দক্ষিন-পূর্ব বাংলার ছোট্ট একটা পাহাড়ী কসবা। বাংলাদেশের আর ১০টা গ্রামের হাটের মতই বাজারে হাতে গোনা ১০টি দোকান ঘর। তার মধ্যে ৩টি ই ঔষধের, আর ৩টি সেলুন। এখানকার ছেলেপুলেরা বোধ হয় ঘন ঘন চুল দাড়ি কাটে। এই মুহুর্তে কারেন্ট চলে গেছে। খেলার কারনে এতক্ষন দোকান গুলো জমজমাট ছিল। এখন এক এক করে ঝাঁপি ফেলে দিচ্ছে। আবহাওয়া টা খুবই চমত্কার। ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। পিচ ঢালা পাহাড়ী রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছি। আজকে পূর্নিমা না। তবুও চাঁদের আলোয় রাস্তার দুপাশের বিস্তীর্ণ তামাক ক্ষেত গুলো রেডিয়ামের মত জ্বলছে। কালভার্টের রেলিং এ বসে আয়েশ করে একটা বেনসন ধরালাম। প্রথমেই একটা লম্বা টান। নিকোটিন ঢুকে যাচ্ছে এলভিওলাই গুলোতে। পাক খেতে খেতে মিশে যাচ্ছে রক্তের সাথে। ধমনি দিয়ে ছড়িয়ে পরছে কোষ থেকে কোষে। চোখ বন্ধ করে আমেজ টাকে অনুভব করছি। সবকিছু ভুলে যাচ্ছি....সবাইকে ভুলে যাচ্ছি |
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।