
এই শহরে...
দিন শেষে ক্লান্ত রাত নামে
বিষাক্ত বাতাসে বিষণ্ণ সুর বাজে
ব্যস্ততা খুজে ফেরে ব্যস্ত মানুষ
এখানে সময় থমকে দাড়ায়
অগণিত মানুষ- সুতীব্র কোলাহলে
কি যেন আশায় বুক বাধে
এখানে রাতেও নীড়হারা পাখির দল
নিশাচর শহুরে প্রহরী হয়ে-
মুখতির কলতানে।
রাত শেষে আবারো জাগে ভোর
আরও একটা দিনের শুরু
তবুও বিনিদ্র আকাশে জ্বলে দুয়েকটা তারা
আবার পিচঢালা পথে
জীবনের মানে খোজা।
এই জনপদে, এই কোলাহলে
মানুষের আরও কাছাকাছি-
আমরা সবাই, প্রতিনিয়ত...
প্রতিনিয়ত যান্ত্রিক ক্রোধে
বাঁচি, কাঁদি, হাসি, এখনো আমরা
ভালবাসি, যান্ত্রিক আবেগে...
© দি ফ্লাইং ডাচম্যান
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



