কানের বিভিন্ন সমস্যায় (Acute labyrinthitis, acute vestibular neuronitis, BPPV, herpes-zoster oticus, cholesteatoma, Ménière disease, otosclerosis ) মাথা ঘুরতে পারে ( এ ধরনের মাথাঘোরা কয়েক মিনিট থেকে ঘন্টাখানেক স্থায়ী হয়, সাথে কানে ব্যাথা বা শব্দ থাকতে পারে, কান থেকে পানি পড়তে পারে, কানে কম শুনতে পারে )
মস্তিস্কের সমস্যায়ও (Cerebellar tumor, CVD, migraine, multiple sclerosis ) মাথা ঘুরতে পারে (এ ধরনের মাথাঘোরা কয়েক ঘন্টা থেকে দীর্ঘদিন স্থায়ী হয়, চোখ এলোমেলো ভাবে নড়াচড়া করতে পারে)
ওষুধের কারনেও (aspirin, aminoglycosides, furosemide, amiodarone )মাথা ঘুরতে পারে।
কোন কোন ভাইরাস জনিত ইনফেকশনের পর মাথা ঘুরতে পারে
মাইগ্রেন, মস্তিস্কের রোগ বা বিষন্নতা থাকলে মাথাঘোরা রোগ হবার সম্ভবনা বেশী থাকে।
Benign Paroxysmal Positional Vertigo (BPPV) একটি বিশেষ ধরনের মাথাঘোরা রোগ (মাথাঘোরা কয়েক মিনিট স্থায়ী হয়, হঠাৎ নড়াচড়ার পর মাথা ঘুরতে পারে, এমনিতেই মাথাঘোরা কমে যায়)
মাথাঘোরা হলেই ভয় পাবেন না। বিশ্রাম নিন, পুষ্টিকর খাবার খান। কানের ডাক্তার দেখান।
এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


