সেদিনই কথা হবে আবার, তোমার আর আমার
সবগুলো প্রশ্নকে ছুড়ে ফেলে যেদিন
হাসতে পারবে, নির্মল ভালোবাসতে পারবে।
তোমার ঝড়ো কালোমেঘ পুবাকাশে ফেলে
আবার এসে বসবে আমার পাশে,
কথা হবে সেদিন।
সুখের সাগরে আবার যদি বান ডাকে
সেদিন এসো তুমি, এসো বালুকাবেলায়
ঝিনুকমালা পায়ে পরে অনেক গল্প হবে।
সেদিনের জন্যই না হয় বিসর্জন দাও
আজকের দিনটি, তুলে রাখো সযতনে,
কোন প্রয়োজনে ফুল না ছুঁতেই কাঁটার আঘাত?
ফুলের জন্যই হোক প্রার্থনা
ঢেলে অন্তরের সব যাতনা।।
.............একাকীত্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

