ডিয়ার ডায়েরী
০৯ ই মে, ২০১২ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো, পেছনে ফেলে এসেছি অনেক পথ, পথের দুধারে জ্বলন্ত শুণ্যতা আর অনিঃশেষ ক্ষয়ে প্রস্তরীভুত ইচ্ছে, আকাঙ্ক্ষা! কিছুটা মানবিকতার প্রলেপ মাখানো সস্তা বিবেকবোধ আর অদ্ভুত অস্ফুট ধোঁয়াশার অবাস্তব জোছনা। তাই হয়ত এইসব রুপালী রাতগুলোতে আর চন্দ্রাহত হই না আমি। রোদের সাথে লিপ্ত হইনা অসম যুদ্ধে। অগুণতি বেজোড় সংখ্যক স্ফুটন-উন্মুখ বোধগুলোকে নির্বিবাদে নিজের ভেতর আটকে রাখাটা এখন আর ততটা বিলাসিতা মনে হয়না, তবুও কংক্রিটের দেয়াল জুড়ে মৃত আলো, জড় বোধ এবং সত্ত্বা-রুপ-কল্পের নকশা আঁকা থাকে। ক্রমশ ভেঙ্গে যায় ক্ষোভ, ক্রোধ, লোভ, প্রকারান্তরে কুয়াশাচ্ছন্ন হয় নিয়তি।
এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো আলোকোজ্জ্বল শহর, উৎসবের প্রবেশদ্বার। সেখানে এখনো বাজে পাললিক বাঁশি, ক্রমশ ক্লেদাক্ত দিন, বরফাবৃত শীতল রাতের পুনরাবৃত্তির পরও মানুষের মুখে মুখে লেগে থাকে সকালের রোদকণা। বৃষ্টি শেষে রামধনু আকাশে ছড়ায় আভা, কেড়ে নেয় জাগতিক সব বিহ্বলতা! তীব্র আলোয় ধাঁধাঁ করে চোখ, দৃষ্টি জুড়ে থাকে সবুজ প্রান্তর। রাত শেষে নির্ঘুম রক্তাভ চোখে আঁধারের দৃষ্টিকল্প রচনায় মগ্ন হয়না কেউ!
এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো স্বীয় প্রতিবিম্ব, সন্ধ্যে সায়াহ্নে বাতাসের রুপকথা। অযুত যুদ্ধে ক্লান্ত শব্দশরীর মিশে থাকে দগ্ধ জোনাক কুটিরের গায়ে! একটা একটা করে নক্ষত্র নেমে আসে এই সুবিশাল ঘাসের চাদরে।
এখান থেকে ফিরে তাকালে হয়তো দেখবো সজীব স্মৃতির জলছবি, বহু যত্নে আড়ালে আগলে রাখা ডিয়ার ডায়েরী!
০৬.০৫.২০১২
© ডাচম্যান
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৫
জাতীয় বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনেক সময় বড় শিরোনামে আসে না। করপোরেট কর, ব্যাংকিং, রাজস্ব ঘাটতি, বড় প্রকল্পের খবরের ভিড়ে কিছু সিদ্ধান্ত নীরবে ঢুকে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন...
...বাকিটুকু পড়ুন
যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুন