somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপিরা কি কামান নিয়ে সংসদে যান!

২১ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমপিরা কি কামান নিয়ে সংসদে যান? আজকের পত্রিকাগুলো পড়ে আমার কাছে মনে হল তারা কামান নিয়ে সংসদে যান। সবগুলো পত্রিকাতেই খবরটি আছে। তবে শিরোনাম প্রায় একই। যেন মগের মুল্লুক।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সংসদে এমপিদের তোপের মুখে মন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গতকাল সোমবার নিজ দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন। সংসদ সদস্যদের কাছ থেকে তালিকা নেয়ার পরও সে তালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেয়ায় সোমবার সংসদ অধিবেশন কক্ষে মন্ত্রীকে অনেক রূঢ় কথা শুনতে হয়। এ সময় মাগরিবের নামাজের জন্য সংসদ অধিবেশনে বিরতি চলছিল।

ষষ্ঠ অধিবেশনের প্রথম কার্যদিবসে মাগরিবের বিরতি দিয়ে স্পিকার আসন ছেড়ে চলে যাওয়ার পর পরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে নিজ দলের ৮থেকে ১০ জন মহিলা এমপিসহ প্রায় ২৫ জন সংসদ সদস্য ঘিরে ধরেন। তাদের তালিকা অনুযায়ী কেন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হলো না, কেন এমপিদের কাছ থেকে এই নিয়োগের জন্য তালিকা চাওয়া হয়েছিল? কেন সমাজে এবং এলাকায় এমপিদের হেয়প্রতিপন্ন করা হলো- এসবের কৈফিয়ত চান তারা। মন্ত্রী এ সময় নীরব থাকেন। এতে এমপিরা আরো উত্তেজিত হয়ে ওঠেন। ক্ষুব্ধ এমপিরা মন্ত্রীকে নানা রূঢ় কথা শোনাতে থাকেন। পরে জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটন মন্ত্রী আফসারুল আমিনকে উদ্ধার করে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যান।

মাগরিবের পর অধিবেশন আবার শুরু হলে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ফ্লোর নিয়ে বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নানা কথা চলছে। সুনামগঞ্জের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। সুনামগঞ্জের ২ হাজার ৫১ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে যার মধ্যে ৬১৩ জনই অন্য জেলার বাসিন্দা। এ নিয়ে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, যোগ্য প্রার্থী না থাকায় বাইরের জেলার প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি দাবি করেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×