একটি ল্যাম্পপোস্ট বাইরে দাড়িয়ে
নিঃশব্দ একাকী প্রসূন
অন্ধ ঘরে আলোর ছায়ায়
যুগ কাটে স্তেপের রুদ্রতায়
আলোক পিছলে যায়
জোছনা রঙা শাড়ীর নম্রতায়
আরক্ত কপোলে হাসে একটি তিলক
অমানিশার প্রলেপ চুলে
বেলি ফুল
শুভ্র সৌরভ, বুনো হাস
বিমূর্ত মেঘ অলক
শিঞ্জন বিদীর্ন করে স্তব্ধতা
ওষ্ঠে ভোরের কুয়াশা কেটে রোদ
বাইরে দাড়িয়ে নিভে যাওয়া ল্যাম্পপোস্ট
জানালায় মানবী হাত
কান পেতে প্রতিক্ষায় পদশব্দের কোন
বাতাসে ভাসে নৈশঃব্দের কোলাহল
চোখের কোনে জমে অভিমান
কাজল গড়িয়ে পরে, রেখে যায় চিহ্ন
পিছুটান
সাজঘরে অন্ধ মেয়ে কাঁদে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


