মুক্তির পর উঠিয়ে নেওয়া হলো শীর্ষ নিউজ সম্পাদককে
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হককে মুক্তির পর জেলগেট থেকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও হেনস্থা করা হয়। আপিল বিভাগ একরামুল হকের জামিন বহাল রাখার পরও তাকে গ্রেপ্তার করা হলো। তার জামিন স্থগিত রাখতে গতকাল দিনের বেলায় সরকারের আবেদনে ‘ নো’ অর্ডার দেন চেম্বার বিচারপতি মো. ইমান আলী। এতে তাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আবেদন জানান। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের বিরোধীতা করেন। এরআগে ২৫ অক্টোবর হাইকোর্ট একরামুল হককে জামিন দিয়েছিলো। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেছিলো। রাজধানীর কলাবাগান থানায় গিয়াস উদ্দিন তালুকদার নামে এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় সম্পাদক একরামুল হককে গত ৩০ জুলাই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন