আমার প্রিয় পোস্ট
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- নারী ব্লগারদের সম্পর্কে আমার একটা ধারনা (তাদের খাটো করার জন্য নয়)... - অতিথি_পথিক_মানুষ
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড - দুঃখবিলাস
- অনলাইনে টাকা রোজগার করেছেন কি কখনো? - এডোনিস
- ১০,০০০ হিট প্রাপ্তি ও কিছু স্মৃতিচারণ - রাকিব
- সামহোয়েরইনব্লগ ফ্যান পেজ - রাকিব
- FACEBOOK এ fan page বানানো - প্যান্ট ঢিলা মাস্তান
- সহজে Favicon তৈরী করুন - প্যান্ট ঢিলা মাস্তান
- পালাবো কোথায়? কিন্তু ঠিক পালাবো....... - kiron
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বডি ল্যাঙ্গুয়েজ: আমাদের শরীরী ভাষা এবং 'মোনালিসা স্মাইল' রহস্য - মাহবুবা আখতার
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনা - ২ (শেষ) - এস এম মাহবুব মুর্শেদ
- সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনা - ১ - এস এম মাহবুব মুর্শেদ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ - মাহবুব জামান আশরাফী
- ব্লগার আড্ডার কয়েকটি ছবি.. - নতুন পৃথিবী
- লুঙ্গি রভেলউিশন - সাইমুম
- কমিউনিজম এবং কলা - রাকিব
- আঙ্গুলের প্রতীকী ভাষা - সাইমুম
- ব্লগিং অথরিটির প্রতি আহবান - রাকিব
এলডোরাডো- এক সোনালি মিথ
২৮ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৬
স্বর্ণের প্রতি লোভ মানুষের চিরদিনেরই। আর এই লোভের বশবর্তী হয়ে কত মানুষ নিজের জীবন বিপন্ন করে ছুটে গেছে দূর-দূরান্তে, মৃত্যুর ভয়কে তুচ্ছ করে সদর্পে এগিয়ে গেছে। তৈরী হয়েছে বহু কাহিনী। আর এসবের মধ্যে সবচেয়ে বিস্ময়কর অভিযানের কাহিনী হচ্ছে এলডোরাডো বা প্রাচীন স্বর্ণনগরী অভিযানের কাহিনী।
এলডোরাডো ম্যানিয়া শুরু হয় ১৫৩০ সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো পিজরোর মাধ্যমে। তিনি পানামা থেকে নৌবহরে করে পাড়ি জমান প্রাচীন ইনকা সভ্যতার পীঠস্থান পেরুতে। কিন্তু সফল হতে পারেননি তিনি। এরপর ১৫৩৫ সালে সেবাস্তিয়ান ডি বেলকাজার, ইকুয়েডর এর রাজধানী কুইটো নামের প্রবর্তক একজন ইন্ডিয়ানের সাথে পরিচিত হন, যে তাকে এলডোরাডো সম্পর্কে জ্ঞাত করে। সে সেবাস্তিয়ানকে বলে যে প্রাচীন ইনকা সভ্যতার রাজা গোসল করতেন সোনা ভর্তি এক হ্রদে। এই কথার মাধ্যমেই এলডোরাডো কথাটির মানে তিনি স্বর্ণশহর থেকে পরিবর্তন করে রাখেন স্বর্ণমানব। তবে এখন পর্যন্ত এই নিয়ে দন্দ্ব থেকেই গেছে এলডোরাডো শব্দের আসল অর্থের।
এর পরবর্তী এলডোরাডো অভিযানের কাহিনী ১৫৩৬ সালে ৯০০ নাবিকসহ গন্জালো জিমেনেজের। ম্যালেরিয়া আক্রান্ত জিমেনেজের দল কলম্বিয়া থেকে সিবেহাস দ্বীপে পৌছালে সেখানকার স্প্যানিয়ার্ডরা তাকে একটি হ্রদের সন্ধান দেয় যেটির সাথে এলডোরাডোর হ্রদের অনেক খানি মিল পাওয়া যায়। কিন্তু এরপর আর বেশি দূর অগ্রসর হতে পারেননি তিনি। ম্যালেরিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে তার দলের বহু লোকের মৃত্যু হয়। ফলে অপর্যাপ্ত মানুষ ও রশিদের জন্য তিনি ফিরে যেতে বাধ্য হন। ১৫৯১ সালে আবার অভিযান। এবারের প্রবর্তক বেরিও। কিন্তু তার আর কোন হদিস এরপর পাওয়া যায় নি।
শেষ স্প্যানিশ অভিযানের নায়ক ডিয়েজ ডি লা ফুয়েন্তি। তিনি ভেনিজুয়েলা থেকে শুরু করেন তার অভিযান। তিনি পারিমা হ্রদের সন্ধান পান। কিন্তু এরপর ইনডিয়ানদের আক্রমণে ভেস্তে যায় তার অভিযান। মাত্র কয়েকজন অভিযাত্রী নিয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি। কিন্তু এর পরও থেমে থাকেনি এলডোরাডো অভিযান। ১৯১২ সালে একটি বৃটিশ কন্সট্রাক্টর কোম্পানি পারিমা হ্রদের আশেপাশে অভিযান চালিয়ে রূপা, বক্সাইট ও ম্যাঙ্গানিজের সন্ধান পায়। কিন্তু সোনা আর পাওয়া যায় নি।
এলডোরাডো সম্পর্কে শেষ খবর শোনা যায় ১৯৬৯ সালে দক্ষিণ আমেরিকার বোগোতাতে। একটি গুহার পাশে কিছু শ্রমিক কাজ করছিল। হঠাৎ একজন চিৎকার করে উঠে, "এলডোরাডো", "এলডোরাডো"। খেঁাজ নিয়ে জানা যায় সেই শ্রমিকটি একটি খঁাটি সোনার মডেল পেয়েছে, যেটায় দেখা যাচ্ছে এক লোক তার রক্ষীবাহিনী দ্বারা সুরক্ষিত এবং সে গোসল করছে। এরপর এলডোরাডো সম্পর্কে আর কোন কাহিনী শোনা যায় নি। কিন্তু মানুষকে এখনও ভাবিয়ে তোলে এই এলডোরাডো। সত্যিই কি ছিল এই স্বর্ণশহর বা স্বর্ণমানব? এ এক সোনালি মিথ।
এলডোরাডো সম্পর্কে আরো জানতে ব্যারোনেস ওর্কজির 'এলডোরাডো' বইটি পড়ুন।
(লেখাটি কিছুটা এডিট করে ২৫ জুন যায় যায় দিনে ছোটদের পাতায় প্রকাশিত হয়েছে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বর্ণনগরী ;
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রিয়তে রাখলাম। পরে পড়ব। এখন যাই।
দূরন্ত বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
আসিফ আহমেদ বলেছেন:
এডভেন্চার ....
লেখক বলেছেন: খরচ আপনার।
নতুন বলেছেন:
২৮ শে জুন, ২০০৮ সকাল ৮:২০ লেখক বলেছেন: খরচ আপনার।
তাইলে কিন্তু খুইজা পাবার পরে ... ভাগ চাইতে পারবেন না...
খুইজা পামু তাতো নিস্চিত..
এখন কন কি করবেন..
লেখক বলেছেন: ঠিক আছে..রাজি..![]()
নিহন বলেছেন:
জাক্কাচ লেগেছে ।
লেখক বলেছেন: জাক্কাছ একখান ধন্যবাদ।
যীশূ বলেছেন:
আপনি তো জিনিয়াস!
লেখক বলেছেন: বাহ! আনন্দ অনুভব করছি। কিন্তু কথা হচ্ছে আমি বিভিন্ন যায়গা থেকে লেখাগুলো সংগ্রহ করেছি। তাহলে..
যীশূ বলেছেন:
স্যরি, অন্য লেখার মন্তব্য এখানে করে ফেলাইছি। আপনারে ধন্যবাদ।
সিকদার আলি আহসান বলেছেন:
......সে সেবাস্তিয়ানকে বলে যে প্রাচীন ইনকা সভ্যতার রাজা গোসল করতেন সোনা ভর্তি এক হ্রদে......কিছু তথ্য সম্ভবত একটু এদিক ওদিক হয়ে গেল। যখন স্প্যনিশরা সেন্ট্রাল কলম্বিয়ার হাইল্যান্ড দখল করে ওই সময় এলাকাটা মুইসকা (Muisca Confederation) দ্বারা চালিত হত যার দু’জন রাজা – ‘Zipa’ - দক্ষিন অংশের (বর্তমান বোগোটা) আর ‘Zaque’- উত্তর অংশের (বর্তমান তুনজা) । ‘Zipa’ হল রাজার টাইটেল, নাম নয়। রাজার অবস্থান এত উপরে ছিল যে উচ্চ বংশের সবাই তার দিকে তাকিয়ে কথা বলত না। Muisca বলতে চিবচান গোষ্টীকে বোঝানো হত। এই জিপাকে দেবতাদের তুষ্ট করার কাজটা করতে হত এবং এই জন্য তিনি গায়ে সোনার ধুলা মেখে পবিত্র লেকের (কলম্বোর লেক গুয়াতাভিতা) মাঝখানে গোসল করতেন। মুইসকার (চিবচান গোষ্টী) এই ট্রাডিশ্যান-ই এলডোরাডো লিজেন্ডের উৎস। কোনো একসময় কলম্বিয়ায় চিবচান ভাষা ব্যবহৃত হত যা প্রায় বিলুপ্ত। এখনো বোগোটার আশেপাশে কিছু অঞ্চলে এই ভাষা ব্যবহৃত হয় এবং কোটা নামের একটি শহরে একটি পাবলিক স্কুলে প্রতিবছর ১৫০ জন ছাত্রকে এই ভাষা শেখানো হয়। এই লিজেন্ড ও চিবচা সম্রাজ্যের বিশদ বিবরন পাবেন রাফায়েল মার্টিন ও জোসে পুয়েনটেস লেখা বই Indigenous Cultures of Colombia বইতে। অবশ্য স্প্যানিসদের দখলের পর তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এই লিজেন্ডের মুল উৎসকে বিলুপ্ত করতে।
ধন্যবাদ
স্বপ্নকথা বলেছেন:
এলডোরাডো নিয়ে সুন্দর একটি এ্যনিমেটেড ছবি আছে।road to aldorado.ওটা দেখার পোর আমারো খুব ইচ্ছা হোয়েছিলো এলডোরাডো খুজে বের করার


















