আমার প্রিয় পোস্ট

পাহাড় শুধু হাতছানি দেয়...

কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ)

২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৫০

শেয়ারঃ
0 64 0



তিন্দু বান্দারবানের থানচি উপজেলার ছোট্ট একটা ইউনিয়ন। জায়গা টা এখন ও লোক চক্ষুর প্রায় আড়ালেই রয়ে গেছে। আমি কখন ও কল্পনা করি নাই...আমাদের দেশেও এমন স্বর্গ থাকতে পারে। বান্দারবানে অনেকেই গেছেন। বগা লেক তাদের সবাইকেই মুগ্ধ করেছে। এখন এই ছোট্ট ভূ-স্বর্গ টাকে দেখে আসুন।

আজকে তিন্দুর ছবি ব্লগ পোস্ট করেছিলাম। অনেকেই জানতে চাচ্ছে কিভাবে এখানে যাওয়া যায়...তাদের জন্যে এই পোস্ট। আশা করি তিন্দু আপনাদের মুগ্ধ করবে...


ঢাকা – বান্দারবান যাওয়ার ইউনিক, এস আলম, ডলফিন এর বাস আছে ।রাত ১১:৩০ টায় কলাবাগান থেকে ছেড়ে যায়। ভাড়া ৩০০-৩৫০ টাকা। আমি ইউনিক প্রেফার করব। নতুন বাস। তাদের সার্ভিস ও ভালো।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়েও যাওয়া যায়। বদ্দারহাট থেকে বান্দারবানের বাস ছাড়ে।
সকাল ৭:৩০ এর মধ্যেই বান্দারবান পৌছে যাবেন। এখান থেকে চান্দের গাড়ী নিয়ে সোজা থানচি। আপনি চান্দের গাড়ী রিসার্ভ করে নিতে পারেন। খরচ পরবে ৩০০০ টাকার মত। আমি প্রেফার করব লোকাল চান্দের গাড়ী। এটায় ভাড়া পড়বে ১০০-১৫০ টাকা করে।
মাঝে বলিপাড়ায় কিছুক্ষন যাত্রা বিরতি। সকালে রওনা দিলে দুপুরের মধ্যে থানচি পৌছে যাবেন। থানচি তে ব্রীজ বানাচ্ছে, তাই ঐপাড়ে গাড়ী যায় না। সাংগু হেটে পার হয়ে থানচি বাজারে পৌছাবেন।
সবার আগের কাজ BDR কে আপনার ১৪ গুস্টির নাম ধাম দিয়ে তাদের পারমিশন নেয়া। বাজারেই খাওয়া দাওয়া করে নিতে পারেন। খরচ খুব বেশী পরবে না।
এখন নৌকা আর মাঝি ঠিক করতে হবে। এখানে আলাদা কোন গাইড নাই। মাঝিরাই গাইডের কাজ করবে। খরচ ডিপেন্ড করবে আপনি কয়দিনের জন্য নৌকা রিসার্ভ করবেন। প্রতিদিনের জন্য প্রায় ৮০০-৯০০টাকা পড়বে।

আপনি ২টা প্লান করতে পারেন
Plan 1
দিন ১ – বান্দারবান-থানচি থেকে তিন্দু (এখানে রাতে থাকতে পারেন সেখানকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের বাসায়, আর যদি আপনার তাবু থাকে তাইলে ত কথাই নাই। খাওয়া দাওয়ার চিন্তা নাই। তারাই রেঁধে দিবে। মুরগীর ঝোল তারা অসাধারন রাঁধে। থাকা খাওয়ার খরচ প্রতিদিন ২০০টাকা করে পরবে, পার হেড )
দিন ২- তিন্দু থেকে রেমাক্রি হয়ে ছোট মওদক- বড় মওদক (রেমাক্রি রাতে থাকতে পারেন উপজাতিদের বাসায়, যদি আপনার তাবু থাকে তাইলে ত কথাই নাই)
দিন ৩- ফিরতি পথে থানচি। রাতে থানচি তে রাত্রি যাপন। এখানে সরকারি রেস্ট হাউস আছে। ভালই। পার হেড ৫০টাকা করে নিসিলো দারোয়ান ব্যাটা।
দিন ৪- সকাল বেলা তাজিনডং এর পথে যাত্রা। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। থানচি রেস্ট হাউসেই থাকবেন।
দিন ৫- থানচি থেকে বান্দারবান। বিকালে স্বর্ন মন্দির দেখে রাতে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন।


Plan 2
বগালেক থেকে কিওক্রাডং হয়ে তাজিনডং সামিট করবেন। তার পর উপরের প্লান অনুযায়ী ঠিক ঠাক করে নেবেন।

Plan 1 হিসেবে গেলে আনুমানিক খরচ পড়বে প্রায় ৩০০০টাকা। Plan 2 হিসেবে গেলে আনুমানিক খরচ পড়বে প্রায় ৫০০০টাকা।
অবশ্য খরচ পুরোটাই ডিপেন্ড করবে আপনার টিমের উপর। টিম মেম্বার যত বেশী হবে মাথা পিছু খরচ ততোই কমে যাবে
মোবাইল নেটওয়ার্কঃ
থানচি, তিন্দু ২ জায়গাতেই মোবাইল নেটওয়ার্ক (সিটিসেল) আছে। কিন্তু এরপর আর নেটওয়ার্ক পাই নাই আমি। নিজের মোবাইল সাথে না নেয়াই ভালো। বারতি বোঝা বলে মনে হবে। দোকান থেকেই প্রয়োজনীয় কথা সেরে নিতে পারবেন।

আশা করি তিন্দু আপনাদের মুগ্ধ করবে... আর দেরি কেনো?? বেড়িয়ে পড়ুন রোমাঞ্চের খোঁজে...

 

প্রকাশ করা হয়েছে: এডভেঞ্চার  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৫৮
তোমোদাচি বলেছেন: ছবি গুলো দেখলাম, চমৎকার!!
২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২২

লেখক বলেছেন: যাবেন কিন্তু

৩. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:০২
বিপ্লব৯৮৪২ বলেছেন: বর্ষাকালে যাওন কি ঠিক হবে ?
২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:১২

লেখক বলেছেন: সাহসে কুলাইলে যাইতে পারেন।

বর্ষাকালে ওয়াটার রাফটিং এর জন্য আদর্শ একখান জায়গা। তবে পাথর গুলা ভয়ংকর। শীতকালেই পানির যেই স্রোত ছিল, বর্ষাকালে কি হয় আল্লাহই জানে।
প্রতি বছর বর্ষায় এখানে অনেক লোক মারা যায়। তাই লোকাল লোকজন বড় পাথর কে পূঁজা করে।

৪. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:০৯
অরুনাভ পাভেল বলেছেন: আপাতত প্রিয়তে।
দেখার ইচ্ছা আছে।
২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:১৩
রাতুল রেজা বলেছেন: আপনি আমার যাউয়ার ইছেটাকে আরো বাড়িয়ে দিলেন। প্রিয়তে নিলাম, পরে লিখে রাখব
২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: যাবেন কিন্তু

৬. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:১৬
বড় বিলাই বলেছেন: অদ্ভুত সুন্দর। জানাই ছিল না আমাদের দেশেও এমন সুন্দর জায়গা আছে।
২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: প্রথম দেখায় আমিও তবদা খেয়ে গেসিলাম

৭. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:২৮
ধ্রুবমেঘ বলেছেন: প্রিয়তে রাখলাম। যাব ইনশাল্লাহ। পোস্টের জন্য স্পেশাল ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। আশা করি তিন্দু আপনাদের ভালো লাগবে

৮. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৩
মুহাম্মদ আমিন বলেছেন: ++++++ প্রিয়তে রাখলম, যাব ইনশাল্লাহ, পোস্টের জন্য ধন্যবাদ........
০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৪

লেখক বলেছেন: আশা করি তিন্দু আপনাদের ভালো লাগবে

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:৪১
মুকুট বলেছেন: এত সুন্দর জায়গা। ভাবতেই অবাক লাগছে। এটাও শোকেচে রাখলাম ভবিষ্যতের জন্য।
০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আশা করি তিন্দু আপনাদের ভালো লাগবে

১১. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৭
নুভান বলেছেন: নদীটাকে দেখে মনে হচ্ছে র‌্যাফটিং এর জন্য আদর্শ জায়গা, আর সাথের লাগোয়া পাহাড় গুলোয় মাউন্টেইন ট্র্যাকিং অথবা জিপ-লাইন এডভেঞ্চার করার অসাধারন স্থান।পার্বত্য চট্রগ্রাম যদি দেশী-বিদেশী ট্যুরিস্টদের জন্য নিরাপদ হত আর সরকার যদি একটু মনোযোগ দিতো তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের পর্যটন শিল্প অনেক এগিয়ে যেত। বিদেশের মাটিতে এডভেঞ্চারের খোঁজে যায়গা চষে বেড়াই,অথচ দেশে এত সুন্দর জায়গা আছে, অথচ কোন তদারকী নেই। দুঃখজনক। :(
২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: নিরাপত্তা বেপার টা নিয়ে আমার একটু কথা আছে.....

আমি এই নিয়ে ৮বার বান্দারবান গিয়েছি। প্রতিবার ই ৫-৬ দিনের জন্য গহীন পাহাড়ী জঙ্গলে রাত কাটাতে হয়েছে।
এমন সব জায়গায় থেকেছি যা আমাদের শহুরে সভ্যতা, বাঙ্গালি আর আর্মির বির্বজিত ছিল।
আমি কোন রকম বিপদে পড়ি ত নাই ই...বরং পাহাড়ীদের আতিথেয়তা, তাদের কৃষ্টি-কালচার আমাকে মুগ্ধ করেছে। তাদের সাথেই রাতে থেকেছি, তাদের ই রান্না খেয়েছি। কই আমার ত নিরাপত্তার অভাব হয় নাই।

আমরা তাদের কাছে গেলে তারা খুশি হয়। তাদের হাতে কিছু টাকা আসে...তারা কেন এমন কিছু করবে যাতে tourist দের নিরাপত্তার অভাব হয়?
এটা সরকারের উদাসিনতা কিংবা এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র আছে

১২. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:১৯
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: বাইরে যাচ্ছি । সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম,পরে পড়ব ।
০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:১৯
হুপফূলফরইভার বলেছেন: অন্তরের গভীর থেকে বেড়িয়ে আসা নির্মল ধন্যবাদ জানাই লেখককে!!!

মুগ্ধ লাগার অনূভূতি জানিয়ে গেলাম!! ভাল থাকুন!!
২৫ শে জুন, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। আশা করি তিন্দু আপনাদের ভালো লাগবে

১৪. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:২৯
স্বপ্নাদিষ্ট বলেছেন: চমৎকার পোস্ট। আগেও একবার নীলগিরি গেছিলাম। কিন্তু ভাই, চান্দের গাড়ি তে উঠতে ভয় লাগে। :( ভাল চালক খুজে পাবো কিভাবে?
২৫ শে জুন, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: ভাই পাহাড়ে যারাই গাড়ী চালায় তারা এক্সপার্ট ই হয়। তাদের উপর বিশ্বাস রাখাটাই উচিত্‍ হবে। আর দূর্ঘটনা ত যে কোন জায়গায় হতে পারে

১৬. ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নখামারী বলেছেন: আমি কি এখন চিল্লায়া কান্দুম...
বলিপাড়া পর্যন্ত গেছিলাম, আবহাওয়ার লাইগা বি.ডি.আর. থানচি যাইবার দেয় নাই। অইখানেই সাঙ্গু নদীতে নাইমা যে নাকানি চুবানি খাইলাম... বাউরে.............
কয়দিন আগে পুষ্টাইতেন...........
নেক্সটাইম..................
২৫ শে জুন, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: বলি পাড়া জায়গা টাও খারাপ না। বলিপাড়া থেকে কিওক্রাডাং যাওয়ার একটা ট্রেইল আছে।

১৭. ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৫
বন্ধন ১৯৮৩ বলেছেন: প্রিয়তে রেখে দিলাম ;) +
২৫ শে জুন, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

২৫ শে জুন, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ২৫ শে জুন, ২০১০ রাত ১১:২০
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রিয়তে রেখে দিলাম।
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। ভাল থাকবেন

২০. ২৫ শে জুন, ২০১০ রাত ১১:৪৭
পুরাতন বলেছেন: জায়গাটা তো খুব সুন্দর +
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ২৫ শে জুন, ২০১০ রাত ১১:৪৯
ত্রিভুজ বলেছেন: বান্দরবান একটা অসাধারণ জায়গা...
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: অসাধারন আর রহস্যময়

২২. ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:১৮
সুবিদ্ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য......যাওয়ার ইচ্ছে হচ্ছে খুব
২৩. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: কি করে যাই তার থেকেও বেশী ভয় কি করে বাসা রেখে যাই। বাসায় ডাকাত ঢোকার পর থেকে এই আবার বেশী ভয় ধরেছে।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: এইটা একটা সমস্যা...আশা করি অচিরেই যেতে পারবেন।

২৪. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৪৮
জটিল বলেছেন: যাবার বাসনা প্রবল হইল ...
২৫. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৫৯
হুনার মন্দ বলেছেন: আগামী মাসেই যামু.... :) কোন মাফ নাই....খালি কন কয় দিন ছুটি নিতে হৈব....
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৫১

লেখক বলেছেন: কই কই যাইবেন, কয়দিন থাকবেন তার উপর ডিপেন্ড করবে কয়দিনের ছুটি নিতে হৈব..

২৬. ২৭ শে জুন, ২০১০ দুপুর ২:০২
হুনার মন্দ বলেছেন: আগামী মাসেই যামু.... :) কোন মাফ নাই....খালি কন কয় দিন ছুটি নিতে হৈব....
২৭. ২৮ শে জুন, ২০১০ রাত ১০:৪৫
নগর-বাউল বলেছেন: প্রিয়তে রাখলাম। সুযোগ পেলেই যাওয়ার ইচ্ছা থাকল।
২৮. ২৯ শে জুন, ২০১০ রাত ১:৫২
শ।মসীর বলেছেন: বেরিয়ে পড়ব একদিন, সাথে রইল আপনার সাজেশন, ঐ জায়গাটায় যাওয়া হয়নি......
২৯ শে জুন, ২০১০ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: আপু লিখে ফেলেন :D

৩০. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০৭
মেঘ_কম বলেছেন: এই বর্ষাতেই একটা চান্স নেওয়া যায় কিনা দেহি.........
++
১৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ব্যাকপ্যাক গুছায়া বাইর হৈয়া যান

৩১. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:০৩
মেঘ_কম বলেছেন: এই বর্ষাতেই একটা চান্স নেওয়া যায় কিনা দেহি.........
++
৩২. ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫৯
সৌম্য বলেছেন: আমি আরেকখান প্ল্যান দেই। বান্দারবান-বগা, কেওকারাডং-থাইক্ষ্যাং পাড়া-তাম্লোপাড়া (এইখানে রেমক্রির উৎস পাবেন, তিনমাথা ঝর্না), দুলাচড়ন পাড়া ধরে ট্রেক (রাস্তা প্রায় সমতল তাই পরিশ্রম নাই)- চুম্বকই ঝর্না দেখে তিন্দু, এর পরে মদক দিয়া বাইর হওন লাগবো। আর এর পরেও যদি এনাফ রস থাকে তাইলে তাজিং ডংটাও ঘুরে আসন যাবে। রেমাক্রি-তিন্দু নৌকায়। গ্রামটার নাম ভুলে গেছি। দুর্দান্ত একটা জায়গা আছে, হাজার হাজার পাথর, সব ফুটবল সাইজের। এর মাঝে তীব্র বেগে পানি নামে।
১৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: সৌম্য ভাই :D
ট্রেকিং কিং এর কমেন্ট দেইখা মন টা খুশিতে নাইচা উঠল। :)
আপনি ছুটি পাইলে একটা আওয়াজ দিয়েন শুধু

৩৩. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: না ভাই ঠিক করেছি প্রথম ভ্রমণ দিমু মেঘলা নিলাচল নিলাগীরি বগালেক কেওক্রাডাং আর মন্দির ।এইবার এইসব জায়গায় গুরমু বাজেট আছে ৩০০০ এর মতো ।তারপর ৩ মাস পর আবার যাবো তবে এবার যাবো সরাসরি থানচি +তিন্দুর কি বলেন প্লান কি ঠিক আছে ?
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: ঠিকাছে :)

৩৪. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৬
আমি কুমিল্লার পোলা বলেছেন: ভাই আমি আপনাকে খুলে বলি যেহেতু আপনি অভিজ্ঞ তাই আজ থেকে আপনি আমার ভ্রমন গাইড ।
আমরা যাবো ৭ জন ৭ জন ফান্ডে ২৫০০ টাকা করে জমা দিবে আর ৫০০ টাকা নিজের খরচের জন্য রাখবে ।
আমি চাচ্ছি প্রথমে বান্দরবনটা কভার করে আসতে তারপরের টুরে তিন্দু কভার করতে ।
মেঘলা নিলাচল নিলাগীরি বগালেক কেওক্রাডাং আর মন্দির এই জায়গাগুলো কি এই টাকায় ঘুরে আসতে পারবো ??
আমরা প্রতি ৩ মাস অন্তর অন্তুর ঘুরতে বের হই আরকি ।
আপনার নিজস্ব মতামত কি ?
মেঘলা নিলাচল আর মন্দির একদিনে কভার করা যাবে বলে জানি ।তারপর কই কই কিভাবে গেলে ভালো হয় বুদ্দি দেন ।ও সাংগু নদীও দেখার ইচ্ছা আছে ।ভালো টিপস ট্রিকস দেন
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ঘুরা ঘুরি খুব ভাল কাজ :D :D

তাহলে বান্দারবানে নেমেই প্রথমে মেঘলা চলে যাবেন। শহরে ঢুকার মুখের পরব মেঘলা। একটা চান্দের গাড়ী রিজার্ভ কইরা নিবেন। ভাড়া নিব প্রায় ২০০০-২৫০০।
তারপর মেঘলা থেইকা যাইবেন শৈলপ্রপাত। তারপর যাইবেন চিম্বুক। ঐখান থেইকা যাইবেন নীলগিরি। নীলগিরি তে গাড়ী পার্কিয়ের জন্য লাগে ২০০ টাকা। থাকতে চাইলে আগে থেইকা আর্মির পারমিশন লাগব।

নীলগিরি থেইকা আবার ব্যাক কইরা রুমার রাস্তা ধরবেন। রুমা ঘাটে নাইমা যাইতে হইব। এখন নদীতে পানি বেশী তাই গাড়ী দিয়া পার হইতে পারবেন না। এই ঘাট থেইকা ট্রলার ছাড়ে রুমার জন্য।
রুমায় পৌছায়া ২ ভাবে বগা লেক যাওয়া যায়।
গাড়ীর পথে।
ঝিড়ি পথে। ঝিড়ি পথে গেলেই আসল মজা পাইবেন। ৪-৫ ঘন্টা হাটা লাগব।

রুমা পৌছাইতে দেরী হইয়া গেলে ফাক দিয়া রিজুক ফলস টা দেইখা আস্তে পারেন। রুমা বাজার থেইকা যাইতে ১ ঘন্টার মত লাগে।

৩৫. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৬
আমি কুমিল্লার পোলা বলেছেন: ভাই আমি আপনাকে খুলে বলি যেহেতু আপনি অভিজ্ঞ তাই আজ থেকে আপনি আমার ভ্রমন গাইড ।
আমরা যাবো ৭ জন ৭ জন ফান্ডে ২৫০০ টাকা করে জমা দিবে আর ৫০০ টাকা নিজের খরচের জন্য রাখবে ।
আমি চাচ্ছি প্রথমে বান্দরবনটা কভার করে আসতে তারপরের টুরে তিন্দু কভার করতে ।
মেঘলা নিলাচল নিলাগীরি বগালেক কেওক্রাডাং আর মন্দির এই জায়গাগুলো কি এই টাকায় ঘুরে আসতে পারবো ??
আমরা প্রতি ৩ মাস অন্তর অন্তুর ঘুরতে বের হই আরকি ।
আপনার নিজস্ব মতামত কি ?
মেঘলা নিলাচল আর মন্দির একদিনে কভার করা যাবে বলে জানি ।তারপর কই কই কিভাবে গেলে ভালো হয় বুদ্দি দেন ।ও সাংগু নদীও দেখার ইচ্ছা আছে ।ভালো টিপস ট্রিকস দেন
৩৬. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৬
আমি কুমিল্লার পোলা বলেছেন: আমার আপাতত প্লান প্রথম দিন মেঘলা নিলাচল আর মন্দির
২য় দিন নিলাগীরি
৩য় দিন বগালেক +কেও ক্রাডাং তারপর সোজা বাড়ীতে
এখন বলেন নিলাগীরিতে ২য় দিন থাকার কি ব্যবস্হা আছে ?তাবুতে নাকি থাকা যায় ?তাহলে অবশ্যই তাবুতে থাকবো ।
২য় দিন নিলাগীরিতে রাত কাটিয় কিভাবে বগালেক আর কেওক্রাডাং দেখবো বুদ্দি দেন তাহলেই হবে ।
২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: নীলগিরি তে রাত কাটাতে হলে আগে থেকে আর্মির পারমিশান লাগে। যদি রাত কাটান তাহলে পরদিন উঠেই রুমার পথে চলে যাবেন। গাড়ি ঠিক করে রাইখেন। নীলগিরির সামনে কোন গাড়ী পাইবেন না।

আর স্বর্নমন্দির একদম ফেরারদিন দেখবেন। মন্দিরের গেট খুলে বিকাল ৪টার পর।

নীলগিরিতে রাতে থাকলে ৩দিনে সব কিছু কভার করতে পারবেন বলে মনে হয় না

৩৭. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৫
আমি কুমিল্লার পোলা বলেছেন: বস চ্যাট রুম বানানোর জন্য দু:খিত ।আপনার উপরের প্লানটা পছন্দ হইছে প্রথমেই মেঘলা চলে আসবে তারপর হোটেলে রাত কাটিয়ে সকালে চান্দের গাড়ি দিয়ে শৈলপাত তারপর চিম্বুক তারপর নীলাগীরি তারপর রুমায় তারপর বগালেক যাবো তারপর আসার রাস্তায় মনদির দেখে আসবো এখন কথা হলো নীলাগিড়ি দেখার পর থাকবো কোথায় নাকি দিনে দিনেই বগালেক আসতে পারবো ।?
২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: মেঘলা>শৈলপ্রপাত>চিম্বুক>নীলগিরি (যদি রাতে না থাকেন) তাহলে একদিনেই কভার করা যায়। সেক্ষেত্রে আপনার রুমায় পৌছাতে বিকাল হয়ে যাবে।

৩৮. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:০৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: রুমায় থাকার কি ব্যবস্হা আছে ?
২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৪

লেখক বলেছেন: রুমায় থাকা খাওয়ার ভালোই ব্যবস্থা আছে । সমস্যা হবে না

৩৯. ২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:২০
যীশূ বলেছেন: তথ্যগুলোর জন্য ধন্যবাদ। :)
২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: যীশূ ভাই আপ্নারা হইলেন বস মানুষ :) :)

৪০. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৪৯
ফেরারী... বলেছেন: আজ ভোরেই রওনা দিচ্ছি ৯ জন :)
২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৫২

লেখক বলেছেন: জটিল। ইনশাল্লাহ ফাটাফাটি ট্রিপ হবে

৪১. ২৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:১৯
কাঊসার রুশো বলেছেন: প্রিয়তে নিলাম।যাওয়ার সময় কাজে দিবে।
২৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৭

লেখক বলেছেন: কবে যাচ্ছেন?

৪২. ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৫
আশিস বলেছেন: যাইতে মুন্চায় B-)
২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: চইলা যান

৪৩. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৯:৪৯
কাঊসার রুশো বলেছেন: সেটা একটা প্রশ্ন বটে। তবে যাওয়ার আগে আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে যাবো।
৩০ শে জুলাই, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: অবশ্যই। শুধু একবার আওয়াজ দিয়েন

৪৪. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৬
নীল ভোমরা বলেছেন: চিম্বুক, নীলগিরি, বগালেক আগেই দেখা হয়েছে। রাইখন পুকুর আর বড়পাথর এখনও অধরা। আসছে ৪-৭ আগষ্ট তিন্দু, বড়পাথর, রেমাক্রি যাবার প্ল্যান করেছি...৮ জনের ক্রেজি একটি দল। বর্ষা মৌসুমে এই ট্যুর-টা একটু রিস্কি হতে পারে বলে আপনার মত অনেকেই জানিয়েছে। তবুও যাবার নিয়ত পাক্কা! বিডিআর-এর হেল্প পাব। তবে থাকা-খাওয়ার ব্যবস্থা ছাড়া বিডিআর-এর আর কি হেল্প চাওয়া যেতে পারে (বা পাওয়া যেতে পারে)...এখনও জানিনা। পথে কি কি অসুবিধার সম্মুখিন হবার সম্ভাবনা রয়েছে.... আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন কি? শুভ কামনা।
৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: বিডিআর এর মেহমান হয়ে গেলে এমনি তে অনেক সুবিধা পাবেন। থাকা-খাওয়া ছাড়া এমনি তে আর কোন সমস্যা হবে না।

তিন্দু থেকে রেমাক্রি আর একটু রিমোট এরিয়া। মাঝে মাঝে এখানে চরমপ্নথিদের আনাগোনা দেখা যায় নাকি। রাতের বেলা আমরা ও সেখানে একটা ফায়ারিং এর আওয়াজ পেয়েছিলাম। কিন্তু উৎস কি তা জানি না।

আর কোন এক্সিডেন্টেরই মা-বাপ থাকে না। যে কোন জায়গায় যে কোন সময় ই হতে পারে। শুধু সাবধান থাকবেন.। এই....

৪৫. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৭
নীল ভোমরা বলেছেন: ভাল কথা..... বান্দরবান শহর থেকে লামা, আলীকদম হয়ে সড়কপথে থানচি যাওয়া যায় কি? বান্দরবান থেকে রিজার্ভ চাঁন্দের গাড়ী নেব। গ্রাফসম্যানের ম্যাপ-এ আলীকদম থেকে থানচি যাওয়ার একটা পথ দেখা যাচ্ছে.... কিন্তু বাস্তবে বর্ষাকালে এই পথটা আদৌ ব্যবহার উপযোগী কিনা...এই তথ্যটা দরকার। তাহলে অন দা ওয়ে আলীকদম-এর কেভ-টা দেখে যাবার ইচ্ছে ছিল। ভাল থাকবেন।
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: এটার জবাব আগে দেই।

আলী কদম যাবার সবচেয়ে সহজ রাস্তা হল চকরিয়া বাইপাস দিয়ে।
বান্দারবান থেকে আলী কদম আলী কদম মাত্র ১টি চান্থের গাড়ী যায়, বিকাল ৩টায়।

আমার মতে চকরিয়া হয়ে আলী কদম যাওয়া টাই বুদ্ধিমানের কাজ হবে।
এখন আসা যাক আলী কদম কেভ এর কথায়। ২মাস আগে কেভ এর পুরো এরিয়া টা আর্মি রিকুইজেসন করে ফেলসে। এখন সেখানে ক্যাম্প বানাচ্ছে। কাঁটা তার দিয়ে ঘেরা জায়গা টায় তাই এখন জন
সাধারনের প্রবেশ রেসট্রিকটেড।
(এটা কোন সমস্যা না যদি আপনি চরম টাইপের রিস্ক নিতে রাজী থাকেন)
আমি আর্মি থেকে লুকিয়েই অনেক চিপা চুপা দিয়ে নদী টা পার হয়ে (কোথাও গলা সমান পানি) সেখানে পৌছে গেসিলাম। সেখানে পাহাড়ের খাঁজের ফাক দিয়ে হেটে যেতে হয়। এই রাস্তা টা পাহাড়ী ঢলে এখন ভেসে গেসে। আমি না জেনেই সেখানে পা দিয়ে দিসিলাম। কিছু দূর গিয়েই আমার ২পা হাটু পর্যন্ত দেবে গেল। না পারি উঠতে না পারি সামনে যাইতে। ভাগ্য ভাল ছিল পিছনে একটা লোকাল পিচ্ছি ছিল। সে গিয়ে আর্মি কে ডেকে নিয়ে আসে। এরপর আর্মি আমার সাথে কি করসে সেটা ভিন্ন কাহিনী।


বর্ষাকালে এই কেভে যাওয়া টা সেফ হবে না এখন।রাস্তা ঠিক হৈসে কিনা জানি না

৪৬. ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৪
কবি মৃত্যুময় বলেছেন: ভাই মুগ্ধ হয়ে গেলাম। এ আমার অপূর্ব বাংলা বলে কথা। ধন্যবাদ জানানোর জন্য।
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ :D :D

৪৭. ১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:০১
ভাইটামিন বদি বলেছেন: মিয়া .....আপনারে হিংসা হইতাছে.....

যাইতেই হইব..
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: :(

৪৮. ০৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৩
রাতুল রেজা বলেছেন: দুখি মানব ভাই, আপনার ছবি দেখে উৎসাহিত হয়ে আগামিকাল বান্দরবনের উদ্যেশ্যে রওনা হচ্ছি। তিন্দু, রেমাক্রি, নাফাকুম যাবো। আপনার কিছু সহায়তা প্রয়োজন।

থানচি থেকে তিন্দু যেতে কতক্ষন লাগবে নৌকায়? ২ দিনের ভেতরে কি রেমাক্রি, নাফাকুম, দেখে ফেরত আসা যাবে? নৌকা কি একেবারে ভাড়া করতে হবে নাকি ৩ যায়গায় যাউয়ার জন্যে আলাদা ভারা করতে হবে? আমি তিন্দু, নাফাকুম, রেমাক্রি যেতে চাচ্ছি এর জন্যে একবার নৌকা ভারা করলে যাবেনা? আর মাঝি রা কি ঘুরিয়ে দেখাবে? শুনেছি নাফাকুমে ১ ঘণ্টা হেটে যেতে হয়, হারিয়ে যাউয়ার ভয় আছে কি? আর রেমাক্রি তে থাকতে হলে পাহারিদের বাসায় থাকতে হয় বলেছেন, আমার তাবু নাই, ওদের তাকা পয়সা ক্যামন দিলে খুশি হবে? আর নিরাপত্তার ব্যাপারটা একটু বলবেন । সরি অনেক প্রশ্ন করে ফেললাম, বান্দরবন প্রথম যাচ্ছি, তাই । বেশি প্রশ্ন মনে হলে ক্ষমা করবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম
০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০১

লেখক বলেছেন: বান্দারবান থেকে থানচি পৌছাতে আপনার প্রায় দুপুর ১২টা বেজে যাবে। নৌকা ঠিক করে তিন্দু পৌছাতে প্রায় বিকাল হয়ে যেতে পারে। ডিপেন্ড করে মাঝি কেমন। স্রোতে বিপরীতে আপ স্ট্রীমে নৌকা নিয়ে যেতে হবে। তাই সময় একটু লাগবেই।

পরদিন ভোরে তিন্দু থেকে রওনা দিয়ে রামাক্রি পৌছে প্রায় ২থেকে আড়াই ঘন্টা ট্রেক করলে নাফাখুমে পৌছে যাবেন। সাথে করে মাঝি বা রামাক্রি বাজার থেকে কাউকে সাথে নিতে পারেন। ফেরার সময় স্বাভাবিক ভাবেই সময় কম লাগবে ডাউন স্ট্রীমের জন্য। থানচি থেকে একবারে ২বা ৩দিনের জন্য নৌকা নিয়ে যাবেন।
নিরাপত্তার জন্য টেনশন করবেন না। আর টাকার ব্যাপার টা খুব বিব্রতকর। পারলে ওদের খুশি করে দিবেন।

আর কোন ইনফো লাগলে প্লিজ বলবেন। যাত্রা শুভ হোক :#)

৪৯. ০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১
রাতুল রেজা বলেছেন: ধন্যবাদ , আপনার ইনফোর ওপরে ভরসা করেই যাচ্ছি। পরে যা হয় দেখে নেবো। আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হল নাফাখুম থেকে রওনা হলে একবারে থানচি পৌছে যাবো নাকি রেমাক্রি বাজারে ১ দিন থেকে আসতে হবে? আর নৌকার ভারা ৩ দিনের জন্যে কত দিতে হতে পারে? তিন্দু তে যে মহিলা মেম্বারের কথা বলেছেন তার বাসায় থাকা যাবে এখনো? ধন্যবাদ, আরেকবার আপনাকে বিরক্ত করলাম। আসলে অনেকেই আছে যার নিরাপত্তার বিষয়টা নিয়ে ভয় দেখাচ্ছে। তাই একটু জেনে শুনে যাউয়া।
০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: আবার ও বলছি নিরাপত্তা নিয়ে অহেতুক টেনশন করবেন না। তাহলে ঘুড়ে মজা পাবেন না। মাঝে মাঝে একটা দুটা ঘটনা ঘটে। কিন্তু তার চেয়ে বেশী ঘটনা আমাদের ঢাকাতে রোজ ঘটে।

আমি যখন গিয়েছিলাম তখন সেখানে মানুষ তেমন একটা যেত না। এখন তো শুনি তিন্দু রামাক্রি বেশ কমার্শিয়াল হয়ে গেছে। তাই সঠিকভাবে বলতে না পারলেও একটু ধারনা দিতে পারি। ৩দিনের ২০০০ থেকে ২৫০০। এটা কিন্তু এস্টিমেট। এর কম বেশী ও হতে পারে।

এটা ডিপেন্ড করবে আপনারা কয়টা বাজে রামাক্রি পৌছাবেন আর কত দ্রুত ট্রেক করতে পারবেন। দুপুরের দিকে রামাক্রি থেকে রওনা দিলে সন্ধ্যা নাগাদ থানতি পৌছানো সম্ভব। সে ক্ষেত্রে থানচি রেস্ট হাউসে রাত কাটিয়ে পরদিন ঢাকায় রওনা দিতে পারেন।

৫০. ০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৩
রিপেনডিল বলেছেন: তিন্দু পর্যন্ত গেলে নাফাখুম অবশ্যই যাওয়া উচিৎ। গত বছর গিয়েছিলাম, তবে রেমাক্রি পর্যন্ত যেয়ে ঝরনার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ি বিধায় বন্ধুরা আমাকে রেমাক্রিতে রেখেই নাফাখুম ঘুরে আসে :(
এই বর্ষা শেষে আবার যাব ইনশাল্লাহ।

নাফাখুম সম্পর্কে একটি বিস্তারিত বর্ননা ছবিসহ পোস্ট করেছিলাম এখানে।
০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: 8-| 8-|

৫১. ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
রাতুল রেজা বলেছেন: ধন্যবাদ দুখি মানব ভাই, দোয়া করবেন ভালভাবে যেন ফিরে এসে সামু তে পোস্টাতে পারি

রিপেনডিল ভাই, অনেক ধন্যবাদ। আপনার কাছে আরো বিস্তারিত পেলাম। তবে খরচ টা মনে বেড়ে গেল :( । যাহোক যাচ্ছি আজকে রাতে
০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: শুভকামনা :#) :#)

৫২. ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪০
নাজিরুম মুবিন বলেছেন: যাওয়ার লোভ সামলাতে পারছি না। দেখা যাক কবে সময় বের করতে পারি। :| :|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৬

লেখক বলেছেন: চলে যান ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৮

লেখক বলেছেন: কাজে লাগলেই হইল

৫৪. ২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১১
মাথা ঠান্ডা বলেছেন: যদি কখনও যাই কাজে লাগবো ।

 

মোট সময় লেগেছে ১.৮৮১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
salehin.arshady@gmail.com

Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ