somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লীজ... প্লীজ পড়ুন, পারলে সাহায্য করুন, না হলে অত্যন্ত সংবাদটি শেয়ার করুন

১৯ শে জুন, ২০১১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটির উৎস, প্রথম আলোর চিঠিপত্র বিভাগ
সূত্র


সমুদ্র প্রহরী আমাদের ইয়াদুল
নিবেদিতপ্রাণ এক প্রকৌশলী আজ ক্যানসারে আক্রান্ত। দেশের সমুদ্রসীমার জন্য লড়াই করছিল যে ইয়াদুল, সে আজ নিজেই লড়ছে মৃত্যুর সঙ্গে। নড়াইলের লোহাগড়ার সেই চুপচাপ ছেলেটা এসএসসি ও এইচএসসিতে জায়গা করে নিয়েছিল মেধাতালিকায়। এইচএসসি পাস করে ইয়াদুল নৌবাহিনীতে যোগ দেয়। বুয়েট পাস করে দক্ষ সমুদ্রযোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করে। তার মূল পদচারণ সমুদ্র আইন নিয়ে। প্রায় তিন বছর গবেষণা করেছেন সমুদ্রসীমান্ত-সংক্রান্ত বিষয়ে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে আলোচনা চলছে, সেখানে বাংলাদেশের হয়ে যাঁরা আলোচনা করবেন, তাঁদের অন্যতম ইয়াদুল।
ইয়াদুলই প্রথম ২০০৯ সালের ৬ অক্টোবর চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে তার গবেষণা প্রবন্ধ থেকে জানায় যে ১৯৮২ সালে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত সমুদ্রসীমা নির্ধারণসংক্রান্ত আন্তর্জাতিক দলিলের ৭৪ ও ৮৩ অনুচ্ছেদে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা নির্ধারণে ইকুইটেবল পদ্ধতি অবলম্বনের কথা উল্লেখ থাকলেও ভারত ও মিয়ানমার বাংলাদেশের সমুদ্র এলাকা দখলের চেষ্টায় ইকুইডিসট্যান্স পদ্ধতি অবলম্বনের চেষ্টা করছে। ইকুইটেবল পদ্ধতিতে বাংলাদেশের সমুদ্র এলাকার আয়তন দুই লাখ সাত হাজার বর্গকিলোমিটার হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ভারত ও মিয়ানমারের বাংলাদেশের সমুদ্র এলাকা দখলের চেষ্টার বাস্তবায়নস্বরূপ ইকুইডিসট্যান্স পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় এক লাখ ৩৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা ওই দুটি রাষ্ট্রের দখলে চলে যাবে, যা বাংলাদেশের মোট সমুদ্র এলাকার প্রায় দুই-তৃতীয়াংশ।’
সমুদ্র চলে যাওয়া মানে কিছু পানি চলে যাওয়া নয়। সমুদ্র চলে যাওয়া মানে সমুদ্রের অতলে উত্তোলনের অপেক্ষায় থাকা গ্যাস, তেলসহ আরও অনেক প্রাকৃতিক সম্পদ চলে যাওয়া। সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে বাংলাদেশসহ এই তিনটি দেশকে সমুদ্র এলাকায় অধিকার প্রতিষ্ঠার দাবি উপস্থাপনের জন্য ২০১১ সালের ২৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ। এই লড়াইয়ে আমাদের জেতা খুব দরকার। আর এ জন্য আমাদের দরকার সমুদ্র আইন বিশেষজ্ঞ প্রকৌশলী ইয়াদুল ইসলামকে। সে যেখানে দেশের জন্য কোটি কোটি টাকার সম্পদ রক্ষার লড়াইয়ে নিজের মেধা ও পরিশ্রম ঢেলে দিয়েছে, সেখানে আমরা দেশবাসী তার জীবনের জন্য নিশ্চয় কিছুটা ত্যাগ স্বীকার করতে পারি।
ইয়াদুল এখন সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালে শুয়ে আছে। আমাদের মহামূল্যবান সমুদ্রসম্পদ মেধা আর দক্ষতা দিয়ে রক্ষা করার জন্য সে যখন প্রস্তুত, তখন সে লড়াই করছে জীবনের সঙ্গে, ক্যানসারের সঙ্গে। মেধাবী এ মানুষটির বেঁচে থাকা দরকার শুধু তার পরিবারের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য। আমরা তার সহপাঠীরা বুয়েটের ক্লাসমেটরা, নেভির সহকর্মীরা, মার্চেন্ট নেভিসহ নাম না জানা অনেক শুভাকাঙ্ক্ষী তার পাশে দাঁড়িয়েছি। কিন্তু খরচের বোঝাটা যে অনেক ভারী। আরও প্রায় ২৭ লাখ টাকার প্রয়োজন, চিকিৎসা সম্পূর্ণ করতে।
অনাগত প্রজন্মের জন্য যিনি আমাদের বিশাল সমুদ্র আগলে রাখছিলেন, তার দুঃসময়ে পাশে না দাঁড়ানো হবে ক্ষমাহীন অপরাধ। আসুন, আমরা তার রোগমুক্তির জন্য দোয়া করি। নিজ নিজ সামর্থ্যে অর্থসাহায্য নিয়ে এগিয়ে আসি। যত সামান্যই হোক, টাকা পাঠানো যেতে পারে এই অ্যাকাউন্টে:
শাহিনা ইসলাম, অ্যাকাউন্ট ০০০২-০৩১৩০০০১৯৪, ট্রাস্ট ব্যাংক, প্রিন্সিপ্যাল ব্রাঞ্চ, ঢাকা সেনানিবাস। বিদেশে অবস্থানরত বন্ধুরা এই অ্যাকাউন্টে পাঠাতে পারেন: Account name: Md Hasan Iftekhar; DBS Saving Plus account number: 054-5-027108; DBS Bank; Branch code :054; BankCode:7171; Singapore.

ধরিত্রী সরকার, প্রকৌশলী।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ রাত ৮:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×