জার্মান রেডিও-তে সামহোয়ার ইন ব্লগ
১৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারী ভারী থিসিস কাঁধে নিয়ে আমি তখন স্ট্র্যাটফোর্ড বাসস্ট্যান্ডে পৌঁছেছি। যাচ্ছি বাঁধাই করাতে। হঠাৎ মাসকাওয়াথের ফোন। সে জানতে চাইছিলো, কখন ব্লগ বিষয়ে একটি সাক্ষাৎকার দিতে পারবো। ধু.গো'র পোস্ট থেকে জানতাম যে ডয়েচে ভেলে-তে ব্লগিং নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু আমি কখন বাসায় ফিরবো তার কোনো ঠিক-ঠিকানা ছিলো না। আর বাসস্ট্যান্ডের বিকট শব্দের মধ্যে মোবাইল ফোনে কথা বললে তা কতটা প্রচারযোগ্য হবে বুঝতে পারছিলাম না। তারপরও মাসকাওয়াথকে বললাম মিনিট দুয়েক পরে ফোন দিতে।
স্ট্র্যাটফোর্ড টিউব স্টেশনেই এসে ঢুকলাম। কম শব্দ হবে আশা করে। দেখি মাইকে রেল সম্পর্কিত বিভিন্ন ঘোষণা দিচ্ছে। তারপর ভাবলাম মার্কেটের বার্গার কিং-এর দোতলায় গিয়ে আশ্রয় নেই। কিন্তু ইতোমধ্যেই মাসকাওয়াথ রেকর্ডিং-য়ের জন্য ফোন করে ফেললো। দৌড়ে গিয়ে একটা স্বয়ক্রিয় ফটো তোলার বুথে ঢুকলাম। আশপাশের শব্দ থেকে কিছুটা আড়াল হলো। কিন্তু প্রস্তুতি কিছুই ছিলো না। সুতরাং খুব গুছিয়ে কিছুই বলা হলো না। সোমবারে প্রচার হওয়ার কথা ছিল অনুষ্ঠানটির। ভেবেছিলাম ধু.গো. পোস্ট দিবে। আজকে ডয়েচে ভেলে'র সাইটে ঢুকে দেখি অনুষ্ঠানটি আপলোড করা হয়েছে। কিন্তু কেমন অসম্পূর্ণ হয়েছে আপলোডটি। শুরুর অংশটুকু শোনা যাচ্ছে না।
যাহোক আপনারা চাইলে শুনতে পারেন [link|http://www2.dw-world.de/bengali/avwindow/custom.audio/39997.html|W
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন