প্রিয় ব্লগার বন্ধুরা, আপনারা কি Alizée Jacotey'র (Alizée নামে পরিচিত) গান শুনেছেন?
Alizée একজন ফরাসী গায়িকা। ছোটবেলা থেকেই নাচের দিকে মনোযোগ থাকলেও ১৯৯৯ সালে Graines de Star নামে একটি ট্যালেন্ট শো'তে অংশগ্রহণ করে রাতারাতি কন্ঠশিল্পীতে পরিণত হন। Alizée'র প্রথম সিংগেল Moi...Lolita তাকে তারকাখ্যাতি এনে দেয়।
Alizée এ পর্যন্ত Gourmandises, Mes Courants Électriques, Psychédélices নামে তিনটি অ্যালবাম রিলিজ করেছেন। Alizée'র বয়স মাত্র ২৪ বছর (জন্ম ২১ অগাস্ট,১৯৮৪) হলেও তিনি বিশ্বের পপপ্রেমী শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয়। এক্ষেত্রে ভাষাগত বৈষম্য তার গান শ্রোতাদের কাছে পৌছতে কোন বাধা সৃষ্টি করতে পারেনি। অবশ্য তার কয়েকটি গানের ইংরেজি ভার্সন রয়েছে। Alizée'র আরো দুটি চমৎকার গান
Amelie M'a Dit ও Gourmandises। (এক্ষুণি নামিয়ে শুনে ফেলুন, পরে মিস করবেন কিন্তু!)
Alizée সম্পর্কে আরো বিশদভাবে জানতে ঘুরে আসুন উইকি থেকে।
অথবা Alizée'র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
Alizée'র আরো ভিডিও নামাতে চাইলে
এখানে ক্লিক করুন। এখানে Alizée'র ২৫টিরও বেশি ভিডিও আছে। মোটামুটি সবগুলোই ভালো রেজুলেশনের।
তো বন্ধুরা, আশা করি এই মোহময়ী গায়িকার গান আপনাদের অনেক ভালো লেগেছে। নিশ্চয়ই ফ্রেঞ্চ শিখতে ইচ্ছে করছে? মতামত জানাতে ভুলবেন না যেন!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


