somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসীর আসামীকে কেন মাফ করা হবে???

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সচেতন জনতা দেশে এসব কি হচ্ছে?
পত্রিকাতে খবরটি পড়েই মনটা খারাপ হয়ে গেল। ফাঁসীর আসামীকে মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি! আবার সেই আসামীদেরকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মন্ত্রী সভার এক জন মন্ত্রী! এ কেমন দেশ। কেমন আইন। কেমন প্রধানমন্ত্রী আর কেমন তার মন্ত্রী পরিষদ!

এ কোন সভ্য দেশে বসবাস করছি আমরা? দেশে কি কোন দিনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? কোন বিশেষ রাজনৈতিক দল করলেই খুন- করা আর কোন ব্যাপারই না। কেস হবে। বিচার হবে। ফাঁসীর আদেশ হবে। এই তো। শেষ পর্যন্ত হাতের গোলাম নিজেদের রাষ্ট্রপতি তো রয়েছেনই। তাই খুন খারাবী করা এখন আর কোন ব্যাপার নয়। আরেক এক অসভ্য যুগে প্রবেশ করল বাংলাদেশ। এই যুগ থেকে বের হয়ে আসা সহজ হবে না। এই ধারা চলতেই থাকবে। অর্থাৎ পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও এটা অনুসরণ করলে তাদেরকে খুব বেশী দোষ দেয়া যাবে না। কিন্তু কপাল খারাপ এদেশের মানুষেরই।

বিচার নিয়ে কেন এই প্রহসন? এই খুনীরা এখন বুক ফুঁলিয়ে হেঁটে বেড়াবে। নিহত ব্যক্তির আত্নীয় স্বজনদের সাথে ঠাট্টা মস্করা করবে। হুমকি ধামকি দেবে। বলবে, কোন ‍‍‍‍ ..... টা ফেলতে পারলি? ঠিকই তো বের হয়ে এলাম। ভেবে দেখুন কেমন লাগছে এখন নিহত ব্যক্তির আত্নীয় স্বজনদের? যে কষ্ট নিহতের আত্নীয়রা বয়ে বেড়াচ্ছে সেই কষ্টের আগুণে কেন ঘি ঢেলে দেয়া হলো??

তর্কের খাতিরে আসুন আমরা ধরে নিই, আইভি রহমানের হত্যাকারীদের ফাঁসি হল। রাষ্ট্রপতি কি তাদেরকে মাফ করে দিতে পারবেন? প্রধানমন্ত্রী কি তাদেরকে মাফ করে দিতে পারবেন? তবে এই ক্ষেত্রে তাহলে কেন করা হল? তারা সরকারী দল করে বলে? তাহলে কি ধরে নেব যে সরকারী দল করলেই খুন করার বৈধ লাইসেন্স পাওয়া যায়? কত টাকা দিয়েছে খুনীরা? কত টাকায় মিমাংসা করলেন? এ কোন অসভ্য দেশে বসবাস করছি আমরা? তাহলে আর মানুষের নিরাপত্তা রইল কোথায়??

এই যদি হয় আইনের শাসনের নমুনা তাহলে কেন ২৮ জানুয়ারি কেন বঙ্গবন্ধুর ৫ হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হলো? কেন তাদেরকে মাফ করে দেয়া হল না? বাকি যে ৬ জন আছে কেন তাদেরকে মাফ করে দেয়া হচ্ছে না?কেন তাদেরকে বিদেশে পালিয়ে থাকতে হবে? তাদের কি দোষ? এরা মাফ পেলে তারা কেন মাফ পাবে না?

এক জন মন্ত্রী কি করে খুনীদের গলায় ফুলের মালা দেয়? অখ্যাত এই মন্ত্রীর নামও আগে কেউ শুনেনি। এখন তার কর্মীদেরকে সে ফাঁসীর মঞ্চ থেকে ফিরিয়ে নিয়ে এলো সে তো বিরাট নেতা এখন খুনীদের কাছে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেকে বিতর্কিত করলেন। এর জবাব পরে পাবেন। মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপতির পদে অপব্যবহার করলেন। মানুষ এর জবাব দেবে। আপনারার জেনে শুনে অন্যায় করতে পারেন। এদেশের সাধারণ মানুষ জেনেশুনে ভুল করবে না। তখন আর মাথার চুল ছিড়েও কুল পাবেন না।
এর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর ছেলেকেও সাজা না দিয়ে মাফ করে দেয়া হয়েছে। এটা যে অন্যায় তা কি কেউ বুঝতে পারে না??

১/১১ এর পর ভেবে ছিলাম দেশের এবার ভাল একটা পরিবর্তন আসবে। এমন জঘন্য পরিবর্তন আসবে তা কি আমরা কেউ ভাবতে পেরেছিলাম????

আমি অন্তরের গভীরতম প্রদেশ থেকে এই জঘন্য ঘটনার জন্য ঘৃণা আর নিন্দা প্রকাশ করছি।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×