আমার ব্লগে লিখা আছে "আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগ... এ আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। "
প্রথমে হতাশ হলেও পরে কারন জানতে পেরে ভালই লাগল ।
খুবই ভাল কথা । কিন্তু আবার মন খারাপ হয়ে গেল যখন দেখলাম ।
সেই পোষ্টের দুইটি কমেন্টও আমাকে হতাশ করল ।
১ম কমেন্ট হল :
২য় কমেন্ট হল:
এখানে কেউ এক ঘন্টায় ফন্ট পেজে পোষ্ট দেখা যাবে কিন্তু কিছু জনের ক্ষেত্রে সাত দিন বা তারও বেশী সময় লাগবে । কারন এক জন ব্লগারের একটি কমেন্টে এটি দেখেছি ।
( ছবি দিতে পারলাম না বলে দুঃখিত)
ডানপাশে নতুন ব্লগারের নাম দেয়া থাকে ।
নতুন ব্লগারের লিস্ট-এ নাম কখন আসে তা বুঝলাম না । কারন আমার পরে ব্লগ খুলে নওশাদজামান ভাই-এর নাম সেই লিস্টে আছে । আমি দেখেছি মাত্র দুই ঘন্টার পর নওশাদজামান ভাই-এর নাম সেই লিস্টে দেয়া হয়েছে । আর আমার এক দিন একুশ ঘন্টা পরও সেই নতুন ব্লগারের লিস্টে নাম নাই । আমার পোষ্টগুলো প্রথম পেজে আসবে না এটা মেনে নিতে আমার কোন সমস্যা নাই কিন্তু নতুন ব্লগারদের নামে কেন আমার নাম থাকবে না ? নতুন ব্লগারকে প্রথম পেজে পোষ্ট সুবিধা পেতে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে এবং ভাল পোষ্ট করতে বলা হয়েছে । কিন্তু তাদের সম্পকে কেউ না জানলে কিভাবে তাদের পোষ্টগুলো সম্পর্কে অন্যরা জানতে পারবে । নতুন ব্লগারের লিস্টে তাদের নাম থাকলে তাদের পোষ্টগুলো পড়া যেত; কিন্তু তাদের সম্পর্কে জানার একমাত্র উপায় হল তাদের নাম অনলাইনে ব্লগাদের নামের নিচে থাকে । একজন নতুন ব্লগারকে এজন্য লগইন করে থাকতে হবে। একজন নতুন ব্লগারের পোষ্ট ভাল না খারাপ কেউ না দেখলে কিভাবে বুঝা যাবে । সবাই পোষ্টটি পড়লে সেই সম্পর্কে মতামত দিতে পারবে এবং ভাল লেগেছে না খারাপ লেগেছে তা জানাতে পারবে । এর মাধম্যে তার পোষ্টটির মানদন্ড নির্ধারন করা যাবে । কেউ যদি অসৎ উদ্দেশ্যে কোন একাউন্ড খুলে থাকে তবে সেই ছাড়া তার একউন্ড সম্পর্কে অন্যরা জানতে পারছে না । এতে তারা নিজেরাই অন্য একাউন্ড থেকে পোষ্টটিকে ভাল বলবে ।
আর একটি ব্যাপার দেখলাম আজকে অশ্লীল ছবিযুক্ত পোষ্ট দেয়া হয়েছিল সেখানে লেখক নিজেই বলেছে অ্যাডমিন আসার আগেই ডিলিট করে দিবে । এরকম কয়েক দিন আগে একাধিক পোষ্ট যেগুলো ব্যক্তি সত্বায় আঘাত করে এরকম পোষ্ট দিয়ে কিছুক্ষণ পর ডিলিট করে দেয় । এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা কি গ্রহণ করে
পোষ্টটি পড়ুন এখান থেকে http://www.somewhereinblog.net/blog/prajna_twisha/28848299
আমি নতুন ব্লগার যদি আমার কোন কথা ব্লগের আইন বহির্ভুক্ত হয় জানালে বাদ দিব ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


