আজ সকাল থেকেই আমার মনটা খারাপ। খুব বেশী খারাপ না, মাঝমাঝি রকমের খারাপ। কেন তা বুঝতে পারছি না। অবশ্য কোন কারণ ছাড়া মন কেন খারাপ সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। মাঝে মাঝে মন খারাপ থাকলে আমার ভালোই লাগে। এর অবশ্য একটা কারণ আছে, পরে বলছি।
আজ পুরোনো খাতা পত্রের মধ্যে খুজে পেলাম এই কবিতাটা। ২ বছর আগে এরকম কোন এক বিষণ্ণ দিনে লিখেছিলাম।
সে
গাঢ় আধারে অপসৃয়মান ছায়ার মত
লাল নীল বাতিগুলো জ্বলছিল, নিভছিল
কে যেন ডেকেছিলো তাকে জমাট অন্ধকারে
শহরের শেষে ফুটেছিল বুনো ফুল
আধার রাতে নির্জন রাজপথে সে ফিরেছিল
বহু দিন পর, মুখরিত স্বপ্নের শহরে
ম্লান গোধূলীতে তার আলোকিত চোখে
নিস্তব্ধ একাকীত্বের গ্লানি ফুটে ছিলো,
কে যেন ডেকেছিলো তাকে রক্তিম সূর্যাস্তে
দৃষ্টির অদৃশ্য সীমান্ত থেকে
আধার রাতে নির্জন রাজপথে সে ফিরেছিল
বহু দিন পর, মুখরিত স্বপ্নের শহরে
এখন সেই আলোকিত চোখে আধার নেমেছে
প্রবোধহীন উৎকন্ঠায় মৌনতার কবরে...
২৩.০৮.২০০৭
আসলে এটা লিখেছিলাম গানের ফরম্যাটে। অনেক দিন পর খুজে পেয়ে ভালো লাগছে। মাঝে মাঝে মন খারাপ থাকলে আমার বিশেষ ধরণের একটা অনুভুতি হয়... থাক, নাইবা বললাম... কিছু কথা তো অজানাই থেকে যায় সবসময়, এটাই তো নিয়ম...
আপনারা বরং একটা গান শুনুন।
অর্থহীন ব্যান্ডের গান- গল্প শেষে ডাউনলোড করুন এখান থেকে।
যারা শোনেন নি, একবার হলেও শুনে দেখুন। আর যারা শুনেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


