somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরাইলে মায়ের কাছে ভাত চেয়ে না পাওয়ায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরীক্ষায় অংশগ্রহন শেষে বাড়ি ফিরে মায়ের কাছে ভাত চেয়ে না পাওয়ায় ক্ষোভ ও দুঃখে জেএসসি পরীক্ষার্থী অমর্ত চৌধুরী(১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নির্মম এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের পশ্চিমপাড়ায়। গতকাল বুধবার নিহত ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে মলাইশ গ্রামের দরিদ্র কৃষক সতী চরন চৌধুরীর ছেলে অমর্ত চৌধুরী শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশগ্রহন করে বিকেলে বাড়িতে ফিরে। বাড়িতে ঢুকেই আমর্ত তার মায়ের কাছে ভাত খেতে চায়। অভাব ও টানাপোড়নের সংসারে তখনো ভাত বা খাবারের জোগাড় হয়নি। বাবা গেছেন কৃষি মাঠে বীজ বোনার কাজে। তিনি ফিরে এসে সংসারের সাত সদস্যের খাবারের জোগানের ব্যবস্থা করবেন। কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত আমর্ত ক্ষেপে যায়। পেটের ক্ষুধার জ্বালায় মার সাথে প্রলাপ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমর্ত। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সে বাড়িতে ফিরেনি। তাকে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। ভাতের জোগাড় করে রাতে কেরোসিনের বাতি নিয়ে মা মমতা রানী বেরিয়ে পড়েন ক্ষুধার্ত ছেলেকে খুঁজতে। রাত ৯টার দিকে বাড়ির পাশে খাল সংলগ্ন একটি গাছের নীচে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অমর্তের লাশ দেখতে পায় অসহায় মাতা। ছেলের মৃতদেহ দেখে চিৎকার দিয়ে উঠেন মমতা রানী। খবর পেয়ে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে আসেন।

নিহত ছাত্রের পারিবারিক সূত্র জানায়, অমর্ত চৌধুরী দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। পাঁচ ভাই-বোনের মধ্যে অমর্ত তৃতীয়। দরিদ্র পরিবারে জন্মগ্রহন করলেও তার পড়ালেখার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল। শিক্ষাজীবন শেষে বড় চাকুরি করার স্বপ্ন দেখতো সে। কিন্তু দারিদ্রতা ও ক্ষোভ অমর্তের সকল স্বপ্ন ধ্বংস করে দিল। চির দিনের জন্য আগুন জ্বালিয়ে দিল গর্ভধারিনী মাতা মমতার বুকে। সন্তান হারা মাতা শুধুই কাঁদছেন আর বার বার মুর্ছা যাচ্ছেন। দরিদ্র কৃষক পিতা এখন নির্বাক। স্বজনদের আর্তচিৎকারে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে। সমগ্র গ্রামে চলছে শোকের মাতম। স্কুলপড়–য়া ছাত্র অমর্তের এই করুন ও নির্মম আত্মহননে কোন শান্তনাই খুঁজে পাচ্ছে না বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা।

গতকাল বুধবার ছিল অমর্তের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। কেন্দ্রে পরীক্ষা চলছে। কিন্তু অমর্ত লাশ হয়ে পড়ে রয়েছে বাড়িতে। এটাই নিয়তি। সরেজমিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৫৭৪৬০১ রোল নম্বরের আসনটি শূন্য পড়ে রয়েছে। ফাঁকা আসনটির দিকে নিহত আমর্তের ক’জন সহপাঠী বারবার তাকিয়ে যাচ্ছেন।

সূত্র : সরাইলে মায়ের কাছে ভাত চেয়ে না পাওয়ায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×