ব্যবহার করুন অভ্র কীবোর্ডের পোর্টেবল এডিশন
১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা অনেকেই বাংলা লেখালেখির কাজে অভ্র কীবোর্ড ব্যবহার করি, বিশেষ করে যাদের বিজয় লে আউট এ সমস্যা আছে তাদের জন্য অভ্র সফটওয়ারটির কোন জুড়ি নেই। অভ্র ইন্সটল করে ব্যবহার করতে হয়। তবে অনেকেই হয়ত জানেন না যে অভ্র এর একটি পোর্টেবল ভার্সন রয়েছে। এই পোর্টেবল ভার্সনটি না ইন্সটল করেই ব্যবহার করা যায়। অনেক সময় হয়ত আমাদেরকে সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হয়, বা এমন কম্পিউটার ব্যবহার করতে হয় যেটার এডমিনিসট্রেটর অ্যাকাউন্ট বন্ধ থাকায় কোন সফটওয়ার ইন্সটল করা যায় না। সেক্ষেত্রে অভ্র পোর্টেবল এডিশন হতে পারে আপনার সমাধান।
অভ্র পোর্টেবল এডিশনে ভারচুয়াল ফন্ট ইন্সটলার আছে, তাই কোন ফন্ট ইন্সটল করতে হয়না। এই সফটওয়ারটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে যেকোন আর্কাইভ সটওয়ার দিয়ে আনজিপ করে নিন। এরপর ফাইল ও ফোল্ডার গুলো পেনড্রাইভে কপি করে যেকোন পিসি তে ব্যবহার করুন। নির্দিষ্ট ফোল্ডারে (যে ফোল্ডারে আনজিপ করবেন) গিয়ে আইকনে ডাবল ক্লিক করলেই অভ্র পোর্টেবল রান করবে।
ডাউনলোড করুন অভ্র পোর্টেবল এডিশন
ডাউনলোড করুন অভ্র পোর্টেবল এডিশন (মিরর সাইট)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন