somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেছনে রাজনীতি না থাকলে ধন্যবাদ পেতে পারেন

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে এই ব্যবসায়ী?

বন্দরনগরী চট্টগ্রামে প্রায় ৪ হাজার পুলিশ ও সাড়ে ছয় হাজার কারাবন্দীর জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী। তার দেয়া ১০টি গরু ও ১০টি ছাগলের মাংস দিয়ে ঈদের পরদিন পুলিশ ও কারাবন্দীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। রান্নার আয়োজনের জন্য গতকাল রবিবার ওই ব্যবসায়ীর পক্ষ থেকে প্রয়োজনীয় মসলা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমেই ওই ব্যক্তি এ খাবারের আয়োজন করেছেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান ইত্তেফাককে বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব এসেছে নাম পরিচয় গোপন রাখার শর্তে ওই ব্যবসায়ী আমাদের বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করবেন। এর অংশ হিসাবে ৫টি গরু ও ১০টি ছাগল দেয়ার কথা রয়েছে। রবিবার দুপুরে তার একজন কর্মচারী প্রয়োজনীয় মসলা কারাগারে পৌঁছে দিয়েছেন। ঈদের দিন কারাগারে সরকারের নির্দেশে বিশেষ খাবার আয়োজন থাকায় পরদিন ওই লোকের দেয়া গরু ও ছাগল দিয়ে খাবার দেয়া হবে বন্দীদের ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ফোর্স) রেজাউল মাসুদ ইত্তেফাককে বলেন, শুনেছি ঈদের দিন ছুটি না কাটিয়ে যেসব ফোর্স দায়িত্ব পালন করবে তাদের জন্য একজন লোক গরু দিবে। কিন্তু এখনো তার দেয়া গরু আমাদের কাছে আসেনি। তবে ওই ব্যক্তি অরাজনৈতিক হওয়ায় তার দান আমরা সানন্দে গ্রহণ করবো।

সরকারি একটি সূত্র জানায়, চট্টগ্রামের রাউজান এলাকার এই বৃদ্ধ ব্যবসায়ী গত কয়েকদিন আগে তার এই গরু ও ছাগল দানের ইচ্ছা নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। প্রশাসন থেকে সম্মতি পাওয়ার পর তিনি কারাগার ও সিএমপি’র সদর দপ্তরে যোগাযোগ করেন। সেখান থেকেও তার দান গ্রহণের ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে। তবে অনেক চেষ্টা করেও সরকারি দপ্তরগুলো থেকে ওই ব্যবসায়ীর নাম এবং বিস্তারিত পরিচয় জানা যায়নি। (দৈনিক ইত্তেফাক সময়, ৮/১২/০৮)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×