যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরমাণু সংক্রান্ত অপরাধী দেশ এবং এই দেশ পরমাণু অস্ত্র বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা দাবি করছে। এই কথা বলেছনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ।
মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ বিশ্বের সকল দেশের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার রয়েছে। এই বাণীতে তিনি বলেছেন, পরমাণু এবং রাসায়নিক সহ সকল মারণাস্ত্র নির্মূলের ব্যাপারে সহায়তা করার কাজে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি প্রত্যশা করেন, তেহরানের এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণের চুক্তির পথ তৈরি হবে।
তেহরানে চলমান পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, ১০টি দেশের উপ পররাষ্ট্রমন্ত্রীসহ ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো পরমাণু অস্ত্রধর দেশগুলোকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.এর সদস্য পদ এবং এর পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দিতে হবে।তিনি বলেন, এ ভাবে যে সব দেশ অন্য দেশকে পরমাণু বোমার ভয় দেখায় আই.এ.ই.এতে তাদের সদস্য পদ বাতিল করা উচিত। এ ছাড়া আই.এ.ই.এর পরিচালনা পরিষদেও তাদের কোনো ঠাঁই থাকা উচিত নয় বলে তিনি জানান। জনাব আহমাদিনেজাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরস্ত্রীকরণ নজরদারী করার জন্য বিশ্বে স্বতন্ত্র পরমাণু নজরদারী কমিটি গঠন করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্রের হুমকি থেকে নিরাপত্তা লাভ করার অধিকার বিশ্বের সকল দেশের আছে, তবে বর্তমানে বিশ্বের কোনো কোনো দেশ এখনো এই নিরাপত্তা লাভ করতে পারে নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



