধ্যমে অবৈধ কল আদান-প্রদান হচ্ছে। এ ক্ষেত্রে অভিযুক্ত সিম বন্ধ করা যাবে।
আন্তর্জাতিক টেলিফোন কলের অবৈধ আদান-প্রদানের (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল—ভিওআইপি) অভিযোগ থেকে মুক্তি পেতেই এই যন্ত্রটি বসিয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল ও ওয়ারিদ। মিউসি সলিউশন নামের একটি আন্তর্জাতিক কোম্পানি এ ক্ষেত্রে বিটিআরসি এবং চার অপারেটরকে সহযোগিতা দেবে। গতকাল বুধবার রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে যন্ত্রটি বসানো হয়।
বিটিআরসিসহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন বিদেশ থেকে বাংলাদেশে যত কল আসে, তার মধ্যে মাত্র ২০টি দেশ থেকে আসে ৯০ শতাংশ কল। এ ক্ষেত্রে ওই দেশগুলো থেকে কল করে অবৈধ কাজে ব্যবহূত সিম খুঁজে বের করা হবে। এর মধ্যে গ্রামীণফোন এবং বাংলালিংকে মাসে আসবে ৩২ হাজার কল। এ জন্য তাদের খরচ করতে হবে নয় হাজার ইউরো করে। অন্যদিকে সিটিসেল এবং ওয়ারিদে মাসে আট হাজার কল আসবে, এতে খরচ হবে চার হাজার ইউরো করে। বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে অন্তত ৮০ হাজার পরীক্ষামূলক কলের মাধ্যমে অবৈধ টার্মিনেশনের ব্যবহূত সিম চিহ্নিত করা সম্ভব হবে বলে জানা গেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, এটি অবৈধ কল কমাতে সাহায্য করবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম বলেন, ই-ওয়ান দিয়ে যারা ভিওআইপি করছে, তাদের ছাড়া বাকি সবাইকে এর মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হবে।
প্রসঙ্গত, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া টেলিযোগাযোগ আইন, ২০১০-এ বিভিন্ন অপরাধের জন্য অপারেটরদের সর্বোচ্চ শাস্তি ৩০০ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে। এ অবস্থায় নিজেদের নিরপরাধ প্রমাণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যামটব বলছে, এক মিনিটের অবৈধ কল আসার সহযোগিতা করলে অপারেটরের পকেটে আসে মাত্র ১৮ পয়সা। কিন্তু এক মিনিটের বৈধ কলে পাওয়া যায় ৪২ পয়সা। সে কারণেও তারা দেশ থেকে ভিওআইপির অবৈধ ব্যবসা মুক্ত করতে চান।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×