ইসরাইলর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ওবামার যুদ্ধ ঘোষনা করেছেন। আক্ষরিক অর্থে যুদ্ধ মনে না হলেও তাদের মাঝে যে সম্পর্ক তাতে এই ধরনের ঘোষনা যুদ্ধ ঘোষনার মতই। ব্যাপার খানা হল :

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ইসরাইলকে ১৯৬৭ সালের আগের সীমানায় ফিরে যাবার ব্যাপারে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক ভাষণে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, ‘একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ইসরাইলকে ১৯৬৭’র সীমানাতে ফিরে যেতে হবে। আর এটিই হবে শান্তি আলোচনার প্রথম ভিত্তি।’
ইসরাইলকে সামনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়ে ওবামা বলেন, এটা না হলে বরং তাদেরই নিরাপত্তার জন্য হুমকি হবে। কারণ, গাজা ও লেবাননের হিজবুল্লাহের পক্ষ থেকে আক্রমণ বেড়ে যেতে পারে।
তিনি বলেন, ‘আমার এই যুক্তি তারা অবশ্যই স্বীকার করবেন, যারা এই দুই দেশের শান্তি নিয়ে ভাবেন এবং এই দুই দেশের ইতিহাস জানেন’।
মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও গণতন্ত্র যুক্তরাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যার একদিন পর শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে ওবামার সঙ্গে আলোচনায় বসবেন।
এদিকে, নেতানিয়াহু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের কাছে ওবামার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, এটা ইসরাইলের জন্য একটা চাপ প্রয়োগ, যা ১৯৬৭’র পর পশ্চিম তীরে বসতি স্থাপিত তিন লাখ ইহুদিকে বাস্তুচ্যুত করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ওবামা তার বক্তব্য থেকে সরে এসে ২০০৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বুশের প্রতিশ্রুতি অনুযায়ী এই সমস্যা সমাধানের চিন্তা করবেন।
প্রেসিডেন্ট বুশের ওই প্রতিশ্রুতিতে ১৯৬৭’র সীমানায় ফিরে যাওয়ার কোনও কথা ছিলনা বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

