আমার প্রিয় পোস্ট
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- কম্পিউটার পাসওয়াড হ্যাক করবেন কিভাবে - অনিকেত প্রান্তর
- ভাইরাস ডিলিট করুন manually ২ - অনিকেত প্রান্তর
- এক কম্পিউটার এ ব্যবহার করুন একাদিক yahoo messenger - অনিকেত প্রান্তর
- আসুন সবাই মিলে একটা কবিতা বানাই - অনার্য তাপস
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ৮৪ জন ব্লগারের এবং ১ জন নন-ব্লগারের তথ্য পাওয়া গেছে - আপনারটিও দিন (রিপোস্ট) - ফিউজিটিভ
- কেনা-বেচা নিয়ে সামহোয়্যার ইন নিয়ে এলো নতুন সার্ভিস - নোটিশবোর্ড
- চন্দ্রাহত - নীল নিঃসঙ্গতা
- অতঃপর, প্রিয়াতা...? - নীল নিঃসঙ্গতা
- হিব্রু: একটি মজার ভাষা - হিব্রু
- বন্ধু, তুমি আমার... - নীল নিঃসঙ্গতা
সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
এবার সামহয়ারইনে ব্লগ দেখুন মোবাইল থেকেই!
এইজন্য আপনার মোবাইলটি অবশ্যই জাভা সমর্থিত হতে হবে। যাদের মোবাইলে অপেরা মিনি ইন্সটল করা নেই, তারা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । এরপরে এটি আপনার মোবাইলে ট্রান্সফার করে ইন্সটল করে নিন।
যারা সরাসরি মোবাইলে ডাউনলোড করতে চান, তারা নিচের পদ্ধতি অনুসরন করুন।
১.প্রথমে http://www.getjar.com এ প্রবেশ করুন।
২. Search Software এ ক্লিক করুন।
৩. সার্চ বক্সে Opera Mini লিখে Search বাটনে ক্লিক করুন।
৪. সার্চ রেজাল্টে ১ নাম্বারে Opera Mini Web browser v.xx দেখতে পাবেন। ক্লিক করে প্রদর্শিত নিয়মানুসারে ইনস্টল করে ফেলুন।
এবার আসা যাক কিভাবে আপনি ব্লগ দেখবেন বাংলায়। অপেরা মিনি চালু করুন। Enter web address here(মানে এড্রেস বারে), about:config অথবা opera:config লিখে ওকে করুন।অপেরা কনফিগারেশনের পেজটি অপেন হবে।এখানে ৩ নং অপশনে Use bitmap fonts for complex scripts এ Yes সিলেক্ট করে একদম নিচে Save বাটনে ক্লিক করুন।এখন আপনার সেটটি ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট দেখার জন্য ব্যবহার করতে পারবেন।সামহয়ার, আমারব্লগসহ যে কোন ইউনিকোড ভিত্তিক সাইট এখন আপনার হাতের মুঠোয়!
এখন তাহলে যানযটে আটকে থাকলেও ঢুকে পড়ুন আপনার প্রিয় ব্লগ সাইটে। শুভ ব্লগিং!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাঈম বলেছেন:
খুবই দরকারী একটি পোষ্ট দিলেন, আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভ হোক ব্লগিং।
রাজামশাই বলেছেন:
বাহ বাহ বাহ
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: খাইছে! আমার ওজন কিন্তু মাত্র(!) ৬৫ কেজি!!![]()
লেখক বলেছেন: আপনি কি পিসিতে ডাউনলোড করেছেন? পিসিতে ডাউনলোড করার পরে আপনার মোবাইলের পিসি স্যুটে তো একটা অপশন থাকার কথা ইন্সটল এপ্লিকেশন নামে। সেইটা দিয়ে ট্রাই করেছেন? আর আপনি কোন মোবাইল ইউজ করছেন, তা তো জানান নি।
লাভলুদা বলেছেন:
নাঈম বলেছেন: খুবই দরকারী একটি পোষ্ট দিলেন, আপনাকে ধন্যবাদ।শেয়ার করার জন্য + এবং প্রিয়তে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
যীশূ বলেছেন:
আপনারে ১০০ টা +।
লেখক বলেছেন: ![]()
অক্ষর বলেছেন:
আগে একবার কত কি কর্ছিলাম, কিন্তু কাম হয় নাই, রাইখা দিলাম পরে ট্রাই করুম্নে
লেখক বলেছেন: একেবারেই সোজা কিন্তু। তবে আনলিমিটেড ব্রাউজার না হলে কিন্তু মোবাইলের ব্যালান্সও আনলিমিটেড হারেই যাবে!! সো.....................![]()
যীশূ বলেছেন:
পোস্টটার একটা লিংক প্রথম পেজে রাখার অনুরোধ রইলো।
লেখক বলেছেন: এ ব্যাপারে আমার কিছু করার নেই, মডারেটর রাখার মনে করলে রাখবে।
লেখক বলেছেন: অবশ্যই করবে, ট্রাই করে দেখবেন।
অক্ষর বলেছেন:
নাজিরুল হক বলেছেন: নকিয়ার এন সেভেন্টিতে কি কাজ করবে?এইটা আমার জিজ্ঞাসা। কারন এর আগে পারি নাই এই সেটের জন্যই
লেখক বলেছেন: অপেরা মিনি চলতে পারলেই হবে, কারন মোবাইলের ডিফল্ট ব্রাউজার ইউজ করে সা.ইন দেখাটা ঝামেলার। ইউনিকোড সাপোর্টেড মোবাইলের সংখ্যা খুবই কম।
লেখক বলেছেন: হে হে হে, আমিও ট্রাই কইরাই কইচি। ![]()
লেখক বলেছেন: Thank you....................![]()
লেখক বলেছেন: আপনি সফটওয়ারটাই কি ইন্সটল করতে পারছেন না? আপনি সরাসরি wap.getjar.com থেকে সফটওয়ারটা আপনার সেট অনুযায়ী ডাউনলোড করে দেখুন তো।
লেখক বলেছেন: আমি কইছিলাম। হে হে হে।
অবশ্য অপেরা মিনির সেটিংসে গিয়ে লোড ইমেজ অপশনটা অফ করে রাখলে বেশ কিছুটা লাভ হবে।
নিশাচর বলেছেন:
আমি খেলুম না। ই ই ই ই ই (কান্তাছি) উ উ উ হিক হিক সফটওয়্যার ডাউনলোড করছি। জিপ আকার হইছে। পরে এক্সট্র্যাক্ট করছি। দেখি - অনেক গুলো হিবিজিবি ফাইল হইছে। এখন কি করুম। ই ই ই ই ই ই ই (আবারও কান্তাছি) উ উ .......... খেলুম না। বাদ দিলাম।
তয় আফনেরে পিলাচ.................+
ভালা থাইকেন।
লেখক বলেছেন: আপনি খেলতে ভয় পাইলে আর কি কমু!! মোবাইলে একটা এপ্লিকেশন ডাউনলোড করতে পারতাছেন না............। সরাসরি মোবাইলের ইন্টিগ্রেটেড ব্রাউজার দিয়ে ডাউনলোড করে ফেলবেন wap.getjar.com or mini.opera.com থেকে। পারা ত উচিত। :S
অনন্ত দিগন্ত বলেছেন:
সোজা প্রিয়তে ...... ++++++
পারভেজ রবিন বলেছেন:
তারচে' সরাসিরি ওপেরা হতে ডাউনলোড করুন।মোবাইল হতে ব্রাউজ করুন- mini.opera.com
#Follow simple on-screen download instructions.
#After the download, locate Opera Mini on your phone among other Java applications and start enjoying the blazing-fast mobile Web.
এখান হতে ডাউনলোড করলে আপনার সেট সাপোর্টেড ভার্শনটি অটোমেটিক ডাউনলোড হবে।
আর একটি পদ্ধতি (কম্পিউটারের জন্য),
নকিয়ার জন্য- http://www.opera.com/mini/download/nokia/
এখানে মডেল সিলেক্ট করে দিতে হবে।
এভাবে অন্য মোবাইল হলে /nokia'র যায়গায় সেই ব্রান্ডের নাম লিখে ব্রাউজ করতে সেট সাপোর্টেড ওপেরা মিনি ডাউনলোড করতে পারেন।
লেখক বলেছেন: হুমম, পোষ্ট লেখার পরে এই ব্যাপারটা মনে পড়েছে, যাই হোক, আপনাকে ধন্যবাদ শেয়ারিং এর জন্য।
লেখক বলেছেন: ভেরি গুড......![]()
বিডিআর বলেছেন:
কাজ হয়েছে। সোজা প্রিয় তে
লেখক বলেছেন: ধন্যবাদ বিডিআর ভাই.....
রাহা বলেছেন:
লাভলুদা বলেছেন: নাঈম বলেছেন: খুবই দরকারী একটি পোষ্ট দিলেন, আপনাকে ধন্যবাদ।শেয়ার করার জন্য + এবং প্রিয়তে।
কিন্তু লেখতাম ক্যামতে , লেখা তো যায় নাহ!!!!
রাহা বলেছেন:
Mobile dia lekhtasi. Bangla lekha jai na toO . .
লেখক বলেছেন: হুমম, বাংলা লেখার কোন উপায় আমার এখনো জানা নাই।
আহসানুল কবীর তুহিন বলেছেন:
http://www.amarblog.com/tuhin70/29384 পুরা স্ক্রিন শট সহ পোষ্ট টা আছে, এহানে দিবার চাইছিলাম কিন্তু স্ক্রিন শট সহ পোষ্ট আসে নাই বইলা ডিলেট মারছি।
লেখক বলেছেন: হুমম, আপনার ওই ব্লগে শুধু S60 এর কথা লিখেছেন, যাই হোক, আপনাকেও ধন্যবাদ।
দ্বিধা বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
রেজওয়ান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুঁজছিলাম এই সমাধান।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: সব জাভা সাপোর্টেড মোবাইলেই হবে।
লিপিকার বলেছেন:
বাহ্......
লেখক বলেছেন: ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
ভালো পোস্ট। টেস্ট করে দেখতে হবে।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ভাইরে,আমি আইফুন এখনো ইউজ করি নাই, জাভা এপ্লিকেশন কি আইফোনে চলে না?
লেখক বলেছেন: ![]()
পাপী বলেছেন:
মিয়া এইটা যদি কাজ করে আপ্নেরে যে কি দিয়া ধন্যবাদ দিমু তার ভাষা আমার নাই। এক্ষনি ট্রাই করতেসি।
পাপী বলেছেন:
কাম হইছে। আপ্নেরে কান্ধে তুইলা নাচন দরকার!! আর এস এস ফিড এ সামহোয়ার কে ক্যামনে এড করুম? ভাই একটু কইয়া দ্যান না! কারণ আমার মুবাইলে লেখে এতো ছোট আসে যে জুম করলে অক্ষর বাই অক্ষর পড়তে হয়। ফিড ছাড়া উপায় নাই।
লেখক বলেছেন: হুমম, ফিডে এড করার ব্যাপারটা জানা নাই, জানতে পারলে জানাবো।
লেখক বলেছেন: আপনি আরেকটা কাজ করতে পারেন, অপেরা মিনি দিয়েই কিন্তু যে কোন পেজ সেভ করা যায়। তো আপনি পেজ সেভ করে রাখলেন, পরে অফলাইনে থেকেও ওই পেজটি সম্পুর্ণই সময় করে পড়তে পারবেন। ট্রাই করে দেখুন।
লেখক বলেছেন: কে কারে বস কয় দেখ দিকি................![]()
লেখক বলেছেন: বিশেষ ধইন্যপাতা.............![]()
লেখক বলেছেন: অবশ্যই হবে, ট্রাই করেই দেখুন না..........
তবে আমার কমদামী মোবাইল (LG KP 220) এ কি হৈব?
পুস্টটা সুকেশে থুইলাম
লেখক বলেছেন: ভাই, জাভা এপ্লিকেশন চলতে পারলেই হবে, কমদামী বেশিদামী কোন সমস্যা না।
লেখক বলেছেন: আপনার মোবাইল থেকে প্রথমে mini.opera.com এ যান। আপনার মোবাইল সাপোর্টেড হলে অটোমেটিক ডাউনলোডের লিন্ক চলে আসার কথা, এটা না হলে আপনার মোবাইল দিয়ে সম্ভবত হবে না।
শামায়েল বলেছেন:
আমারব্লগ ডট কমে দেখেছিলাম। কাজের জিনিস।
লেখক বলেছেন: হুমম, আমি অবশ্য আমার ব্লগে লিখি না, দেখিও নাই।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
বহুত দেরীতে দেখলাম। বহুত কামের জিনিস। অনেক ধইন্যাপাতা্
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধইন্যাপাতা শরৎ ভাই![]()
শুভ বলেছেন:
দুর্লভ,ভাইরে, আপনাকে কেমন করে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। অসাধারণ একটা কাজ করেছেন। হ্যাটস অফ!
দেশে থাকলে অঅমার সঙ্গে পেট-চুক্তি খাওয়া পাওনা রইলেন।
বছরখানেক আগে। সেল-ফোনে বাংলা ফন্ট (ইউনিকোড) দেখতে পেয়েছিলাম নোকিয়া ৩১১০-তে।
কিন্তু এন সিরিজের সেটগুলোতে দেখা সম্ভব হচ্ছিল না। কত জনকে যে অনুরোধ করেছিলাম এর সমাধানের জন্য, কেউ হাইকোর্ট দেখায় তো কেউ সুপ্রিমকোর্ট। কাজের কাজ কিছুই হয়নি।
এমন একটা কাজের পোস্ট কেন স্টিকি বা নির্বাচিত পোস্ট করা হলো না, এটা আমার কাছে বিস্ময়!
একটা হতে পারে, আমি ব্যতীত বাকি সবাই এই গোপন রহস্য জেনে বসে আছেন বা এই পোস্টদাতা বিখ্যাত কোন ব্লগার নন।
আফসোস...।
লেখক বলেছেন: ভাই, দেশেই আছি, খালি আওয়াজ দেন....... ![]()
স্টিকি প্রথম পাতায় না হলেও কম্পিউটার গ্রুপে অবশ্য স্টিকি করা হয়েছে http://www.somewhereinblog.net/group/computer
আর, কেউ কেউ আমার আগেই জেনে থাকতে পারেন, আর আমিও বিখ্যাত কোন ব্লগার নই।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ওয়ালকস ![]()
আছহাবুল ইয়ামিন বলেছেন:
গ্রেট। আমার মোবাইলে এখন বাংলা দেখা যাচ্ছে।ওপেরা ব্রাউজার সম্ভবত পুরো সাইটিকে ইমেজ এ কনভার্ট করে পাঠাচ্ছে। কাজেই যেকোন ফোনেই (যেসব ফোনে ওপেরা মিনি ইন্সটল করা যায়) কাজ করবে
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ![]()
সাইফুর বলেছেন:
রাজামশাই বলেছেন:
এস৭৩ তে ওপেরা মিনি ডাউনলোড করলে কাজ করে না কেন?
লেখক বলেছেন: অপেরা মিনি কেন কাজ করে না তা তো ভাই বলতে পারলাম না! মোবাইল অফ করে তারপর অন করে দেখতে পারেন।
রন্টি চৌধুরী বলেছেন:
মাইগড। এটিও অসাধারন পোষ্ট।অথচ আমি আগে কতই না গবেষনা করে বেরিয়েছি Click This Link
লেখক বলেছেন: বাপরে বাপ, আপনার গবেষনার জন্য নির্দ্বিতায় পিএইচডি পেয়ে যেতেন।
কত কাহিনী যে করছেন বাংলা দেখার জন্য........ ![]()
লেখক বলেছেন: ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
দারুন তো ব্যাপারটা!
সারোয়ার মুজিব (এডিসন) বলেছেন:
আচ্ছা ভাই আমার মনের কথা জানলেন ক্যামতে ? আমি এই ব্যপারটা নিয়ে গুতাগুতি করতে করতে ফেড আপ। আপাতত আধা সালাম, সার্থক হতে পারলে পুরাটা দিমুনে। আমার সেট নকিয়া ৬১২০ ক্লাসিক।
লেখক বলেছেন: সালাম পুরাটাই নিলাম, ওয়াআলাইকুমুস সালাম। ![]()
আব্দুলকুদ্দুসমদন বলেছেন:
গুড।
আসিফ ইশতিয়াক বলেছেন:
ধন্যবাদ এই পোষ্টটির জন্য।
মগ্নতা বলেছেন:
আপনার এই পদ্ধতিতে বাংলা ফন্ট দেখা যায় সত্যি, কিন্তু কিছু অক্ষর আসে না বা ভেঙে ভেঙে আসে। নকিয়া ই ৯০ ব্যবহার করি আমি। অনুগ্রহপূর্বক এর কোন সমাধান জানা থাকলে বলবেন। সেটে বিশেষ করে বাংলা পত্রিকাগুলো পড়ার ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে। মোবাইলের মধ্যে কি কোন ফন্ট ইনস্টলেশনের অপশন আছে? থাকলে কীভাবে? যাই হোক, ভাল থাকবেন। শুভ মোবাইল ব্লগিং!!! লেখক বলেছেন: মোবাইলে বাংলা ফন্ট ইন্সটলের কোন ভাল উপায় আমার জানা নাই। তবে আপনি এই পোষ্টটা পড়ে দেখতে পারেন।
Click This Link
শুভ মোবাইল ব্লগিং!!!![]()
কালাপাহাড়ী বলেছেন:
বাহ বাহ বাহ !!!!!
সে।হ।গ বলেছেন:
address bar এ opera:config লিখলে invalid address আসে
লেখক বলেছেন: এইরকম তো হওয়ার কথা না.......।। ![]()
হাবিব রাজু বলেছেন:
প্রি পেইড এ তো ব্যাপক টাকা কাটা যাবে, একটা ব্লগ দেখতে তার উপায় কি?
লেখক বলেছেন: সেটিংসে গিয়ে লোড পিকচার অপশনটা অফ রাখুন, কিছু লাভ হবে।
শওকত আহমেদ বলেছেন:
মোবাইলে নেট ব্রাউজ করতে করতে আমার সেট এর joystick এর অবস্থা শেষ। তবে মোবাইলে যে কোন সাইট ব্রাউজ করার জন্য opera mini is the best.
শওকত বলেছেন:
ucweb is the best... ব্যবহার করেই দেখুন । অপেরা ক্রাশ করে। আর ucweb এর বিল্টইন ডাউনলোড ম্যানেজার কি কাজের ব্যবহার করলেই বুজবেন। লিংক: http://wap.ucweb.com/
লেখক বলেছেন: অপেরা তো সহজে ক্রাশ করে না, যাই হোক, ucweb কি বাংলায় মোবাইলে সাইট দেখা যায়???....যায় না!!!! ![]()
জেমিনি বলেছেন:
অনেক অনেক ধইন্না পাতা............... দেখি ট্রাই করে।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: কিছুই বুঝলাম না, আপনার পোষ্টে গিয়ে তো দেখলাম কাজ হয়েছে লিখেছেন!!!!! ![]()
প্রজন্ম একুশ বলেছেন:
অনেক ধন্যবাদ। এই পোস্টটা কেন এতো দেরিতে আমার নজরে আসলো?
লেখক বলেছেন: চিন্তার বিষয়.....![]()
ঝড়া বলেছেন:
ধন্যবাদ। একমন ধন্যবাদ। এখনি চেষ্টা করলাম। শতভাগ সফল।
লেখক বলেছেন: ওয়াআলাইকুমুস সালাম ভাই। ![]()
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দরকারী জিনিস। প্রিয়তে রাখলাম। সাথে "সুলভ" প্লাস দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার "সুলভ" প্লাস এর জন্য। ![]()
রিমঝিম বৃষ্টি বলেছেন:
মোবাইল নাই। একখান মোবাইল দ্যান।
লেখক বলেছেন: মোবাইল না থাকা অনেক ভাল, হারানোর চান্স নাই, আর থাকলে তো আবার মোবাইলকে খাওয়াতে হয়....দ্যাখেন কত সমস্যা ..................![]()
![]()
লেখক বলেছেন: আ্পনাকেও অশেষ ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: জ্বি না, আই ফোনের ব্যাপারে আমার জানা নাই। ![]()
নিশিবাস বলেছেন:
আমি একজায়গায় বুঝলাম না Enter web address here(মানে এড্রেস বারে), about:config অথবা opera:config লিখে ওকে করুন। আমি http://www.opera:config লিখে ওকে করলাম। কিন্তু Could not locate server এলো। কি করবো?
লেখক বলেছেন: আপনি একটু ভুল করেছেন, এড্রেস বারে শুধু opera:config লিখুন, তাহলেই হবে। http://www. এটা দেয়া লাগবে না।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করবেন আপনার যেসব বন্ধুরা এখনো এটি জানেন না, তাদেরকেও জানাতে।
লেখক বলেছেন: জ্বী, অবশ্যই ইউজ করা যাবে, চেষ্টা করেই দেখুন, সমস্যা হলে আমি ত আছি.....![]()
নগর-বাউল বলেছেন:
মাগার মোবাইলে পেইজ আসতে অনেক টাইম নেয়।
লেখক বলেছেন: হুম্ম, এজ আছে যে সব মোবাইলে সেসবে অত টাইম লাগে না সাধারনত। পেজ লোডিং তো আসলে নেটওয়ার্কের সাথে মোবাইলের কানেকশানের উপর ডিপেন্ড করে, বাসে করে যাওয়ার সময় যেহেতু টাওয়ার চেনজ় হয়, পেজ লোডিং এও কিছু দেরি অল্প-বিস্তর হতে পারে..।
কাঙাল বলেছেন:
আপনেরে কান্দে তুইলা অনেকের মত নাচমু।এখন বলেন ভাই, মুবাইলে কিভাবে সামুতে পু্স্ট দেওয়ন যায়?
অনেক অনেক ধইন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই.....![]()
মোবাইলে সামুতে পোষ্ট দিতে হলে বাংলা সাপোর্টেড মোবাইল লাগবে, আমার জানামতে নোকিয়ার কিছু মোবাইল আছে, যাতে সরাসরি বাংলা লেখা যায়, ফেসবুকে কমেন্টও বাংলাতে লেখা যায়। ওইসব মোবাইল দিয়ে সামুতে পোষ্টানো সম্ভব।
লেখক বলেছেন: হুম্ম দোস্ত, অনলাইনে আসলাম অনেক দিন পর, আরেকটু স্পেসিফিক্যালি বললে, ব্লগে একটু ঢু মারলাম বহুদিন পর আর কি। নিয়মিত হতে পারব কি না জানি না, এখন তো এত এত ব্লগার। যাই হোক, একটা পোষ্ট লিখব ভাবছি, আইফোনে বাংলা লেখার একটা উপায় দেখলাম গতকাল, ওটা নিয়ে একটা পোষ্ট দেব দেখি সময় করে।
ও ভাল কথা, একটা ওয়েব সাইট বানাইছি, একটু হেল্প করিস তো, সময় করে ফেসবুকে একটা নক দিস।...![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
জুবায়ের হাসান বলেছেন:
ধন্যবাদ ভাই পোস্টের জন্য।আমার সেটে অপেরা মিনি ৬ এবং অপেরা মোবাইল ইনস্টল করেছি। কিন্তু ব্রাউজারের এ্যাড্রেস বারে opera:config লিখলেও ঠিকমত আসেনা। মিনি ৬ তে এটা আসেনা। আর অপেরা মোবাইলে opera:config লিখলে অন্য জিনিস আসে, যেটার কিছুই বুঝছিনা
লেখক বলেছেন: কি আসে, সেটার একটা স্ক্রীনশট দিতে পারলে ভাল হয়...।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























.jpg)






