এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা চিকিৎসা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
মাইগ্রেন একটি বিশেষ ধরনের প্রচন্ড মাথা ব্যাথা। সাধারনত ব্যাথা মাথার যে কোন এক পাশে হয়। অনেক ক্ষেত্রে ব্যাথার সাথে বমিভাব, বমি অথবা উজ্জল আলোতে খারাপ লাগা থাকতে পারে। কিছু মাইগ্রেনে রোগী মাথা ব্যাথা শুরু হবার আগেই বুঝতে পারেন আবার কিছু মাইগ্রেনে রোগীর মাথা ব্যাথা হঠাৎ করে শুরু হয়। একবার শুরু হলে মাথা ব্যাথা ৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
মাইগ্রেন মহিলাদের বেশী হয়। নিকট আত্মীয়দের মদ্ধ্যে মাইগ্রেন থাকলে ( বাবা, মা, দাদা, দাদী, নানা, নানী) মাইগ্রেন হবার সম্ভবনা বেশী থাকে। ধারনা করা হয় মস্তিস্কের একটি বিশেষ পদার্থ সেরাটোনিন কোন কারনে হঠাৎ বেড়ে গেলে মস্তিস্কের কোন অংশের রক্ত সরবরাহ কমে গিয়ে মাইগ্রেন সৃষ্টি করে।
কিছু কারনে মাইগ্রেন শুরু হতে পারে যেমন মানসিক চাপ, বিষন্নতা, উত্তেজনা, ক্লান্তি, ঘুমের অভাব, দীর্ঘ ভ্রমন, ক্ষুধা, ক্যফেইন যুক্ত পানীয় ( চা, কফি, চকলেট) , উজ্জল আলো, উচ্চ শব্দ, গাঢ় গন্ধ, ধুমপান এবং কিছু ওষুধ ( জন্মনিয়ন্ত্রক বড়ি, ঘুমের ওষুধ)।
মাইগ্রেনের সুনির্দিষ্ট চিকিৎসা আছে। তাই যে কোন ব্যাথার ওষুধ না খেয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে মাইগ্রেন নিয়ন্ত্রনে রাখা সম্ভব। এছাড়া ব্যাথার জায়গায় ঠান্ডা সেক, যে সব কারনে মাথা ব্যাথা শুরু হয় (উজ্জল আলো, উচ্চ শব্দ, গাঢ় গন্ধ ) এড়িয়ে চলা, মানসিক চাপ কমানো, অন্ধকার নিরব ঘরে বিশ্রাম নেয়া ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে মাইগ্রেন নিয়ন্ত্রনে রাখতে পারেন।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।