সুপ্রিম কোর্টের রায় বের হয়েছে।
এখন সরকার সংবিধান সংশোধন করবে।
অবৈধ শাসকদের নাকি শাস্তির ব্যবস্থা করা হবে।
দেশের এক মাত্র জীবিত অবৈধ শাসক হলেন এরশাদ।
ভবিষ্যতে কবে কোন অবৈধ শাসক আসবেন এই অপেক্ষায় বসে না থেকে এরশাদকে দিয়ে শাস্তি টা শুরু করা হোক।
একবার মোল্লা নাসিরউদ্দিন এক ছেলেকে একটি মাটির কলস দিয়ে বললেন, যা পুকুর থেকে পানি ভরে নিয়ে আয়। কিন্তু খবরদার! কলসী যেন না ভাঙ্গে!
বলেই ছেলেটির গালে কষে মারলেন এক চড়।
এক জন জিজ্ঞেস করলেন- মোল্লা সাহেব, কলস তো ভাঙ্গেনি। আপনি আগেই চড় মারলেন যে বড়?
মোল্লা বললেন, কলসির ভাঙ্গার পর চড় মারলে কি লাভ হতো শুনি! তাই আগেই চড় মেরে দিলাম যেন সাবধান থাকে।
তাই বলছিলাম কি, এরশাদকে দিয়ে না হয় শাস্তিটা শুরু করা হোক।
তখন এটা একটা নজীর হয়ে থাকবে।
কেউ অবৈধ উপায়ে ক্ষমতা দখল করতে সাহস পাবে না।
নইলে মনে আছে তো, ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ডরায়।
এই প্রসঙ্গে আমি বাংলাদেশের এযাবত কালের সকল অবৈধ শাসকদের তালিকা দিচ্ছি। ।
১। খন্দকার মোশতাক আহমেদ ( ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেমন্বর ১৯৭৫)
২। আবু সাদাত মোহাম্মদ সায়েম ( ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭)
৩। মেজর জেনারেল জিয়াউর রহমান ( ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১)
৪। লে: জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ( ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০)
এরা সবাই শাস্তিযোগ্য অবৈধ শাসক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


