somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিচমন্ড , ভার্জিনিয়া, ইউ এস এ-- প্রথম পর্ব

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্জিনিয়া ইউ এস এ এর প্রথম সারির ধনী রাষ্ট্র হলেও এর রাজধানী রিচমন্ড কে খুব একটা জমকালো শহর বলা চলে না। বরং একি রাজ্যের অন্য অনেক শহরের তুলনায় এর চাকচিক্য অনেক কম। তবে এটাও ঠিক, চাকচিক্য বেশি থাকলে সীমিত আয়ের মানুষের থাকতে খবর হয়ে যেত।

একটা বড় শহরের প্রধান বৈশিষ্ট্য মনে হয়, , মেট্রো রেল এর সার্ভিস থাকা। বলাই বাহুল্য, এখানে সেটা নেই। পাবলিক পরিবহন বলতে আছে খালি বাস সার্ভিস। তবে মেট্রো না থাকার কারণেই মনে হয় বাস সার্ভিস এখানে অনেক ভাল। প্রায় পুরা শহর বাস দিয়ে কভার করা যায়।

এই শহরের আরেকটা জিনিষ যেটা চোখে পড়বে, টা হোল প্রচুর পরিমাণ চার্চ। আমাদের দেশে যেমন মসজিদের ছড়াছড়ি, এখানে তেমনি চার্চের ছড়াছড়ি। পুরা আমেরিকাকে যদি ইস্ট আর ওয়েস্ট এ ভাগ করা হয়, তাইলে ভার্জিনিয়া পড়ে ইস্ট এ। আর ইউ এস এ তে, সাধারণ নিয়ম অনুযায়ী ইস্ট এর মানুষ বেশি রক্ষণশীল। আর রিচমন্ড এর মানুষ মনে হয় আরেকটু বেশি ই রক্ষণশীল। লাস ভেগাস আর সান ফ্রান্সিসকো এর নাম শুনে রিচমন্ড এলে কিছুটা ধাক্কাই খেতে হয় বৈকি।

এখানে চার্চগুলার আরেকটা দারুণ জিনিষ না বললেই না। প্রতিটা চার্চের একটা কমিউনিটি দল থাকে। এরা মূলত দেশি বিদেশী বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং এর কাজ অরে। আমাদের মত যারা বাইরে থেকে এদেশ এ আসে, তাদের জন্য এই নেটওয়ার্কিং কমিউনিটি খুবি উপকারী। এদের কারণেই অনেক জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে, এরা না থাকলে যেটা কখনোই সম্ভব হোত না। আর যদি ওদের স্বার্থের কথা ভাবেন, যোটুকু আমি বুঝি, দল ভারি করলে মনে হয় এরা ভাল ফান্ড পায় অথরিটি থেকে। তবে এটা আমার নিজস্ব চিন্তা, বেঠিক ও হতে পারে।

একজন ছাত্রের জন্য রিচমন্ড থাকাটা একটু কঠিন , কারণ এখানে বাসা ভারা তুলনামূলক বেশি। প্রশ্ন আসতেই পারে, চাকচিক্যহীন শহর এ জীবন যাত্রার মান বেশি কেন। প্রথম কারণ, হাজার হোক এটা রাজধানী। আর এই শহর ওয়াশিংটন ডিসি এর খুব কাছে। ডিসির যত কাছাকাছি যাওয়া যাবে, খরচ কিন্তু ততই বাড়বে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×