আমার প্রিয় পোস্ট
- রিলিজ দিলাম ভার্সাটাইল প্লেয়ার ২ RC1 (সবাইকে বাগ টেস্ট করার জন্য অনুরোধ করছি) - কাউছার আহমেদ
- গোল্ডফিশের স্মৃতি নিয়ে বেঁচে থাকা - একরামুল হক শামীম
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- কাকস্য সম্প্রদায়ের হাত থিক্যা বল্গ এখনও মুক্তি পাইলো না! - সাদা মন
- ওরা এখন সরব কেন? : মিনার রশীদ - যুকরুফা ০৭
- LANguard Network Scanner, আমার দেখা সেরা IP Scanner - ত্রিভুজ
- অগভীর ভাবনা ৫ - রাসেল ( ........)
- Freeee download manager - অনিকেত প্রান্তর
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
ফাহমিদুল হকের পোষ্ট এবং মাহবুব মোর্শেদের পোষ্ট বিষয়ে আলাপচারিতা।
১৮ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৩
ফাহমিদুল হক যেভাবে সামহয়্যারকে দেখতে চেয়েছিলেন সেটা খানিকটা ইউটোপিয়ান কিন্তু অসম্ভব নয়। আমার ধারনা ফাহমিদুল হক সামহয়্যারকে মুক্ত চিন্তা বিকাশের একটা স্মার্ট মাধ্যম হিসাবে দেখে ভুল করেন নি। তিনি সামহয়্যারএর গুনগত মান পরিবর্তন করে একটি দেশীয় মুক্ত ও বিকল্প চিন্তার ব্লগ হিসাবে দেখতে চেয়েছেন। তার চাওয়াকে আমি শ্রদ্ধা জানাই। এখন সামহয়্যারের বিজ্ঞাপন জনিত প্রক্রিয়াটা আসলে সামহয়্যারের দুর্বলতা যে তারা এখনও এমন এক শ্রেনীর লেখক তৈরী করতে পারেনি যারা তাকে প্যার্টন করবে। উল্টা সামহয়্যার ষাড়ের সাথে তুলনীয় হচ্ছে। বর্তমানে সামহয়্যারে যারা লেখা লেখি করেন তাদের প্রায় নব্বই ভাগেরই বুদ্ধিবৃত্তিক বিকাশ নিম্নস্তরের বলেই আমার ধারনা। সামহয়্যার ব্যর্থ। সেকারনে আজ তাকে বেচেঁ থাকার জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে। আর যারা এর পক্ষে মতামত দিচ্ছেন তারা কয়েকটি অংশে বিভক্ত:
১. মুক্তবাজার অর্থনীতির গড্ডালিকা প্রবাহে গা ভাসানো কিছু ব্লগার।
২. ব্যাক্তি স্বার্থে হিট বাড়লে পয়সা ইনকামের ধান্দা
৩. আসলে বিজ্ঞাপন দিলে কি হয় এটা দেখার জন্য কিছু উৎসুক ব্লগার।
৪. কর্পোরেটের কাছ থেকে টাকা নিতেই হবে এরকম কিছু এক্স-বামপন্থী ছ্যাচড়া ব্লগার।
৫. আর কিছু বেশী বোঝা ব্লগার যারা সামহয়্যার ধ্বংস করে আরেকটি ব্লগের মালিক অথবা সম্পাদক অথবা মডারেটর হতে পারে।
হেভিওয়েট লেখক হওয়া সত্বেও সামহয়্যারে ফাহমিদুল হকের লেখা পড়েন গুটি কয়েকজন। এবং তার লেখা অন্য যে কারো লেখার চেয়ে বেশি গুরুত্ব বহন করে বলে আমার মনে হয়। সামহ্য়্যার কতৃপক্ষের বিষয়টা ভেবে দেখা উচিৎ , যদি তারা মনে করেন তাদের ভাবমূর্তি বাড়াবেন।
সোহানের রোজনামচা বলেছেন:
ছবিটি কি আপনার নিজের?
রন্টি চৌধুরী বলেছেন:
এসব কথা কি আপনার নিজের আসল নিকে বলা যেত না?আপনার কাছ থেকে অন্তত পরিচয় গোপন করে কথা বলা আশা করিনি।
আপনি যাই করেন না কেন, আপনার লেখার যে ধরন তা পরিবর্তন করতে পারবেন না। আপনাকে সবাই চিনতে পারবে সহজে। তাই ছদ্দনামের কি আসলে কোন দরকার ছিল?
লেখক বলেছেন: রন্টিদা কি তার লেখার উপর কমেন্ট করার কারনে ঝাল মেটাচ্ছেন? পরিচয় গোপন অথবা উন্মুক্ত করার অধিকার তো সামহয়্যার আমাকে দিয়েছেন এবিষয়ে আপনার কথাটি গ্রহনযোগ্য নয়। দয়াকরে ব্যক্তিগত ব্যাপারে অনুসন্ধিৎসু না হয়ে পোষ্টের উপর কমেন্ট করুন। ধন্যবাদ।
মহা পাজি বলেছেন:
যে লোক নিজের ই-মেইল পাসওয়ার্ড অন্যকে দিয়া দেয় তার বুদ্ধিবৃত্তি নিয়ে আপনার উচ্চ ধারনা থাকতে পারে আমার নাই..........ও আর একটা কথা আপনার মতন জোকারের সামহোয়্যার ইনের ব্লগারদের বুদ্ধি নিম্নস্তরে ভাবলে কিছু যায় আসে না..
স্বাক্ষর শতাব্দ বলেছেন:
কেডা? খুব ভালা ভাগ করচেন, চালাইয়া যান
লেখক বলেছেন: ধন্যবাদ।


















