somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কি আগাম কোনো ইঙ্গিত?

১০ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রপতির বক্তৃতা থেকেই এই নতুন ধারণার জন্ম। রাষ্ট্রপতি শাসিত সরকার চলছে দেশে। রাষ্ট্রপতি নিজে তত্ত্বাবধায় সরকার প্রধান হয়েছেন এমনই সবাই ধারণা করছিল। কিন্তু রাষ্ট্রপতি নিজেই এই নতুন ব্যাখ্যা দিলেন। বিতর্ক শুরু হলো সারা দেশে। পরদিনই বঙ্গভবন থেকে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে। সেই ব্যাখ্যায় কিছুই স্পষ্ট হয় না। কারণ রাষ্ট্রপতির লিখিত বক্তৃতাকে অস্বীকার করার উপায় নেই। এই বক্তৃতার আগের দিন রাষ্ট্রপতি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। সবাই আগে থেকেই মার্চপাস্টের আওয়াজ পাচ্ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্যে তা নিশ্চিত হওয়া গেল।

এখন রাষ্ট্রপতির সরকার বলে তসপ্র কি আগাম কোনো ইঙ্গিত দিলেন তাহলে? তবে কি তিনমাসের জন্য আসা তার তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে? রাষ্ট্রপতি শাসনের নামে? সে পথেই এগুচ্ছেন তিনি?

14 দলের মুখপাত্র আব্দুল জলিলের ভাষায় সে সন্দেহ আরো দৃঢ় হয়। আব্দুল জলিল ইমপিচমেন্টের কথা তুলেছেন। অভিশংসন। রাষ্ট্রপতি যখন আস্থা হারান তখন অভিশংসিত হওয়ার কথা আসে। তবে কি দেশে রাষ্ট্রপতির শাসন আসছে? সেনা-প্রহরায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন দখল নিতে যাচ্ছেন ক্ষমতার। আবারও কি সংবিধানকে স্থগিত করা হবে?

14 দল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এ অজুহাতেই কি এই নতুন পথে ধাবিত হবে দেশ। আবার কি নেমে আসছে অন্ধকার।
মন খারাপ করা আশংকার মেঘ। আপনাদের কার কী মনে হচ্ছে? বাঁচবে তো দেশ?
নাকি এক যুবরাজ আর কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে আবার অন্ধকারের দিকে যাত্রা?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৭
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×