আমার প্রিয় পোস্ট
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- ইচ্ছামতো লক করুন দরকারি ফাইল বা ফোল্ডার - আবুসু িফয়ান
- আঙ্গুল উঁচানো তিনটি ছবি ও ডিজিটাল বাংলাদেশ... - পুষ্পিতা.
- হিনা (ছবি ব্লগ) ১৮+++++++++ না মনে হয় - অণুজীব
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- ডাউনলোড করুন বডিগার্ড মুভি ও গানগুলো - আবদুল্লাহ জােবর
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- চলুন জেনে নেই খাঁটি মধু চিনব কিভাবে - ছাত্র ও শিক্ষক
- "পৃথিবী কাঁপিয়েছিলো যে দশটি বই" - ইউসুফ খান
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের যে ঘটনা আমরা সবাই জানি - জুনায়েদ মারুফি
- পাকুয়াখালীর মৃত্যুকূপ থেকে ফিরে আসা ইউনুছ মিয়া - সৈয়দ ইবনে রহমত
- চলুন এবার হারিয়ে যাওয়া প্রাচীন ও রহস্যে ঘেরা কয়েকটি শহর সম্পর্কে জেনে আসি……। - বঙ্গবাসী হাসান
- বাড়িয়ে নিন আপনার কমপিউটারের গতি {পুরাতন জিনিস নতুন করে (অবশ্যই দেখুন)} - অণুজীব
- ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে কিছু তুলনা-এটা আমার বক্তব্য না। জনৈক নাস্তিকের পাশাপাশি আমার কিছু মন্তব্য - Abdullah Arif Muslim
- মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও শেয়ারিং এর ৯ টি সেরা সফটওয়্যার। - আবুসু িফয়ান
- বাংলা ওয়েবসাইট ডাইরেক্টরী - অনিত্য
- আপনার উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলেও আর সমস্যা নেই .... - সােজদ মাহমুদ
- কম্পিউটার ও ইন্টারনেট চালানোর সাধারণ জ্ঞান থাকলে ঘরে বসে আপনিও ইনকাম করতে পারেন মাসে ২০০০০ টাকা - সামি আহমাদ
- শিরোনাম হীন - আবু বকর িসিদ্দক
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ সরকার
- মুভি তিনটি আসলেও দেখার মত - মিথিন
- জনপ্রিয় কিছু ইসলামী গান-২ (ডাউনলোড লিংক সহ) - উদাসপথিক
- কখন বিয়ে করা উচিত নয় - মিলন মনি
- আইডিএম এর লেটেস্ট ৬.০৫ ভার্সন ডাউনলোড করুন - মুভি পাগল
- দেখেন তো এই গুণগুলো আপনার আছে কি না?? - আজাদ আল্-আমীন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিশ্বের যেকোন দেশের সময় জানুন মুহুর্তেই!!!!(এমন ঘড়ি আর পাবেন না) - হাসান জোবায়ের
- কিভাবে আপনার সকল ফেসবুক ফ্রেন্ডদের ইমেইল ঠিকানা সংগ্রহ করবেন? - মনিং_ষ্টার
- যেকোনো মোবাইলের লক ছাড়ান - শফিক অারমান
- মজার টাই - এলোমেলো রকস
- প্রতিদিন ফ্রি কল করুন বিশ্বের ৪০’টি দেশে !!!
- না বি ল
- অনলাইনে টেলিভিশন দেক্তাম চাই
, মাগার কেমতে
? - রণক্লান্ত
- যুগে যুগে ঈমানের পরীক্ষাঃ আজকের প্রেক্ষাপটে আমাদের করণীয় (আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ ) - তিস্তারচর
- ছাত্রলীগের নিয়মিত আকামের কিছু সুস্পষ্ট দলীল (পোষ্ট-৯) - হাবিবকুল
- কম্পিউটার এর জন্য একটি খুবই দরকারী ছোট সফটওয়ার ফাইল টি মাত্র ১ মেগাবাইট
- টিপস ম্যান
- গুপ্তহত্যা : ক্রসফায়ারের বিকল্প - ভ্যানগার্ড
- আমার তোলা মক্কা-মদিনা এবং অন্য কিছু ছবি - মিআমি
- ভয়ংকর সুন্দর ঃ আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। - হুতুম পেঁচার নকশা
- যুদ্ধাপরাধীদের প্রথম আশ্রয়দাতা শেখ মুজিব, পরে হাসিনা : মোশাররফ - সুধাসদন
- মুজিব শাসনামলে ১৯৭৩ সালে যুদ্ধাপরাধী নেতাদের ছাড়া হয়েছিল বামপন্থিদের ঠেকানোর জন্য!! - টিংটিং
- চমৎকার কিছু মসজিদের ছবি - শিউলি
- ভাসানী ও সোহরোয়ার্দী সংঘাত!! স্বায়ত্বশাসনের পক্ষে-বিপক্ষে!! - টিংটিং
- ৭ই মার্চের ভাষণ। ও একটু সামান্য বিশ্লেষেণ। - ফুয়াদ০দিনহীন
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…(শেষ পর্ব)|-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- দেশে দেশে পুলিশ - মন্দিরা
- রাজনীতির অনুকাব্য - অনিগিরি
- ঢাবিতে ছাত্রদলের অ্যাকশন সমগ্র । (ছবি ব্লগ) - অবিশ্বাসী
- হাত বেধে নামায আদায় করা, ও একটি বিদআত - সৈয়দ
- আপনার মোবাইল এ এক সাথে ১৬ টি সিম ব্যাবহার করুন - জন ঢাকা
- হাসিনা তনয় জয়ের mvion Inc. এবং novabd এর পতন কাহিনী!! - টিংটিং
- তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন
- বিডি আইডল
- ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন - রাহা
- থলের বিড়াল বেরিয়ে পড়ছে- মুজিব বিরোধী ইনু-মেননরাও শেখ হাসিনার মিত্র হয়েছেন - আবুল কালাম
- মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগ ইউটিউব ভিডিও - অন্তীম
- মুভি ডাউনলোড... - আহাসান
- ছবিকে বিভিন্ন ইফেক্ট দিয়ে ভিডিও বানানোর সফট চাই !! (সাহায্য প্রার্থনামূলক পোষ্ট) - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৪ [ Facebook অফিস বনাম Twitter অফিস ] - কুঁড়ের বাদশা
- খন্দকার মোশতাকের সঙ্গে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাত্ : সহযোগিতা অব্যাহত রাখতে ইন্দিরার প্রতিশ্রুতি - সুধাসদন
- দেশে বিদেশে কল করুন ফ্রিতে (সীমিত
ইউ.এস.এ. ৫মিনিট, বাঙলাদেশে ৪ মিনিট)। তবে, আপনি সিম সংগ্রাহক হয়ে থাকলে আনলিমিটেড
- নাজমুস
রাষ্ট্রধর্ম রয়েছে পৃথিবীর ডজন ডজন দেশের
২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
রাষ্ট্রধর্ম রয়েছে পৃথিবীর ডজন ডজন দেশের
রাজনৈতিক ভাষ্যকার : নিজের ফুলমন্ত্রীকে অনুসরণ করতে গিয়ে আইন প্রতিমন্ত্রীও তার জ্ঞানের ‘বহর' সম্পর্কে জানান দিয়েছেন। গত ২৬ ডিসেম্বর এক অনুষ্ঠানে বলে এডভোকেট কামরুল ইসলাম টুকু বলে বসেছেন, বিশ্বের কোথাও নাকি ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র নেই! কোনো দেশেই নাকি রাষ্ট্রধর্ম বলে কিছু নেই! অথচ বেশ কয়েকটি ইসলামী রাষ্ট্র তো বটেই, রয়েছে বৌদ্ধ এবং হিন্দুরাষ্ট্রও। অনেক দেশে ক্যাথলিক খৃস্টান ও প্রোটেস্টান্ট খৃস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। আমাদের প্রতিবেশী নেপাল একটি হিন্দুরাষ্ট্র। ইহুদী রাষ্ট্র ইসরাইল তো জন্মের পর থেকেই গোটা পৃথিবীকে তটস্থ রেখেছে। রাষ্ট্রধর্ম রোমান ক্যাথলিক এমন রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আর্জেন্টিনা, বলিভিয়া, স্লোভাকিয়া, কোস্টারিকা, এল সালভেদর এবং মাল্টা। সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনেও খৃস্টান ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। সবার ওপরে রয়েছে ভ্যাটিকান সিটি- যেখানে ক্যাথলিক খৃস্টানদের ধর্মগুরু পোপই সকল ক্ষমতার মালিক। ডেনমার্ক, আইসল্যান্ড ও নরওয়েতে নিজ নিজ দেশের লুথেরান চার্চকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। এদিকে বৃটেন হলো প্রোটেস্টান্টিজম বা অ্যাংলিকান চার্চকে রাষ্ট্রধর্ম করার প্রধান উদাহরণ। বৃটেনের রাষ্ট্রধর্ম প্রোটেস্টান্টিজম। তাছাড়া ভুটান, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড এবং রাশিয়ার অধীন ক্যালমিকিয়ার রাষ্ট্রধর্ম বৌদ্ধ ধর্ম। ইন্দোনেশিয়া ইসলামের পাশাপাশি প্রোটেস্টান্টিজম, ক্যাথলিসিজম তথা খৃস্টান ধর্ম, হিন্দুধর্ম, বৌদ্ধ ধর্ম ও কনফুসিয়ানিজমকে রাষ্ট্রধর্মের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। এদিকে ইসলাম কতগুলো দেশের রাষ্ট্রধর্ম সে তথ্য জানার পর আইন প্রতিমন্ত্রীকে লজ্জিত হতে হবে- যদিও লজ্জা আবার সবাই সমানভাবে পান না! সউদী আরব, বাহরাইন, ব্রুনেই, মিসর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সোমালিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, আলজেরিয়া, কমোরস- কত দেশের নাম শুনতে চান আইন প্রতিমন্ত্রী? অর্থাৎ বিশ্বের অনেক দেশেই বিশেষ বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। কথা আরো আছে। এত যে ধর্মনিরপেক্ষ ও আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্র, সে দেশটিতেও শপথ নেয়ার সময় প্রেসিডেন্টকে বাইবেল হাতে নিতে হয়। অন্যদিকে যে দেশে ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ায় আইন প্রতিমন্ত্রীরা কান্ডজ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছেন, ৯০ ভাগ মুসলমানের সে বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রী ও এমপিদের কাউকে পবিত্র কোরআন হাতে শপথ বাক্য পাঠ করতে হয় না। কিন্তু তা সত্ত্বেও কেন এই বিরোধিতা? সে শুধু ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়েছে বলেই?
উল্লেখ্য, এর আগে একাধিক উপলক্ষে আইন প্রতিমন্ত্রীর ফুলমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ ধরনের কথা বলেছেন। বানোয়াট তথ্য-পরিসংখ্যান হাজির করেছেন। যেমন চলতি বছরের পহেলা এপ্রিল এক অনুষ্ঠানে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে তিনি মাদরাসা শিক্ষার বিরুদ্ধে লাগামহীন ও উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন, দেশের কওমী মাদরাসাগুলো নাকি জঙ্গিদের ‘প্রজনন কেন্দ্রে' পরিণত হয়েছে! এসব কওমী মাদরাসায় যে শিক্ষা দেয়া হয় তা নাকি কুপমন্ডুকতার সৃষ্টি করছে। তিনি ‘দুঃখের সঙ্গে' বলেছিলেন, মসজিদের ইমামরা নাকি কেবল ‘বেহেশতে যাওয়ার' শিক্ষা দেন! আইনমন্ত্রী আরো বলেছিলেন, কওমী মাদরাসাকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। কোথাও এক মাইল হাঁটলেই একটি মাদরাসা পাবেন। এমন অবস্থা কেন হয়েছে- সেবারও তার কারণ ব্যাখ্যা করেছিলেন ফুলমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বলেছিলেন, ১৯৭৫-পরবর্তী শাসনামলে বিভিন্ন সংশোধনী এনে ১৯৭২-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতার চেতনাকে নস্যাৎ করায় এবং ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার ফলেই নাকি ধর্মের নামে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। মসজিদ-মাদরাসা সম্পর্কে আইনমন্ত্রীর কোনো কথাই যে সত্য নয়, সে কথা প্রমাণ করার জন্য কালো কোট পরে কাউকে কোনো বিচারিক আদালতে দাঁড়াতে হয়নি। কারণ এদেশের মানুষই সাক্ষী যে তিনি অসত্য বলেছিলেন। বিশ্লেষণে দেখা গেছে, আইনমন্ত্রী সত্য এড়িয়ে ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন দুটি রাজনৈতিক উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য ছিল জনগণের দৃষ্টি ও মনোযোগ পিলখানা হত্যাকান্ড থেকে অন্যদিকে সরিয়ে দেয়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সুদূরপ্রসারী। সেখানে vাছল নেত্রী শেখ হাসিনার ‘উপদেষ্টা' সজীব ওয়াজেদ জয় এবং জয়ের ইহুদী সঙ্গী কার্ল সিওভাক্কোর নির্দেশনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া। পাঠকরা সজীব ওয়াজেদ জয় ও কার্ল সিওভাক্কোর মূলকথা ও নির্দেশনাগুলোর সঙ্গে আইনমন্ত্রীর কথাগুলো স্মরণ করে দেখতে পারেন। দেখা যাবে, ব্যারিস্টার শফিক আহমেদ জয় ও সিওভাক্কোর কথাগুলোরই পুনরাবৃত্তি করেছিলেন মাত্র। তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ সরকার সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা তথা হুকুম তামিল করার পথে পা বাড়াতে চাচ্ছে। ওদিকে দ্বিতীয় উদ্দেশ্যও ছিল মারাত্মক। আইনমন্ত্রী আসলে পিলখানাকেন্দ্রিক ঘটনাপ্রবাহকে আড়াল করার জন্যই সেবার এত শব্দ তুলে অসত্য বলেছিলেন। সকল তথ্যও তাকে মিথ্যাবাদী প্রমাণ করেছিল। এরকম একটি তথ্য হলো, ২৪১টি মামলায় আটক ৫০৬ জন জঙ্গির পরিচিতির বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে মাত্র ৩.৭৫ শতাংশ কওমী মাদরাসায় শিক্ষিত। বাকিরা আইনমন্ত্রী বর্ণিত ‘আধুনিক ও ধর্মনিরপেক্ষ' শিক্ষা প্রতিষ্ঠানে ‘শিক্ষা' অর্জন করেছে। সে সময় জেএমবি সংক্রান্ত তথ্যেরও উল্লেখ করা হয়েছিল। ৬০৪ জনের পরিচিতিতে দেখা গেছে, ৮৫ ভাগেরও বেশি স্বল্প শিক্ষিত এবং ৭৫ ভাগেরও বেশি দরিদ্র। বড় কথা, তারা কওমী মাদরাসার ছাত্র নয়। এর অর্থ হলো, আইনমন্ত্রী ভুল বলেছিলেন।
সেবার ‘গুরু' ধরা পড়েছিলেন, এবার আইন প্রতিমন্ত্রীও নিজের উদ্দেশ্য ও কৌশল আড়াল করতে পারেননি। সেবার আশু প্রয়োজন ছিল পিলখানা হত্যাকান্ডের দিক থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেয়া। এবারের প্রধান উদ্দেশ্য পুরনো ও মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে ঝামেলা পাকানো- যুদ্ধ অপরাধীদের বিচারের নামে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশকে সংঘাতমুখী করে তোলা। কিন্তু কৌশল চাতুরিপূর্ণ হলেও পর্যবেক্ষকরা মনে করেন, আইন প্রতিমন্ত্রীদের উদ্দেশ্য খুব সহজে বাস্তবায়ন বা অর্জন করা সম্ভব হবে না। কারণ, জনগণকে দেয়া অঙ্গীকার পূরণের ধারে-কাছে যাওয়ার পরিবর্তে এভাবে একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি সরিয়ে দেয়ার একই কৌশল বারবার সফল হয় না। কথায় বলে, ঘুঘু বারবার এসে ধান খেয়ে যেতে পারে না। একবার না একবার ঘুঘুকে ফাঁদে পড়তেই হয়।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ..........
সিটিজি৪বিডি বলেছেন:
ধর্মকে রাষ্ট থেকে মুছে ফেলার পরিমান মনে হয় ভাল হবে না। আসলে আমাদের দেশের রাজনীতিবিদরা কোরআন এর আইনকে ভয় পায় তাই তারা ধর্ম নিরপেক্ষবাদ কে জিন্দাবাদ বলে।
লেখক বলেছেন: ধন্যবাদ..........
লেখক বলেছেন: ধন্যবাদ.......... তিনি যোগ্য তাই বানিয়েছেন.............
টিপূ সুলতান বলেছেন:
আমার জুতা তার গাল।
লেখক বলেছেন: ধন্যবাদ.......... ভাই এটা গালি হয়েগেল না............ গালি না দেয়া কি ভাল কাজ নয়..
আসিফ রেজা রাজ বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ..........
লুথা বলেছেন:
আমি এখন কিছু বলতে চাই না... ২০১৪ এর নির্বাচনে দেখবো ভোটের জন্য এই আঃলীগই কাদের কাছে গিয়ে গিয়ে ভিক্ষা করে এবং দেখবো তখন তাদের নেত্রী কি করে হেজাবী হয়...
এইসব বালের লোকজনই এই দেশে মন্ত্রী হইতে পারবে
লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ...................... গালি না দেয়া কি ভাল কাজ নয়..
শাকিল সারোয়ার বলেছেন:
এই ফুল(Full)মন্ত্রী নিজেকে যতটা বুদ্ধিমান হিসাবে চোখমুখ মটকিয়ে কথা বলেন, তিনি যে ততটা গাধা সেটা আবার উনি বুঝেন না....কিন্তু বাংলাদেশের সূস্থ মানুষরা সবই বোঝে.......
লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ..........
ফারা তন্বী বলেছেন:
এই শফিক মিঞা রে সুলতানা কামাল একদিন এমন প্যাচে ফেলছিলেন, হাসতে হাসতে শেষ। এই পাগল ছাগল গুলাই দেশটার ১২ টা বাজাইল। কি কয় না কয়!!!
লেখক বলেছেন: ধন্যবাদ
এই শফিক মিঞা রে সুলতানা কামাল একদিন এমন প্যাচে ফেলছিলেন, হাসতে হাসতে শেষ।
এই শফিক মিঞা রে সুলতানা কামাল একদিন এমন প্যাচে ফেলছিলেন, হাসতে হাসতে শেষ।
ভাই প্যাচ টা শুনতে বড়ই ইচ্চা করে...... যদি শুনান.... ধন্য হব......
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
ধন্যবাদ!
লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ....
মানু্ষ বলেছেন:
thank you. very informative.aro valo hoto jodi aro point akare likha jeto
tahole kom porei sohojei mulll kotha nite parto onekei. ami puratai poresi. sundor.
লেখক বলেছেন: ধন্যবাদ...
ওরাকল বলেছেন:
আপনার লেখার সাথে একমত শুধু নিচেরটা ছাড়া''যুদ্ধ অপরাধীদের বিচারের নামে জনগণকে বিভ্রান্ত করা''
বিচারত হতেই হলে আজ-কাল বা ১০ বছর পর।
২য় বিশ্বযুদ্ধের নাতষিরা, থাইলেন্ডের খেমারুজ নেত বা স্লভেনিয়ার মিলোশোভিচ খেউই রেহাই পায়নি। গো-আজম মুজাহিদরাও রেহাই পাবেন।
যদি আওয়ামিলীগ বিচার শুরু করতে বের্থ হয় তবে তাদেরকেও চরম মাশুল গুনতে হবে..।
লেখক বলেছেন: ধন্যবাদ..........
অপেক্ষায় থাকুন
আশায় থাকুন কেননা মানুষ আশা নিয়ে বেচে থাকে...... আমরাও থাকব......
ফারা তন্বী বলেছেন:
এইটার মধ্যে আবার নারীবাদি কথা কইলে মানুষ আমারে পিটাবে, পোষ্ট আকারে দিবনে একদিন
শেষ আশা বলেছেন:
ফারা তন্বী বলেছেন: এই শফিক মিঞা রে সুলতানা কামাল একদিন এমন প্যাচে ফেলছিলেন, হাসতে হাসতে শেষ। ভাই প্যাচ টা শুনতে বড়ই ইচ্চা করে...... যদি শুনান.... ধন্য হব......
িনরুপমা.কম বলেছেন:
দোষ আমাগোই, আমরা ক্যান হেগো মনতিরি বানাইলাম।
ইশতে আশিক বলেছেন:
রাস্ট্রিয় ধর্ম ইসলাম হলেই যে আমাদের দেশের মানুষ পাচ ওয়াক্ত নামাজ পরবে আর তা না হলে দেশে নাস্তিকে ভরে যাবে এধারনা ভুল। আর রাস্ট্র ধর্ম না থাকলে যে শপথ বাক্য পাঠ করাতে পবিত্র কোরাআন শরীফ ব্যাবহার করাযাবেনা এমন কথাও কোথাও লেখা নেই। ধর্ম কোন চাপিয়ে দেবার জিনিষ নয়। যারাই ধর্মকে চাপিয়ে দেবার চেষ্টা করেছে তারাই ধর্মর সীমাহিণ ক্ষতি করে গেছে।যেমনটি দেখিয়েছে পাকিস্তানিরা আর তালেবানরা। শত শত উদাহরন দিলেই যে সেটা ভাল সেটা ভাবাউ ভুল।
তবে আমাদের পলিটিশিয়ান দের আরো সচেতন ভাবে কথা বলা উচিত। তাদের অজ্ঞতা র জন্য সমগ্র জাতিকেই লজ্জায় পরতে হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এদরে আবার লজ্ঝ্বা!!!!
ব্যাঙরে আবার সর্দি!!!!!