একুহেলার একটি বিশেষ ধরনের ইনহেলার যেটি এজমা রোগীরা ব্যাবহার করেন। অন্য ইনহেলার নেবার চেয়ে একুহেলার ব্যাবহারের নিয়ম একটু ভিন্ন। এই পোষ্টে একুহেলার ব্যাবহারের নিয়ম চিত্র সহ রয়েছে। আশা করছি সবাই বুঝতে পারবেন এবং দামী একুহেলার নষ্ট হবে না।
প্রথমে একুহেলারটির বাইরের খাপটি ঘুরিয়ে খুলুন ( আপনার বুড়ো আঙ্গুল বসানোর মত একটি জায়গা খাপটিতে রয়েছে) খাপটি পুরো খুলে গেলে একটি ক্লিক করে শব্দ হবে। খোলার পর দেখবেন মুখ দিয়ে শ্বাস টানার জন্য একটি মাউথপিস রয়েছে।
এবার একুহেলারটির পাশে চাপ দেবার লিভারটিতে একটি চাপ দিন পুরো চাপ দিলে একটি ক্লিক করে শব্দ হবে। এখন একুহেলারটির ওষুধ শ্বাসের সাথে টানার জন্য তৈরী। ( প্রতিবার চাপেই একবার নেবার মত ওষুধ বের হয় তাই এই লিভারটি অকারনে চাপলে ওষুধ নষ্ট হবে )
একুহেলারটির আপনার মুখ থেকে দুরে রেখে বড় করে দম ছাড়ুন।
এবার একুহেলারটির শ্বাস টানার মাউথপিসে মুখ রেখে মুখ দিয়ে বড় করে শ্বাস টানুন। ( এ সময় নাক দিয়ে শ্বাস নিবেন না)
কিছুক্ষন দম ধরে রাখুন। ( অন্তত ১০ সেকেন্ড )
এর পর অবশ্যই মুখ পানি দিয়ে কুলি করে পরিস্কার করে ফেলবেন। কুলি না করলে মুখে ইনফেকসন হয় )
ব্যাবহার শেষে একুহেলারটির বাইরের খাপটি ঘুরিয়ে বন্ধ করে রাখবেন।
এই পোষ্টে রয়েছে সাধারন ইনহেলার ব্যাবহারের নিয়ম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


